কে এম সাইফুর রহমান । গোপালগঞ্জ প্রতিনিধি
১০ এপ্রিল ২০২৬, ৯:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২১২ জন

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন
২৮১

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জিএসটি গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের (বিজ্ঞান শাখা) ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে চলতি বছরের গুচ্ছ ভর্তি কার্যক্রমের সমাপ্তি ঘটলো।

শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত এ পরীক্ষায় মোট ৪,৪৫২ জন ভর্তিচ্ছুর মধ্যে অংশগ্রহণ করে ৩,৩৯৯ জন। উপস্থিতির হার ছিল ৭৮.৬০ শতাংশ। অনুপস্থিত ছিল ৯৫৩ জন পরীক্ষার্থী। পরীক্ষার সময় একজন শিক্ষার্থীর কাছে মোবাইল ফোন পাওয়ায় তাকে বহিষ্কার করা হয়।

একইদিন বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত বিজ্ঞান শাখার অধীনে আর্কিটেকচার বিভাগে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য আলাদা লিখিত পরীক্ষাও অনুষ্ঠিত হয়।

পরীক্ষা শুরুর আগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আগত অভিভাবকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান এবং ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান। পরবর্তীতে তারা বিভিন্ন পরীক্ষা কক্ষ পরিদর্শন করেন।

উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর জানান, “বিজ্ঞান শাখার পরীক্ষার মধ্য দিয়ে এ বছরের ভর্তি পরীক্ষা কার্যক্রম শেষ হলো। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে।” তিনি আরও বলেন, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক সহযোগিতায় সফলভাবে এই পরীক্ষা আয়োজন সম্ভব হয়েছে।

উল্লেখ্য, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়টিতে মোট ১,৫০৫টি আসন রয়েছে। এর মধ্যে ‘সি’ ইউনিটে ২৫০টি, ‘বি’ ইউনিটে ৫০০টি এবং ‘এ’ ইউনিটে ৭৫৫টি আসন নির্ধারিত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি প্রচার, বিভ্রান্ত না হওয়ার আহ্বান বিএনপির

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করায় সমমনা জোটের অভিনন্দন

বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী আজ

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫১২, বিপুল মাদক উদ্ধার

করাচিতে স্বাধীনতা দিবসের গুলিবর্ষণে নিহত ১, আহত ৯৪

গোপালগঞ্জ পুলিশ লাইন্সের পুকুরে মাছের পোনা অবমুক্ত

১০ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

বহু বছর পর রাষ্ট্রপতি পদে যোগ্য ব্যক্তি পেতে যাচ্ছি: আসিফ নজরুল

বাংলাদেশ থেকে কর্মী নেবে লাওস, এফওসিতে আলোচনা

নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্যসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৮

১০

শাহবাগে পরীক্ষামূলকভাবে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালু করল ডিএসসিসি

১১

মাদারীপুরের রাজৈরে এসএসসিতে ফেল করে শিক্ষার্থীর আত্মহত্যা

১২

সুগন্ধি চালের রপ্তানি কোটা কমানোর উদ্যোগ সরকারের

১৩

টানা ৪ দিনের ছুটির সুযোগ, কারা পাবেন আর কারা থাকছেন বাইরে

১৪

ছয় অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

১৫

রাজনীতির দীর্ঘ পথ পেরিয়ে বঙ্গভবনের দৌড়ে মির্জা ফখরুল

১৬

বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা

১৭

র‌্যাগিংয়ে পবিপ্রবি শিক্ষার্থী অসুস্থ, তদন্ত কমিটি গঠন

১৮

গ্যাসের মজুত ২০৩১ সালের মধ্যে শেষ হওয়ার আশঙ্কা: সিপিডি

১৯

আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য: আইনমন্ত্রী

২০