নিজস্ব প্রতিবেদক
১৪ মার্চ ২০২৬, ১০:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৮৫ জন

চৌগাছায় লোহার পাইপ দিয়ে বড় ভাইকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় জিডি

চৌগাছায় লোহার পাইপ দিয়ে বড় ভাইকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় জিডি
১০৯

যশোরের চৌগাছা উপজেলায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে বড় ভাইকে লোহার পাইপ দিয়ে মারধরের অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। হামলায় গুরুতর আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে। পরে নিজের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ফুলসারা ইউনিয়নের শিবনগর গ্রামের বাসিন্দা মো. জহুরুল ইসলাম (৫৭) তার ছোট ভাই মো. রিজাউলের বিরুদ্ধে হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে চৌগাছা থানায় একটি জিডি দায়ের করেন। জিডি নম্বর ৫৫৮, তারিখ ১১ মার্চ ২০২৬।

জিডিতে উল্লেখ করা হয়, ১০ মার্চ সকাল সাড়ে ৯টার দিকে শিবনগর গ্রামের একটি গ্রামীণ সড়ক দিয়ে যাওয়ার সময় পূর্ব বিরোধের জেরে অভিযুক্ত রিজাউল তাকে লক্ষ্য করে গালিগালাজ শুরু করেন। এক পর্যায়ে হাতে থাকা লোহার পাইপ দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে জহুরুল ইসলাম গুরুতর আহত হন। এতে তার বাম হাত ও বাম পায়ে মারাত্মক আঘাত লাগে এবং তিনি মাটিতে পড়ে যান।

পরে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, সেখানে তার শরীরে আঘাতের চিকিৎসা দেওয়া হয়। হাসপাতালের নথিতে ঘটনাটি “History of Physical Assault” হিসেবে উল্লেখ রয়েছে। চিকিৎসা শেষে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

ভুক্তভোগীর অভিযোগ, অভিযুক্ত ছোট ভাই দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে তার সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ে এবং প্রায়ই ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন। সাম্প্রতিক হামলার ঘটনার পর তিনি নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত বলে জানান।

এ বিষয়ে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে এলাকাবাসী জানান, পারিবারিক বিরোধ থেকে সহিংসতার মতো ঘটনা সমাজে উদ্বেগ বাড়াচ্ছে। তারা দ্রুত তদন্ত করে ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন নিয়ে ফরিদপুরে মতবিনিময় সভা

মাদারীপুরে এক রাতে ৬ স্বর্ণের দোকানে ডাকাতি, কোটি টাকার অলংকার লুট

নড়াইলের কালিয়ায় ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই: হাজারো দর্শকের ভিড়

নাটোরের সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু: শোকের ছায়া এলাকায়

জলাতঙ্কে আক্রান্ত কুকুর কি পানিতে নামতে পারে? বাগেরহাট ঘটনার পর নতুন প্রশ্ন

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

টেকেরহাটে ব্যবসায়ীদের ফুলেল শুভেচ্ছায় নববর্ষ উদযাপন ইউসিবি ব্যাংকের

স্বপ্নভাঙা জীবন: ক্যান্সারের সঙ্গে লড়ছে মেধাবী শিক্ষার্থী, শেষ সম্বল হারিয়ে অসহায় পরিবার

সিংড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

১০

যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি মানতে হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১১

শাহবাগে উত্তেজনা: ট্রান্সজেন্ডারদের সঙ্গে সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে

১২

বিশ্বকাপের আগেই আর্জেন্টিনা-ব্রাজিলের নতুন রেকর্ড

১৩

থাইল্যান্ডে রিসোর্টে অভিযান: ২১ বাংলাদেশিসহ ২২ অবৈধ অভিবাসী আটক

১৪

বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ: ৬৪ জেলায় ২,৭০৩ পদ, কোন জেলায় কতজন

১৫

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

১৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার

১৭

বিজু, সাংগ্রাই ও বৈসু উৎসবে রাঙ্গামাটি হয়ে উঠেছে রঙিন উৎসবময়

১৮

নীলফামারীতে নবম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের শিকার, ৫ ঘণ্টা আটকে রাখা হয়েছিল

১৯

কুড়িগ্রামে উদ্ধার হলো ভাইরাল ‘তাজু ২.০’ ফেসবুক পেজ

২০