রিয়াজুল হক সাগর । রংপুর প্রতিনিধি
৬ এপ্রিল ২০২৬, ৯:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২১ জন

নীলফামারীতে নবম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের শিকার, ৫ ঘণ্টা আটকে রাখা হয়েছিল

নীলফামারীতে নবম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের শিকার, ৫ ঘণ্টা আটকে রাখা হয়েছিল
১৫২

নীলফামারীর ডিমলা উপজেলায় নবম শ্রেণীর এক ছাত্রীকে প্রায় পাঁচ ঘণ্টা আটক রেখে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই যুবকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের তালতলা সরকারপাড়া গ্রামের ১৫ বছর বয়সী ওই শিক্ষার্থী (ছদ্মনাম ব্যবহৃত) দীর্ঘদিন ধরে তার নানার বাড়িতে থেকে পড়াশোনা করছিলেন। ঘটনার দিন রোববার সকালে তার মা মাহবুবা বেগমকে নিয়ে নানী সেরিনা বেগম চিকিৎসার জন্য রংপুরে যান। এ সময় বাড়িতে ওই ছাত্রী ও তার ছোট বোন একা ছিলেন।

অভিযোগ অনুযায়ী, একই গ্রামের বাসিন্দা কাজল রানা (২১) ও মুন্না ইসলাম মান্নান (২৪) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তাকে পাশের একটি ভুট্টা ক্ষেতে আটকে রাখে। সেখানে তারা পালাক্রমে ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়েছে।

সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করা হয়। রাতের দিকে নানী বাড়ি ফিরে বিষয়টি জানতে পারেন এবং ভিকটিমকে নিয়ে ডিমলা থানায় যান।

পরদিন সোমবার (৬ এপ্রিল) ভিকটিমের নানী বাদী হয়ে দুই অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভিকটিমের জবানবন্দি নেওয়া হয়েছে এবং ডাক্তারি পরীক্ষাও সম্পন্ন হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন নিয়ে ফরিদপুরে মতবিনিময় সভা

মাদারীপুরে এক রাতে ৬ স্বর্ণের দোকানে ডাকাতি, কোটি টাকার অলংকার লুট

নড়াইলের কালিয়ায় ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই: হাজারো দর্শকের ভিড়

নাটোরের সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু: শোকের ছায়া এলাকায়

জলাতঙ্কে আক্রান্ত কুকুর কি পানিতে নামতে পারে? বাগেরহাট ঘটনার পর নতুন প্রশ্ন

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

টেকেরহাটে ব্যবসায়ীদের ফুলেল শুভেচ্ছায় নববর্ষ উদযাপন ইউসিবি ব্যাংকের

স্বপ্নভাঙা জীবন: ক্যান্সারের সঙ্গে লড়ছে মেধাবী শিক্ষার্থী, শেষ সম্বল হারিয়ে অসহায় পরিবার

সিংড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

১০

যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি মানতে হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১১

শাহবাগে উত্তেজনা: ট্রান্সজেন্ডারদের সঙ্গে সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে

১২

বিশ্বকাপের আগেই আর্জেন্টিনা-ব্রাজিলের নতুন রেকর্ড

১৩

থাইল্যান্ডে রিসোর্টে অভিযান: ২১ বাংলাদেশিসহ ২২ অবৈধ অভিবাসী আটক

১৪

বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ: ৬৪ জেলায় ২,৭০৩ পদ, কোন জেলায় কতজন

১৫

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

১৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার

১৭

বিজু, সাংগ্রাই ও বৈসু উৎসবে রাঙ্গামাটি হয়ে উঠেছে রঙিন উৎসবময়

১৮

নীলফামারীতে নবম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের শিকার, ৫ ঘণ্টা আটকে রাখা হয়েছিল

১৯

কুড়িগ্রামে উদ্ধার হলো ভাইরাল ‘তাজু ২.০’ ফেসবুক পেজ

২০