কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ প্রতিনিধি
১০ জানুয়ারি ২০২৬, ৩:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৫২ জন

গোপালগঞ্জে কৃষি জমিতে অবৈধভাবে ঘের কাটা চললেও দেখার কেউ নেই?

১৯৪

বর্ষার পানি শুকিয়ে যাওয়ার সাথে সাথেই শুরু হয় মাছের ঘের কাটার কাজ। এ প্রক্রিয়ায় প্রতি বছরই অবৈধভাবে বাড়ছে জমির শ্রেণি পরিবর্তন। একই সাথে যথেচ্ছ এক্সকাভেটর মেশিন দিয়ে ঘের কাটায় উল্লেখযোগ্য হারে কমছে চাষযোগ্য জমির পরিমান। যে জমি কেটে ঘের তৈরি করা হচ্ছে তার পাশ্ববর্তী জমিগুলিও ক্রমান্বয়ে ঘের তৈরি করতে উদ্যোগ নিচ্ছে কৃষি জমির মালিকেরা। অপরিকল্পিতভাবে ঘের কাটার ফলে উৎপাদিত ফসল আনা-নেওয়ার ক্ষেত্রেও বিপাকে পড়ছেন কৃষকেরা।

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সিংগা মধ্যপাড়া এলাকায় প্রায় ৬ বিঘা চাষযোগ্য জমি ক্রয় করে চলতি মাসের শুরু থেকে ঘের কাটা শুরু করেছেন গোপালগঞ্জ সদর উপজেলার কংশুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে আব্দুল কাদের জিলানী (২৪)।

সরকারি অনুমোদন না নিয়ে অবৈধভাবে কৃষি জমির শ্রেণি পরিবর্তন করে মাছের ঘের কাটার অভিযোগ পেয়ে গণমাধ্যমকর্মীরা গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সরেজমিনে সেখানে গিয়ে দেখেন যে যথেষ্ট গভীর করে ঘের কাটা হচ্ছে। পাশ্ববর্তী জমির মালিকেরা এতে অসন্তোষ প্রকাশ করেছেন। এদিকে অবৈধ ঘের কাটায় জমি থেকে পানি নিষ্কাসন ব্যাহত হয় বলে জানা গেছে।
কেনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে শ্রেণি পরিবর্তন না করে কৃষি জমিতে অবৈধভাবে ঘের কাটছে তা জিজ্ঞেস করা হলে তিনি বলেন, আমার জমিতে আমি ঘের কাটবো, এটা আমার ব্যাক্তিগত সিদ্ধান্ত। একাজে কেউ বাঁধা দিলে তা আমি মানবোনা।

এ ব্যাপারে আলাপ করা হলে জেলার কাশিয়ানি উপজেলার রাজপাট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, কৃষি জমিতে অবৈধভাবে ঘের বা পুকুর বা মাটি কাটা শাস্তিযোগ্য অপরাধ। এ ধরনের কাজ করলে বালু মহাল ও মাটি ব্যাবস্থাপনা আইন-২০১০ মোতাবেক ৫০ হাজার টাকা বা বেশি জরিমানা এবং দুই বছরের জেল হতে পারে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এধরণের শাস্তি প্রদানের বিধান রয়েছে। আমি সিংগা মিয়াঝির কান্দি এলাকায় ঘের কাটার বিষয়টি জানার পর ঘটনাস্থলে গিয়েছিলাম। জিলানিকে ঘের কাটতে নিষেধ করলে তিনি বলেন, “আমি আমার জমিতে ঘের কাটবো। আপনার যা করার করতে পারেন।” এরপর এ ঘটনাটি আমি কাশিয়ানী সহকারী কমিশনার (ভূমি) স্যারকে অবগত করলেও কোনো পদক্ষেপ তিনি নিয়েছেন কিনা তা আমার জানা নেই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন নিয়ে ফরিদপুরে মতবিনিময় সভা

মাদারীপুরে এক রাতে ৬ স্বর্ণের দোকানে ডাকাতি, কোটি টাকার অলংকার লুট

নড়াইলের কালিয়ায় ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই: হাজারো দর্শকের ভিড়

নাটোরের সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু: শোকের ছায়া এলাকায়

জলাতঙ্কে আক্রান্ত কুকুর কি পানিতে নামতে পারে? বাগেরহাট ঘটনার পর নতুন প্রশ্ন

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

টেকেরহাটে ব্যবসায়ীদের ফুলেল শুভেচ্ছায় নববর্ষ উদযাপন ইউসিবি ব্যাংকের

স্বপ্নভাঙা জীবন: ক্যান্সারের সঙ্গে লড়ছে মেধাবী শিক্ষার্থী, শেষ সম্বল হারিয়ে অসহায় পরিবার

সিংড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

১০

যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি মানতে হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১১

শাহবাগে উত্তেজনা: ট্রান্সজেন্ডারদের সঙ্গে সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে

১২

বিশ্বকাপের আগেই আর্জেন্টিনা-ব্রাজিলের নতুন রেকর্ড

১৩

থাইল্যান্ডে রিসোর্টে অভিযান: ২১ বাংলাদেশিসহ ২২ অবৈধ অভিবাসী আটক

১৪

বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ: ৬৪ জেলায় ২,৭০৩ পদ, কোন জেলায় কতজন

১৫

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

১৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার

১৭

বিজু, সাংগ্রাই ও বৈসু উৎসবে রাঙ্গামাটি হয়ে উঠেছে রঙিন উৎসবময়

১৮

নীলফামারীতে নবম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের শিকার, ৫ ঘণ্টা আটকে রাখা হয়েছিল

১৯

কুড়িগ্রামে উদ্ধার হলো ভাইরাল ‘তাজু ২.০’ ফেসবুক পেজ

২০