মাদারীপুর প্রতিনিধি
১৮ এপ্রিল ২০২৬, ৯:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৪৮ জন

মাদারীপুরে এক রাতে ৬ স্বর্ণের দোকানে ডাকাতি, কোটি টাকার অলংকার লুট

মাদারীপুরে এক রাতে ৬ স্বর্ণের দোকানে ডাকাতি, কোটি টাকার অলংকার লুট
৪২২

মাদারীপুরে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। জেলার সদর উপজেলার দুধখালী ইউনিয়নের হাউসদী বাজারে সংঘবদ্ধ একটি ডাকাত দল একযোগে ৬টি স্বর্ণের দোকানে হামলা চালিয়ে নগদ অর্থসহ কয়েক কোটি টাকার স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।

শনিবার (ভোর রাতে) সংঘটিত এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পুলিশ ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, গভীর রাতে মুখোশধারী একদল ডাকাত প্রথমে “নিউ প্রিয়াংকা জুয়েলার্স” দোকানের তালা কেটে ভেতরে প্রবেশ করে। এরপর দোকানের ক্যাশবাক্স ও আলমারি ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নেয়।

এসময় বাজারে কাজ করা মিলন মোল্লা নামের এক রাজমিস্ত্রি ঘটনাটি দেখতে পেলে ডাকাতরা তাকে বেঁধে ফেলে এবং মারধর করে গুরুতর আহত করে। পরে একই কায়দায় পাশের আরও ৫টি স্বর্ণের দোকান ও একটি মুদি দোকানে ডাকাতি চালানো হয়।

ডাকাতির শিকার হওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে—শ্রী শ্রী জগদীশ ঠাকুর জুয়েলার্স, নিউ নারায়ন জুয়েলার্স, ভাগ্যশ্রী জুয়েলার্স, নিউ প্রিয়াংকা জুয়েলার্স, নিউ কণিকা জুয়েলার্স, মা লক্ষ্মী জুয়েলার্স এবং জিয়া স্টোর।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সেন্টু মাল জানান, তার দোকানে প্রায় ৩০ ভরি স্বর্ণ, ৫০০ ভরি রূপা এবং নগদ প্রায় এক লাখ টাকা ছিল, যা সম্পূর্ণ লুট হয়ে গেছে। তিনি বলেন, “আমি এখন সর্বস্বান্ত। কীভাবে এই ক্ষতি কাটিয়ে উঠব, বুঝতে পারছি না।”

অন্যান্য দোকান মালিকরাও একই ধরনের ক্ষতির কথা জানিয়েছেন।

এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, “ডাকাতির খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গেছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি প্রচার, বিভ্রান্ত না হওয়ার আহ্বান বিএনপির

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করায় সমমনা জোটের অভিনন্দন

বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী আজ

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫১২, বিপুল মাদক উদ্ধার

করাচিতে স্বাধীনতা দিবসের গুলিবর্ষণে নিহত ১, আহত ৯৪

গোপালগঞ্জ পুলিশ লাইন্সের পুকুরে মাছের পোনা অবমুক্ত

১০ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

বহু বছর পর রাষ্ট্রপতি পদে যোগ্য ব্যক্তি পেতে যাচ্ছি: আসিফ নজরুল

বাংলাদেশ থেকে কর্মী নেবে লাওস, এফওসিতে আলোচনা

নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্যসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৮

১০

শাহবাগে পরীক্ষামূলকভাবে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালু করল ডিএসসিসি

১১

মাদারীপুরের রাজৈরে এসএসসিতে ফেল করে শিক্ষার্থীর আত্মহত্যা

১২

সুগন্ধি চালের রপ্তানি কোটা কমানোর উদ্যোগ সরকারের

১৩

টানা ৪ দিনের ছুটির সুযোগ, কারা পাবেন আর কারা থাকছেন বাইরে

১৪

ছয় অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

১৫

রাজনীতির দীর্ঘ পথ পেরিয়ে বঙ্গভবনের দৌড়ে মির্জা ফখরুল

১৬

বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা

১৭

র‌্যাগিংয়ে পবিপ্রবি শিক্ষার্থী অসুস্থ, তদন্ত কমিটি গঠন

১৮

গ্যাসের মজুত ২০৩১ সালের মধ্যে শেষ হওয়ার আশঙ্কা: সিপিডি

১৯

আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য: আইনমন্ত্রী

২০