অনলাইন ডেস্ক
১১ ডিসেম্বর ২০২৫, ১:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫০৩ জন

সবাইর বেতন কমছেই, এক জনের বাদে!

রোহিত শর্মা ও বিরাট কোহলি। ছবি : সংগৃহীত
৫৮০

আগামী ২২ জানুয়ারি অনলাইনে অনুষ্ঠিত হবে ভারতীয় ক্রিকেট বোর্ডের ৩২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম)। সভার এক গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হবে বিরাট কোহলি ও রোহিত শর্মার কেন্দ্রীয় চুক্তি। এই বৈঠকে দুই তারকার ভবিষ্যৎ নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

ভারতের গণমাধ্যমের খবর অনুযায়ী, নতুন চুক্তিতে কোহলি ও রোহিতকে ‘এ+’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে নামানো হতে পারে। বর্তমানে তারা শুধু ওয়ানডে ক্রিকেটে খেলছেন, কারণ গত জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর সীমিত ওভারের ক্রিকেট থেকে, এবং মে মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। এর আগে তারা জাসপ্রিত বুমরাহ ও রবীন্দ্র জাদেজার সঙ্গে ‘এ+’ ক্যাটাগরিতে ছিলেন।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ‘এ’ ক্যাটাগরিতে নামানো হলে দুই তারকার বেতন প্রায় দুই কোটি রুপি কমে যাবে। বিসিসিআই নিয়ম অনুযায়ী, ‘এ+’ ক্যাটাগরির বার্ষিক বেতন ৭ কোটি রুপি, আর ‘এ’ ক্যাটাগরির বেতন ৫ কোটি রুপি।

সাম্প্রতিক সময়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বিরাট ও রোহিত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। কোহলি ৩ ইনিংসে দুই সেঞ্চুরি ও একটি ফিফটি সহ ৩০২ রান করেন, আর রোহিত ৩ ইনিংসে দুই ফিফটি সহ ১৪৬ রান সংগ্রহ করেন।

এদিকে, পিটিআই জানিয়েছে, টেস্ট ও ওয়ানডে অধিনায়ক শুভমান গিলকে নতুন মৌসুমে ‘এ+’ ক্যাটাগরিতে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এতে তার বেতন দুই কোটি রুপি বাড়বে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক

১

বোয়িংয়ের কাছ থেকে ১১টি নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

২

রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি প্রচার, বিভ্রান্ত না হওয়ার আহ্বান বিএনপির

৩

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করায় সমমনা জোটের অভিনন্দন

৪

বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী আজ

৫

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫১২, বিপুল মাদক উদ্ধার

৬

করাচিতে স্বাধীনতা দিবসের গুলিবর্ষণে নিহত ১, আহত ৯৪

৭

গোপালগঞ্জ পুলিশ লাইন্সের পুকুরে মাছের পোনা অবমুক্ত

৮

১০ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

৯

বহু বছর পর রাষ্ট্রপতি পদে যোগ্য ব্যক্তি পেতে যাচ্ছি: আসিফ নজরুল

১০

বাংলাদেশ থেকে কর্মী নেবে লাওস, এফওসিতে আলোচনা

১১

নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্যসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৮

১২

শাহবাগে পরীক্ষামূলকভাবে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালু করল ডিএসসিসি

১৩

মাদারীপুরের রাজৈরে এসএসসিতে ফেল করে শিক্ষার্থীর আত্মহত্যা

১৪

সুগন্ধি চালের রপ্তানি কোটা কমানোর উদ্যোগ সরকারের

১৫

টানা ৪ দিনের ছুটির সুযোগ, কারা পাবেন আর কারা থাকছেন বাইরে

১৬

ছয় অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

১৭

রাজনীতির দীর্ঘ পথ পেরিয়ে বঙ্গভবনের দৌড়ে মির্জা ফখরুল

১৮

বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা

১৯

র‌্যাগিংয়ে পবিপ্রবি শিক্ষার্থী অসুস্থ, তদন্ত কমিটি গঠন

২০