স্পোর্টস ডেস্ক
৮ জানুয়ারি ২০২৬, ১০:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৮৮ জন

মঈন আলীর দাপটে ঢাকাকে হারাল সিলেট

মঈন আলী। ছবি : সংগৃহীত
৩৪৭

বাংলাদেশ প্রিমিয়ার লিগে ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই ছন্দ দেখিয়ে জয় পেয়েছে সিলেট টাইটান্স। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ১৮তম ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে তারা হারিয়েছে ২০ রানে।

টস জিতে আগে ফিল্ডিং নেয় ঢাকা। ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮০ রান সংগ্রহ করে সিলেট। ওপেনিং জুটিতে পারভেজ হোসেন ইমন ও তাওফিক খান দলের ভিত গড়ে দেন। ইমন ২৪ বলে ৩২ রান করে আউট হলেও এরপর আরিফুল ইসলাম জনি (৩৮) ও আজমতউল্লাহ ওমরজাই (৩৩) দায়িত্বশীল ব্যাটিংয়ে ইনিংস এগিয়ে নেন। শেষ দিকে মঈন আলী মাত্র ৮ বলে ২৮ রানের ঝড়ো ইনিংস খেললে স্কোর দ্রুত বাড়ে। ইথান ব্রুকস ও অধিনায়ক মেহেদি হাসান মিরাজ অপরাজিত থেকে ইনিংস শেষ করেন।

ঢাকার বোলারদের মধ্যে জিয়াউর রহমান ছিলেন সবচেয়ে সফল। তিনি ৪ ওভারে ৩৫ রান দিয়ে নেন ৩ উইকেট। ইমাদ ওয়াসিম ও নাসির হোসেন একটি করে উইকেট পান।

১৮১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ঢাকা ক্যাপিটালসও ভালো শুরু করে। রহমানউল্লাহ গুরবাজ ৪৪ বলে ৫১ রান করে আশা জাগান। তবে মাঝেমধ্যেই উইকেট হারানোয় বড় জুটি গড়ে ওঠেনি। সাইফ হাসান ও সাব্বির রহমান কিছুটা লড়াই করলেও বাড়তি চাপ সামাল দেওয়া সম্ভব হয়নি।

সিলেটের হয়ে বল হাতে দারুণ ভূমিকা রাখেন সালমান ইরশাদ। ৪ ওভারে ২৫ রান দিয়ে তিনি ৩ উইকেট নেন। মঈন আলীও কার্যকর ছিলেন, ৪ ওভারে ২০ রান খরচায় শিকার করেন ২ উইকেট।

শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ১৬০ রানে থামে ঢাকার ইনিংস। এই জয়ে পয়েন্ট টেবিলে গুরুত্বপূর্ণ দুই পয়েন্ট যোগ করল সিলেট টাইটান্স, আর ঢাকার ঝুলিতে যোগ হলো আরেকটি পরাজয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন নিয়ে ফরিদপুরে মতবিনিময় সভা

মাদারীপুরে এক রাতে ৬ স্বর্ণের দোকানে ডাকাতি, কোটি টাকার অলংকার লুট

নড়াইলের কালিয়ায় ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই: হাজারো দর্শকের ভিড়

নাটোরের সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু: শোকের ছায়া এলাকায়

জলাতঙ্কে আক্রান্ত কুকুর কি পানিতে নামতে পারে? বাগেরহাট ঘটনার পর নতুন প্রশ্ন

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

টেকেরহাটে ব্যবসায়ীদের ফুলেল শুভেচ্ছায় নববর্ষ উদযাপন ইউসিবি ব্যাংকের

স্বপ্নভাঙা জীবন: ক্যান্সারের সঙ্গে লড়ছে মেধাবী শিক্ষার্থী, শেষ সম্বল হারিয়ে অসহায় পরিবার

সিংড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

১০

যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি মানতে হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১১

শাহবাগে উত্তেজনা: ট্রান্সজেন্ডারদের সঙ্গে সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে

১২

বিশ্বকাপের আগেই আর্জেন্টিনা-ব্রাজিলের নতুন রেকর্ড

১৩

থাইল্যান্ডে রিসোর্টে অভিযান: ২১ বাংলাদেশিসহ ২২ অবৈধ অভিবাসী আটক

১৪

বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ: ৬৪ জেলায় ২,৭০৩ পদ, কোন জেলায় কতজন

১৫

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

১৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার

১৭

বিজু, সাংগ্রাই ও বৈসু উৎসবে রাঙ্গামাটি হয়ে উঠেছে রঙিন উৎসবময়

১৮

নীলফামারীতে নবম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের শিকার, ৫ ঘণ্টা আটকে রাখা হয়েছিল

১৯

কুড়িগ্রামে উদ্ধার হলো ভাইরাল ‘তাজু ২.০’ ফেসবুক পেজ

২০