রিয়াজুল হক সাগর । রংপুর প্রতিনিধি
৬ এপ্রিল ২০২৬, ৮:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১৭ জন

কুড়িগ্রামে উদ্ধার হলো ভাইরাল ‘তাজু ২.০’ ফেসবুক পেজ

কুড়িগ্রামে উদ্ধার হলো ভাইরাল ‘তাজু ২.০’ ফেসবুক পেজ
১৫০

দেশজুড়ে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তাইজুল ইসলাম তাজুর হারিয়ে যাওয়া ‘তাজু ২.০’ ফেসবুক পেজ অবশেষে পুনরুদ্ধার করা হয়েছে। এতে স্বস্তি ফিরে এসেছে তার অনুসারীদের মধ্যে।

সোমবার (৬ এপ্রিল) সকালে নিজের পেজ থেকে প্রকাশিত একটি ভিডিও বার্তায় তাজু বিষয়টি নিশ্চিত করেন। প্রায় ৯ মিনিট ৪২ সেকেন্ডের ওই ভিডিওতে তিনি জানান, হঠাৎ করে নানা সমস্যার মুখোমুখি হলেও পরবর্তীতে ফেসবুক কর্তৃপক্ষ তার পেজটি ফিরিয়ে দিয়েছে।

তিনি বলেন, “গতকাল থেকে আমি অনেক দুশ্চিন্তার মধ্যে ছিলাম। পরে পেজটি ফিরে পেয়েছি। যারা আমাকে সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।”

ভক্তদের উদ্দেশে তাজু আরও বলেন, “আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, যেন আমি চরাঞ্চলের মানুষের জীবন ও কথা তুলে ধরতে পারি। আপনারা যেভাবে ভালোবাসা দিয়েছেন, আশা করি আগামীতেও পাশে থাকবেন।”

এর আগে রোববার দুপুরের পর হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যম থেকে পেজটি উধাও হয়ে যায়। প্রায় ১০ লাখ অনুসারীসমৃদ্ধ পেজটি খুঁজে না পাওয়ায় ভক্তদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়।

জানা যায়, সম্প্রতি স্বাধীনতা দিবসে সরকারি দামে জিলাপি বিক্রির একটি ভিডিও ভাইরাল হওয়ার পর তাজু ব্যাপক জনপ্রিয়তা পান। তার সহজ-সরল উপস্থাপনা এবং গ্রামীণ জীবনের বাস্তব চিত্র তুলে ধরার ধরণ দ্রুত মানুষের মন জয় করে।

ভাইরাল হওয়ার পর থেকে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নে তার বাড়িতে প্রতিদিন ভিড় করছেন বিভিন্ন স্থান থেকে আসা ইউটিউবার ও কনটেন্ট নির্মাতারা। এতে তার ব্যক্তিগত ও পারিবারিক জীবনে চাপ সৃষ্টি হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ।

উল্লেখ্য, ভাইরাল হওয়ার আগে ‘তাজু ২.০’ পেজে অনুসারীর সংখ্যা ছিল প্রায় ৬ হাজার। মাত্র কয়েক দিনের ব্যবধানে তা বেড়ে প্রায় ১০ লাখে পৌঁছায়, যা স্থানীয়ভাবে একটি ব্যতিক্রমী ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন নিয়ে ফরিদপুরে মতবিনিময় সভা

মাদারীপুরে এক রাতে ৬ স্বর্ণের দোকানে ডাকাতি, কোটি টাকার অলংকার লুট

নড়াইলের কালিয়ায় ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই: হাজারো দর্শকের ভিড়

নাটোরের সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু: শোকের ছায়া এলাকায়

জলাতঙ্কে আক্রান্ত কুকুর কি পানিতে নামতে পারে? বাগেরহাট ঘটনার পর নতুন প্রশ্ন

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

টেকেরহাটে ব্যবসায়ীদের ফুলেল শুভেচ্ছায় নববর্ষ উদযাপন ইউসিবি ব্যাংকের

স্বপ্নভাঙা জীবন: ক্যান্সারের সঙ্গে লড়ছে মেধাবী শিক্ষার্থী, শেষ সম্বল হারিয়ে অসহায় পরিবার

সিংড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

১০

যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি মানতে হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১১

শাহবাগে উত্তেজনা: ট্রান্সজেন্ডারদের সঙ্গে সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে

১২

বিশ্বকাপের আগেই আর্জেন্টিনা-ব্রাজিলের নতুন রেকর্ড

১৩

থাইল্যান্ডে রিসোর্টে অভিযান: ২১ বাংলাদেশিসহ ২২ অবৈধ অভিবাসী আটক

১৪

বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ: ৬৪ জেলায় ২,৭০৩ পদ, কোন জেলায় কতজন

১৫

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

১৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার

১৭

বিজু, সাংগ্রাই ও বৈসু উৎসবে রাঙ্গামাটি হয়ে উঠেছে রঙিন উৎসবময়

১৮

নীলফামারীতে নবম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের শিকার, ৫ ঘণ্টা আটকে রাখা হয়েছিল

১৯

কুড়িগ্রামে উদ্ধার হলো ভাইরাল ‘তাজু ২.০’ ফেসবুক পেজ

২০