নিজস্ব প্রতিবেদক
১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৪:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৫০ জন

অন্তর্বর্তী সরকার, বিএনপি ও আ.লীগের আতাতে নির্বাচন হয়েছে: নাহিদ ইসলাম

অন্তর্বর্তী সরকার, বিএনপি ও আ.লীগের আতাতে নির্বাচন হয়েছে: নাহিদ ইসলাম
সংবাদ সম্মেলনে কথা বলছেন নাহিদ ইসলাম | ছবি : সংগৃহীত
৫২২

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকার, বিএনপি ও আওয়ামী লীগের সমঝোতার ভিত্তিতেই সাম্প্রতিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তার দাবি, এ কারণে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে এবং জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ২টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নির্বাচন নিয়ে হতাশা ও শপথ বিতর্ক

নাহিদ ইসলাম বলেন, নির্বাচনকে ঘিরে তাদের দলের বড় প্রত্যাশা ছিল। তবে বিভিন্ন ঘটনার কারণে সেই প্রত্যাশা পূরণ হয়নি। তিনি উল্লেখ করেন, শত অভিযোগ থাকা সত্ত্বেও দেশের স্বার্থে তারা শপথ নিয়েছেন। কিন্তু বিএনপি সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছে বলে অভিযোগ করেন তিনি।

তার ভাষ্য অনুযায়ী, একই দিনে দুটি শপথ গ্রহণের কথা থাকলেও সংবিধানের ব্যাখ্যা দিয়ে বিএনপি শপথ নেয়নি। তিনি বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া এই নির্বাচনের কোনো মূল্য নেই।’ তবে তিনি আশা প্রকাশ করেন, বিএনপি দ্রুত সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবে।

মন্ত্রিসভা নিয়ে প্রশ্ন

বর্তমান মন্ত্রিসভা প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, এটি অন্তর্ভুক্তিমূলক নয় এবং আঞ্চলিক বৈষম্য রয়ে গেছে। তার দাবি, মন্ত্রিসভা তারুণ্যনির্ভর নয় এবং এতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিত্ব নেই। তিনি অভিযোগ করেন, মন্ত্রিসভার ৬২ শতাংশ সদস্য ব্যবসায়ী।

এছাড়া তিনি আরও অভিযোগ করেন, মন্ত্রিসভায় ঋণ খেলাপি ও হত্যা মামলার আসামি রয়েছেন। তার মতে, এ ধরনের মন্ত্রিসভা দুর্নীতি প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারবে না।

আওয়ামী লীগকে ‘পুনর্বাসনের চেষ্টা’ অভিযোগ

নাহিদ ইসলাম দাবি করেন, বিগত সরকারের আমলে দায়িত্বে থাকা ব্যক্তিদের মন্ত্রী করা হয়েছে। তার অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে এবং দলের কার্যালয় খোলার প্রক্রিয়া চলছে। তিনি বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড পুনরায় সক্রিয় হলে তা রাজনৈতিকভাবে প্রতিহত করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি প্রচার, বিভ্রান্ত না হওয়ার আহ্বান বিএনপির

১

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করায় সমমনা জোটের অভিনন্দন

২

বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী আজ

৩

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫১২, বিপুল মাদক উদ্ধার

৪

করাচিতে স্বাধীনতা দিবসের গুলিবর্ষণে নিহত ১, আহত ৯৪

৫

গোপালগঞ্জ পুলিশ লাইন্সের পুকুরে মাছের পোনা অবমুক্ত

৬

১০ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

৭

বহু বছর পর রাষ্ট্রপতি পদে যোগ্য ব্যক্তি পেতে যাচ্ছি: আসিফ নজরুল

৮

বাংলাদেশ থেকে কর্মী নেবে লাওস, এফওসিতে আলোচনা

৯

নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্যসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৮

১০

শাহবাগে পরীক্ষামূলকভাবে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালু করল ডিএসসিসি

১১

মাদারীপুরের রাজৈরে এসএসসিতে ফেল করে শিক্ষার্থীর আত্মহত্যা

১২

সুগন্ধি চালের রপ্তানি কোটা কমানোর উদ্যোগ সরকারের

১৩

টানা ৪ দিনের ছুটির সুযোগ, কারা পাবেন আর কারা থাকছেন বাইরে

১৪

ছয় অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

১৫

রাজনীতির দীর্ঘ পথ পেরিয়ে বঙ্গভবনের দৌড়ে মির্জা ফখরুল

১৬

বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা

১৭

র‌্যাগিংয়ে পবিপ্রবি শিক্ষার্থী অসুস্থ, তদন্ত কমিটি গঠন

১৮

গ্যাসের মজুত ২০৩১ সালের মধ্যে শেষ হওয়ার আশঙ্কা: সিপিডি

১৯

আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য: আইনমন্ত্রী

২০