অনলাইন ডেস্ক
১০ এপ্রিল ২০২৬, ১০:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৪৩ জন

শাহবাগে উত্তেজনা: ট্রান্সজেন্ডারদের সঙ্গে সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে

শাহবাগে উত্তেজনা: ট্রান্সজেন্ডারদের সঙ্গে সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে
ছবি : সংগৃহীত
৩১৮

রাজধানীর শাহবাগ এলাকায় ট্রান্সজেন্ডারদের সঙ্গে সাধারণ মানুষের সংঘর্ষের একটি ঘটনা ঘটেছে। শুক্রবার (১০ এপ্রিল) রাতে জাতীয় জাদুঘরের সামনে এই উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রতি শুক্রবার সন্ধ্যার পর ওই এলাকায় কিছু ট্রান্সজেন্ডার ও সমকামী ব্যক্তি জড়ো হয়ে আড্ডা দেন। এ কারণে অনেক সময় পথচারী ও পরিবার নিয়ে আসা লোকজন অস্বস্তিতে পড়েন বলে অভিযোগ রয়েছে।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে একই ধরনের জমায়েতকে কেন্দ্র করে হঠাৎ করে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে কিছু সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে ট্রান্সজেন্ডারদের ওপর হামলা চালায় বলে জানা গেছে।

ঘটনার বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং বর্তমানে এলাকাটি স্বাভাবিক রয়েছে।

এর আগে, গত ৩ এপ্রিল একই এলাকায় আরেকটি সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় এক সাংবাদিক আহত হন বলে জানা যায়। পরবর্তীতে অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করে পুলিশ।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২

১

বাড়ল ইঞ্জিনের শক্তি, নতুন ফিচারে Bajaj Pulsar RS200

২

মিষ্টির কারখানায় আগুন, নিহত ৩

৩

নিয়ম না মেনে অ্যান্টিবায়োটিক খেলে শরীরের যেসব ক্ষতি হয়

৪

সরকারি চুক্তিতে এআই টেকনিশিয়ান নিয়োগ দেবে প্রাণিসম্পদ অধিদপ্তর, আবেদন করবেন যেভাবে

৫

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের শেষ সময় বাড়ল

৬

ট্রাম্পকে ঘিরে ৯ তদন্তে প্রস্তুত ডেমোক্র্যাটরা

৭

পোশাক কারখানায় নিরাপত্তা জোরদারে নতুন নির্দেশনা বিজিএমইএর

৮

কবিতার জগতে চার দশকের পথচলা, আজ রেজাউদ্দিন স্টালিনের জন্মদিন

৯

ফ্রি রাউটার দিচ্ছে গ্রামীণফোন, যেভাবে পাবেন

১০

ইরানের আইনি লড়াই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

১১

পুলিশ ভেরিফিকেশন ছাড়াই পাসপোর্ট করার নিয়ম: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন?

১২

১৬ বছরের কম বয়সি শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের

১৩

মাশরাফি নিয়মিত টাকাপয়সা পাঠায় আ.লীগ-ছাত্রলীগ নেতাদের : রাশেদ খাঁন

১৪

গোবিপ্রবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ, হল খোলা রেখে চলবে অনলাইন ক্লাস

১৫

ট্রেনে ভ্রমণে কি এনআইডি কার্ড বাধ্যতামূলক? টিকিট কেনা ও যাত্রার আগে জেনে নিন নিয়ম

১৬

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার উত্তরপত্র বিতরণ, নতুন নির্দেশনা বোর্ডের

১৭

ব্যাংকের শীর্ষ পদে থাকতে পারবেন না রাজনীতিবিদরা, আসছে আরও পরিবর্তন

১৮

মেডিক্যাল ভর্তি পরীক্ষা কবে? জানাল স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর

১৯

মোবাইলেই মিলবে ড্রাইভিং লাইসেন্সের PDF কপি, জেনে নিন নিয়ম

২০