অনলাইন ডেস্ক
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৬:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৮১ জন

প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রথম কর্মদিবসে তারেক রহমানের হৃদয়ছোঁয়া মুহূর্ত: “তুই নূর না?”

প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রথম কর্মদিবসে তারেক রহমানের হৃদয়ছোঁয়া মুহূর্ত: “তুই নূর না?”
প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত
২১৭

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টা ১০ মিনিটে, সরকারি ছুটির দিন হলেও প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের উদ্দেশ্যে তারেক রহমান প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রবেশ করেন।

কার্যালয়ে পৌঁছালে তিনি স্বাগত পান মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার, সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মো. তারেক ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ অন্যান্য কর্মকর্তাদের কাছ থেকে।

আতিকুর রহমান রুমন জানান, মূল ভবনে প্রবেশের আগে প্রধানমন্ত্রী নিয়ম অনুযায়ী বৃক্ষরোপণ করেন। এরপর অফিসের দিকে যাওয়ার সময় তার নজর পড়ে দূরে দাঁড়িয়ে থাকা কয়েকজন পুরনো কর্মচারীর উপর। তাদের মধ্যে কেউ অফিস সহকারী, কেউ মালি, কেউ ড্রাইভার; অনেকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময়কার কর্মচারী।

তৎক্ষণাৎ প্রধানমন্ত্রীর কণ্ঠে ভেসে আসে, “তুই নূর না?” — মুহূর্তে আনুষ্ঠানিকতার আবহ ভেঙে যায়।

নূরুল আমিনসহ অন্যান্যরা এগিয়ে আসেন, চোখে আনন্দ, মুখে বিস্ময়। নূরুল বর্তমানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ড্রাইভার, একসময় তিনি অফিস সহকারী ছিলেন। প্রধানমন্ত্রীর সঙ্গে তারা কুশল বিনিময় করেন এবং ছবি তোলেন।

আতিকুর রহমান রুমন বলেন, “ক্ষমতার দূরত্ব পেরিয়ে স্মৃতির টানই হয়তো মানুষের প্রতি মানুষের সবচেয়ে বড় সম্মান। দীর্ঘদিন পরও পুরনো কর্মচারীদের চিনে নেওয়ার এই ঘটনা সকলের নজর কাড়ে। প্রধানমন্ত্রী হিসেবে নয়, মানুষ হিসেবেও তিনি প্রথম কর্মদিবসে দৃষ্টান্ত স্থাপন করেছেন।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বপ্নভাঙা জীবন: ক্যান্সারের সঙ্গে লড়ছে মেধাবী শিক্ষার্থী, শেষ সম্বল হারিয়ে অসহায় পরিবার

সিংড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি মানতে হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

শাহবাগে উত্তেজনা: ট্রান্সজেন্ডারদের সঙ্গে সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে

বিশ্বকাপের আগেই আর্জেন্টিনা-ব্রাজিলের নতুন রেকর্ড

থাইল্যান্ডে রিসোর্টে অভিযান: ২১ বাংলাদেশিসহ ২২ অবৈধ অভিবাসী আটক

বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ: ৬৪ জেলায় ২,৭০৩ পদ, কোন জেলায় কতজন

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার

বিজু, সাংগ্রাই ও বৈসু উৎসবে রাঙ্গামাটি হয়ে উঠেছে রঙিন উৎসবময়

১০

নীলফামারীতে নবম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের শিকার, ৫ ঘণ্টা আটকে রাখা হয়েছিল

১১

কুড়িগ্রামে উদ্ধার হলো ভাইরাল ‘তাজু ২.০’ ফেসবুক পেজ

১২

সিংড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল রুবেলের

১৩

মুকসুদপুরে সমাজসেবামূলক কর্মকাণ্ডে প্রশংসায় ভাসছেন অলিউর শেখ

১৪

কোটালীপাড়ায় ২৪ ঘণ্টার মধ্যেই কুশলা খাল দখলমুক্ত, দ্রুত পদক্ষেপে প্রশাসনের সাফল্য

১৫

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, উত্তেজনায় ভারতীয় নাগরিক আটক

১৬

মুকসুদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৭

শার্শা-কাশিপুর সড়কে ইজিবাইক চলাচলে বাধা, সিএনজি চালকদের বিরুদ্ধে বিক্ষোভ ও সড়ক অবরোধ

১৮

কাশিয়ানীতে রেস্টুরেন্টে নারী ধর্ষণ: কর্মচারী গ্রেপ্তার, মালিক পলাতক

১৯

‘পালঙ্ক’: দেশভাগ, শ্রেণি-সংগ্রাম ও আত্মমর্যাদার এক নিঃশব্দ চলচ্চিত্র প্রতীক

২০