মাদারীপুর প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি ২০২৬, ২:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০৯৬ জন

কালকিনিতে মহান শহীদ দিবসের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম রামিসা নাওয়াল নিঝুম

কালকিনিতে মহান শহীদ দিবসের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম রামিসা নাওয়াল নিঝুম
১২৬৬

মাদারীপুরের কালকিনি উপজেলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে শিশু কানন কিন্ডার গার্টেন (কেজি) স্কুলের ৫ম শ্রেণির শিক্ষার্থী রামিসা নাওয়াল নিঝুম।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় সৃজনশীলতা ও ভাষা দিবসের তাৎপর্য তুলে ধরে আঁকা চিত্রের মাধ্যমে বিচারকদের নজর কাড়ে নিঝুম।

রামিসা নাওয়াল নিঝুম স্থানীয় সাংবাদিক রকিবুজ্জামান এবং কালকিনির স্বনামধন্য গাইনী চিকিৎসক ডা. আঞ্জুমান আরা বেগম (মনি)–এর কন্যা।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল-আরেফিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব মুন্সী, কালকিনি থানার সেকেন্ড অফিসার এসআই পল্লব কুমার সাহা এবং উপজেলা শিক্ষা অফিসার নাজমুল হোসেনসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিঝুমের এই সাফল্যে পরিবার ও শিক্ষকদের মধ্যে আনন্দের আমেজ বিরাজ করছে। তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় উপজেলার সকল শ্রেণির মানুষের কাছে দোয়া চেয়েছেন তার অভিভাবকরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহাসিক সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর

১

এনআইডি সংশোধনের আড়ালে জালিয়াতি, কঠোর অবস্থানে নির্বাচন কমিশন

২

‘আদর্শ স্বামী’র প্রতীক আবু বকর, শেহরিয়ার মুনাওয়ারকে নিয়ে নেটদুনিয়ায় তোলপাড়

৩

গোপালগঞ্জের নিজড়া ইউপিতে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম, জনসম্পৃক্ততায় বাড়ছে আলোচনা

৪

নৈরাজ্য সৃষ্টিতে বিরোধীদলের মৌন সমর্থন আছে: রাশেদ খাঁন

৫

রাজনৈতিক উদ্দেশ্যে গার্মেন্টস খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে আইনি ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

৬

আগামী বছর জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী

৭

শ্রমিকের ছদ্মবেশে নাশকতার চেষ্টা, নিষিদ্ধ সংগঠনের ৩৩ সদস্য গ্রেপ্তার

৮

সীমান্তের ওপারের ইন্ধনে পোশাক শিল্পে অস্থিরতা, দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

৯

শ্রমিক অসন্তোষে ৫২৯ পোশাক কারখানায় ছুটি, কাজ ছাড়লেন প্রায় ১০ লাখ শ্রমিক

১০

গোপালগঞ্জে ফুটবল খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪

১১

শিবপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১২

গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় যুব দিবসের সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু

১৩

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় আটক ৫০৫

১৪

জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক

১৫

বোয়িংয়ের কাছ থেকে ১১টি নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

১৬

রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি প্রচার, বিভ্রান্ত না হওয়ার আহ্বান বিএনপির

১৭

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করায় সমমনা জোটের অভিনন্দন

১৮

বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী আজ

১৯

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫১২, বিপুল মাদক উদ্ধার

২০