স্পোর্টস ডেস্ক
৭ জানুয়ারি ২০২৬, ২:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৫৬ জন

বিশ্বকাপ সামনে রেখে পরবর্তী করণীয় স্পষ্ট করল বিসিবি

বাংলাদেশ দল। ছবি : সংগৃহীত
৪১৬

আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সিদ্ধান্তের পর দেশের ক্রীড়াঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক মানের এক ক্রিকেটারের প্রতি ভারতের এমন আচরণে অসন্তোষ প্রকাশ করেছেন ক্রীড়ামোদীরা। বিষয়টি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) নিজেদের অবস্থান স্পষ্ট করে প্রতিবাদ জানিয়েছে। নিরাপত্তাজনিত উদ্বেগের কথা তুলে ধরে বিসিবি জানিয়েছে, এসব শঙ্কা কাটিয়ে না উঠলে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে আগ্রহী নয় বাংলাদেশ।

উদ্ভূত পরিস্থিতিতে বিসিবি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিকভাবে ই-মেইল পাঠায়। এরই মধ্যে সেই চিঠির জবাব পেয়েছে বোর্ড। আইসিসির পক্ষ থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের পূর্ণাঙ্গ ও নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনরায় জানানো হয়েছে।

বর্তমান প্রেক্ষাপটে আসন্ন বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে নানা আলোচনা ও সংশয় দেখা দিয়েছে। এ অবস্থায় ভবিষ্যৎ করণীয় বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে বিসিবি। বুধবার (৭ জানুয়ারি) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, জাতীয় দলের নিরাপত্তা ও খেলোয়াড়দের সুরক্ষাকে তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখে। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করতে আইসিসি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে পেশাদার ও সহযোগিতামূলক পরিবেশে আলোচনা অব্যাহত থাকবে, যাতে বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানো যায়।

এদিকে ইএসপিএনক্রিকইনফো তাদের এক প্রতিবেদনে দাবি করেছে, বিশ্বকাপ খেলতে বাংলাদেশকে ভারতেই যেতে হবে। তবে বিসিবি এ দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করেছে।

বোর্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কিছু গণমাধ্যমে যে “আলটিমেটাম” দেওয়ার কথা বলা হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিসিবি জানায়, আইসিসি থেকে পাওয়া বার্তার সঙ্গে এসব প্রতিবেদনের কোনো সামঞ্জস্য নেই এবং এ ধরনের খবর বানোয়াট ও অসত্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন নিয়ে ফরিদপুরে মতবিনিময় সভা

মাদারীপুরে এক রাতে ৬ স্বর্ণের দোকানে ডাকাতি, কোটি টাকার অলংকার লুট

নড়াইলের কালিয়ায় ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই: হাজারো দর্শকের ভিড়

নাটোরের সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু: শোকের ছায়া এলাকায়

জলাতঙ্কে আক্রান্ত কুকুর কি পানিতে নামতে পারে? বাগেরহাট ঘটনার পর নতুন প্রশ্ন

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

টেকেরহাটে ব্যবসায়ীদের ফুলেল শুভেচ্ছায় নববর্ষ উদযাপন ইউসিবি ব্যাংকের

স্বপ্নভাঙা জীবন: ক্যান্সারের সঙ্গে লড়ছে মেধাবী শিক্ষার্থী, শেষ সম্বল হারিয়ে অসহায় পরিবার

সিংড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

১০

যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি মানতে হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১১

শাহবাগে উত্তেজনা: ট্রান্সজেন্ডারদের সঙ্গে সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে

১২

বিশ্বকাপের আগেই আর্জেন্টিনা-ব্রাজিলের নতুন রেকর্ড

১৩

থাইল্যান্ডে রিসোর্টে অভিযান: ২১ বাংলাদেশিসহ ২২ অবৈধ অভিবাসী আটক

১৪

বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ: ৬৪ জেলায় ২,৭০৩ পদ, কোন জেলায় কতজন

১৫

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

১৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার

১৭

বিজু, সাংগ্রাই ও বৈসু উৎসবে রাঙ্গামাটি হয়ে উঠেছে রঙিন উৎসবময়

১৮

নীলফামারীতে নবম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের শিকার, ৫ ঘণ্টা আটকে রাখা হয়েছিল

১৯

কুড়িগ্রামে উদ্ধার হলো ভাইরাল ‘তাজু ২.০’ ফেসবুক পেজ

২০