স্টাফ রিপোর্টার | গোপালগঞ্জ
১ এপ্রিল ২০২৬, ৫:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭৮ জন

কাশিয়ানীতে রেস্টুরেন্টে নারী ধর্ষণ: কর্মচারী গ্রেপ্তার, মালিক পলাতক

কাশিয়ানীতে রেস্টুরেন্টে নারী ধর্ষণ: কর্মচারী গ্রেপ্তার, মালিক পলাতক
১০৩

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় একটি রেস্টুরেন্টে কর্মরত এক নারীকে ধর্ষণের অভিযোগে এক কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত রেস্টুরেন্ট মালিক এখনও পলাতক রয়েছেন।

বুধবার (১ এপ্রিল) সকালে উপজেলার গোপালপুর এলাকায় অবস্থিত ‘কুটুম বাড়ি হোটেল এন্ড রেস্টুরেন্ট’ থেকে অভিযুক্ত রাকিব মোল্লা (২৩)কে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া রাকিব মোল্লা পোনা গ্রামের বাসিন্দা। গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী ও অভিযুক্ত রাকিব একই রেস্টুরেন্টে কাজ করতেন। রাকিব বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীর সঙ্গে সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন। প্রস্তাবে রাজি না হওয়ায় তিনি সুযোগের অপেক্ষায় ছিলেন।

গত ১৪ মার্চ রুম পরিষ্কারের কথা বলে কৌশলে ওই নারীকে রেস্টুরেন্টের একটি নির্জন কক্ষে নিয়ে যান রাকিব। অভিযোগ রয়েছে, সেখানে রেস্টুরেন্ট মালিক মজনু মোল্লার সহযোগিতায় তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়।

পরবর্তীতে গত ২৫ মার্চ ভুক্তভোগী নারী অভিযুক্ত রাকিব মোল্লা ও রেস্টুরেন্ট মালিক মজনু মোল্লার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, প্রধান আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে মেডিকেলে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকেরহাটে ব্যবসায়ীদের ফুলেল শুভেচ্ছায় নববর্ষ উদযাপন ইউসিবি ব্যাংকের

স্বপ্নভাঙা জীবন: ক্যান্সারের সঙ্গে লড়ছে মেধাবী শিক্ষার্থী, শেষ সম্বল হারিয়ে অসহায় পরিবার

সিংড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি মানতে হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

শাহবাগে উত্তেজনা: ট্রান্সজেন্ডারদের সঙ্গে সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে

বিশ্বকাপের আগেই আর্জেন্টিনা-ব্রাজিলের নতুন রেকর্ড

থাইল্যান্ডে রিসোর্টে অভিযান: ২১ বাংলাদেশিসহ ২২ অবৈধ অভিবাসী আটক

বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ: ৬৪ জেলায় ২,৭০৩ পদ, কোন জেলায় কতজন

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার

১০

বিজু, সাংগ্রাই ও বৈসু উৎসবে রাঙ্গামাটি হয়ে উঠেছে রঙিন উৎসবময়

১১

নীলফামারীতে নবম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের শিকার, ৫ ঘণ্টা আটকে রাখা হয়েছিল

১২

কুড়িগ্রামে উদ্ধার হলো ভাইরাল ‘তাজু ২.০’ ফেসবুক পেজ

১৩

সিংড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল রুবেলের

১৪

মুকসুদপুরে সমাজসেবামূলক কর্মকাণ্ডে প্রশংসায় ভাসছেন অলিউর শেখ

১৫

কোটালীপাড়ায় ২৪ ঘণ্টার মধ্যেই কুশলা খাল দখলমুক্ত, দ্রুত পদক্ষেপে প্রশাসনের সাফল্য

১৬

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, উত্তেজনায় ভারতীয় নাগরিক আটক

১৭

মুকসুদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৮

শার্শা-কাশিপুর সড়কে ইজিবাইক চলাচলে বাধা, সিএনজি চালকদের বিরুদ্ধে বিক্ষোভ ও সড়ক অবরোধ

১৯

কাশিয়ানীতে রেস্টুরেন্টে নারী ধর্ষণ: কর্মচারী গ্রেপ্তার, মালিক পলাতক

২০