ওয়েব ডেস্ক
২১ জানুয়ারি ২০২৬, ২:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৩৪ জন

সিলেট সফরে তারেক রহমান, মাজার জিয়ারতের পর নির্বাচনী প্রচারণা শুরু

সিলেট সফরে তারেক রহমান, মাজার জিয়ারতের পর নির্বাচনী প্রচারণা
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান | ছবি : সংগৃহীত
৪১৪

সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (২১ জানুয়ারি) রাত সোয়া ৮টায় তিনি সিলেটের উদ্দেশ্যে রওনা দেবেন। গভীর রাতে হযরত শাহজালাল (র:) এর মাজার জিয়ারত করে শহরে প্রবেশের পর শুরু হবে দলের নির্বাচনী প্রচারণা।

বুধবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহ্দী আমিন।

সংবাদ সম্মেলনে তিনি দলের নেতাকর্মীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানান এবং দলের নির্বাচনী প্রচারণার রোডম্যাপ ঘোষণা করেন।

মাহ্দী আমিন বলেন, “তারেক রহমানের এই সফরে দলের ত্যাগী নেতারা সঙ্গী হবেন। পর্যায়ক্রমে আরও বড় বহর যুক্ত হবে এই প্রচারণায়। নেতার আগমনী বার্তা তৃণমূলকে উদ্দীপিত করেছে। তবে আবেগের জোয়ারে ভেসে না গিয়ে সতর্ক থাকা অত্যন্ত জরুরি। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড রক্ষা করতে সকলকে সচেতন থাকতে হবে।”

তিনি আরও জানান, নির্বাচনী মাঠের স্বচ্ছতা বজায় রাখতে সাধারণ মানুষকেও সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। যারা পরিচয়পত্র বা বিকাশ নম্বর সংগ্রহ করে বিভ্রান্তি সৃষ্টি করছে, তাদের বিষয়ে সজাগ থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া দলের বিদ্রোহী প্রার্থীদের জন্য কড়া বার্তাও দেওয়া হয়েছে।

মাহ্দী আমিন যোগ করেন, “সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে উন্নয়নের প্রতিশ্রুতি এবং গণতান্ত্রিক অধিকারের পক্ষে ‘হ্যাঁ’ ভোট সংগ্রহের মাধ্যমে বিএনপি ব্যালট বিপ্লব ঘটাতে চায়।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি প্রচার, বিভ্রান্ত না হওয়ার আহ্বান বিএনপির

১

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করায় সমমনা জোটের অভিনন্দন

২

বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী আজ

৩

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫১২, বিপুল মাদক উদ্ধার

৪

করাচিতে স্বাধীনতা দিবসের গুলিবর্ষণে নিহত ১, আহত ৯৪

৫

গোপালগঞ্জ পুলিশ লাইন্সের পুকুরে মাছের পোনা অবমুক্ত

৬

১০ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

৭

বহু বছর পর রাষ্ট্রপতি পদে যোগ্য ব্যক্তি পেতে যাচ্ছি: আসিফ নজরুল

৮

বাংলাদেশ থেকে কর্মী নেবে লাওস, এফওসিতে আলোচনা

৯

নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্যসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৮

১০

শাহবাগে পরীক্ষামূলকভাবে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালু করল ডিএসসিসি

১১

মাদারীপুরের রাজৈরে এসএসসিতে ফেল করে শিক্ষার্থীর আত্মহত্যা

১২

সুগন্ধি চালের রপ্তানি কোটা কমানোর উদ্যোগ সরকারের

১৩

টানা ৪ দিনের ছুটির সুযোগ, কারা পাবেন আর কারা থাকছেন বাইরে

১৪

ছয় অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

১৫

রাজনীতির দীর্ঘ পথ পেরিয়ে বঙ্গভবনের দৌড়ে মির্জা ফখরুল

১৬

বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা

১৭

র‌্যাগিংয়ে পবিপ্রবি শিক্ষার্থী অসুস্থ, তদন্ত কমিটি গঠন

১৮

গ্যাসের মজুত ২০৩১ সালের মধ্যে শেষ হওয়ার আশঙ্কা: সিপিডি

১৯

আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য: আইনমন্ত্রী

২০