অনলাইন ডেস্ক
২ জানুয়ারি ২০২৬, ৯:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৬১ জন

বিভক্ত জাতি কখনো আত্মসম্মানসহ এগোতে পারে না: শফিকুর

ছবি : সংগৃহীত
২৩৪

বাংলাদেশ জামায়াতে ইসলামের আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, একটি বিভক্ত জাতি কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারে না।

শুক্রবার (২ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় ফ্রেন্ডস ক্লাবের বার্ষিক মিলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, “একটি দেশকে কল্যাণময় রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে জাতিকে একজোট থাকতে হবে। বিভক্ত জাতি দিয়ে কোনো রাষ্ট্রকে কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব নয়। তাই জাতির বিভক্তি রোধে সবাইকে একযোগে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, “আমাদের মধ্যে মতের পার্থক্য থাকতেই পারে, কিন্তু সেটা যেন বিবাদে পরিণত না হয়—সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। কোনো বিভক্ত জাতি কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারে না।”

ডা. শফিকুর রহমান সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে যোগ করেন, “চলুন আমরা সবাই মিলে ন্যায় ও ইনসাফভিত্তিক একটি রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে যাই।”

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় ফ্রেন্ডস ক্লাবের নেতারা এবং বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন নিয়ে ফরিদপুরে মতবিনিময় সভা

মাদারীপুরে এক রাতে ৬ স্বর্ণের দোকানে ডাকাতি, কোটি টাকার অলংকার লুট

নড়াইলের কালিয়ায় ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই: হাজারো দর্শকের ভিড়

নাটোরের সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু: শোকের ছায়া এলাকায়

জলাতঙ্কে আক্রান্ত কুকুর কি পানিতে নামতে পারে? বাগেরহাট ঘটনার পর নতুন প্রশ্ন

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

টেকেরহাটে ব্যবসায়ীদের ফুলেল শুভেচ্ছায় নববর্ষ উদযাপন ইউসিবি ব্যাংকের

স্বপ্নভাঙা জীবন: ক্যান্সারের সঙ্গে লড়ছে মেধাবী শিক্ষার্থী, শেষ সম্বল হারিয়ে অসহায় পরিবার

সিংড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

১০

যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি মানতে হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১১

শাহবাগে উত্তেজনা: ট্রান্সজেন্ডারদের সঙ্গে সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে

১২

বিশ্বকাপের আগেই আর্জেন্টিনা-ব্রাজিলের নতুন রেকর্ড

১৩

থাইল্যান্ডে রিসোর্টে অভিযান: ২১ বাংলাদেশিসহ ২২ অবৈধ অভিবাসী আটক

১৪

বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ: ৬৪ জেলায় ২,৭০৩ পদ, কোন জেলায় কতজন

১৫

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

১৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার

১৭

বিজু, সাংগ্রাই ও বৈসু উৎসবে রাঙ্গামাটি হয়ে উঠেছে রঙিন উৎসবময়

১৮

নীলফামারীতে নবম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের শিকার, ৫ ঘণ্টা আটকে রাখা হয়েছিল

১৯

কুড়িগ্রামে উদ্ধার হলো ভাইরাল ‘তাজু ২.০’ ফেসবুক পেজ

২০