সৈকত মন্ডল | বাগেরহাট
২৪ ফেব্রুয়ারি ২০২৬, ৭:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪২ জন

বাগেরহাটে পার্টি অফিসের দাবিতে দোকান ছাড়ার আল্টিমেটাম এক দিনের সাবেক ছাত্রদল নেতার

১৬৯

বাগেরহাটের সদর উপজেলার যাত্রাপুর বাজারে পৈত্রিক সম্পত্তির ওপর প্রতিষ্ঠিত একটি মুদি দোকান দখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় সাবেক ছাত্রদল নেতা শেখ মিজানুর রহমানের বিরুদ্ধে।

অভিযোগকারী দোকান মালিক শেখ মাসুদুর রহমান জানান, সদর উপজেলার ৬নং যাত্রাপুর ইউনিয়নের যাত্রাপুর বাজারের সুপারীহাট সংলগ্ন এলাকায় তাদের পৈত্রিক সম্পত্তির ওপর একটি মুদি দোকান রয়েছে। প্রায় ২০ বছর ধরে দোকানটি শেখ এনামুল হকের কাছে ভাড়ায় দেওয়া আছে। মালিকপক্ষ নিয়মিতভাবে ভাড়া গ্রহণ ও সম্পত্তির ভোগদখলে রয়েছেন বলে তিনি দাবি করেন।

 

তিনি আরও জানান, সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে স্থানীয় সাবেক ছাত্রদল নেতা শেখ মিজানুর রহমান কয়েকজন সহযোগীকে সঙ্গে নিয়ে দোকানের সামনে আসেন। এ সময় দোকানঘরটি ‘পার্টি অফিস’ হিসেবে ব্যবহারের কথা জানিয়ে ভাড়াটিয়াকে এক দিনের মধ্যে দোকান ছেড়ে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করা হয় বলে জানিয়েছে।

ব্যবসায়ী শেখ এনামুল হক বলেন, তিনি আজ থেকে প্রায় ১৭ বছর আগে ঘরটি ভাড়া নিয়ে ব্যবসা শুরু করেন এবং দীর্ঘদিন ধরে সেখানেই ব্যবসা পরিচালনা করে আসছেন। ঘরটির মালিক লিটন ও বাবুর কাছ থেকে তিনি বৈধভাবে ভাড়া নিয়েছেন বলেও জানান তিনি।

তিনি অভিযোগ করে আরও বলেন, হঠাৎ করে কিছু লোক এসে দাবি করে যে ওই ঘরে আগে ছাত্রদল ও যুবদলের অফিস ছিল। এ সময় তিনি তাদের জানান, তিনি ভাড়াটিয়া হিসেবে সেখানে ব্যবসা করছেন। তবে মিজান নামে একজন ব্যক্তি তাকে বলেন, যেহেতু এখানে আগে ছাত্রদলের অফিস ছিল, তাই এক দিনের মধ্যে ঘরটি ছেড়ে দিতে হবে।

প্রতিবেশীরা জানান, এই ঘর আমি যতদূর জানি লিটন ও বাবুদের পৈত্রিক সম্পত্তি এই মুদি দোকানদার এখানে ব্যবসা করছে ১৬-১৭ বছর। এখানে আগে এখানে কি ছিল আমি জানিনা।

সাবেক ছাত্রদল নেতা মিজান বলেন, প্রায় ২০ বছর আগে এই জায়গা ঘর তুলতে পারছিল না আমাদের বলে আমরা এখানে ঘর তুলে দিই তার বিনিময়ে আমাদের একটা ঘর দেয়ার কথা কিন্তু আমাদের দেয় নাই সেই ঘর আমরা এখন নিতে আসছি।

এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানা ওসি অপারেশন শহিদুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন নিয়ে ফরিদপুরে মতবিনিময় সভা

মাদারীপুরে এক রাতে ৬ স্বর্ণের দোকানে ডাকাতি, কোটি টাকার অলংকার লুট

নড়াইলের কালিয়ায় ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই: হাজারো দর্শকের ভিড়

নাটোরের সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু: শোকের ছায়া এলাকায়

জলাতঙ্কে আক্রান্ত কুকুর কি পানিতে নামতে পারে? বাগেরহাট ঘটনার পর নতুন প্রশ্ন

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

টেকেরহাটে ব্যবসায়ীদের ফুলেল শুভেচ্ছায় নববর্ষ উদযাপন ইউসিবি ব্যাংকের

স্বপ্নভাঙা জীবন: ক্যান্সারের সঙ্গে লড়ছে মেধাবী শিক্ষার্থী, শেষ সম্বল হারিয়ে অসহায় পরিবার

সিংড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

১০

যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি মানতে হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১১

শাহবাগে উত্তেজনা: ট্রান্সজেন্ডারদের সঙ্গে সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে

১২

বিশ্বকাপের আগেই আর্জেন্টিনা-ব্রাজিলের নতুন রেকর্ড

১৩

থাইল্যান্ডে রিসোর্টে অভিযান: ২১ বাংলাদেশিসহ ২২ অবৈধ অভিবাসী আটক

১৪

বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ: ৬৪ জেলায় ২,৭০৩ পদ, কোন জেলায় কতজন

১৫

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

১৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার

১৭

বিজু, সাংগ্রাই ও বৈসু উৎসবে রাঙ্গামাটি হয়ে উঠেছে রঙিন উৎসবময়

১৮

নীলফামারীতে নবম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের শিকার, ৫ ঘণ্টা আটকে রাখা হয়েছিল

১৯

কুড়িগ্রামে উদ্ধার হলো ভাইরাল ‘তাজু ২.০’ ফেসবুক পেজ

২০