সুজন হোসেন রিফাত । রাজৈর মাদারীপুর প্রতিনিধি
৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৭৫ জন

নির্বাচনের আগের রাতে কিছু কেন্দ্রে বোমা বিস্ফোরণের আশঙ্কা: মাদারীপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্য

৬৩৭

মাদারীপুর-২ আসনের কলস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্য বলেছেন, ভোটের প্রকৃত মালিক কোনো নেতা নয়—ভোটের মালিক সাধারণ জনগণ। তিনি দাবি করেন, জনগণের সমর্থনই তাঁর মূল শক্তি এবং সে কারণেই তিনি বিজয় নিয়ে শতভাগ আশাবাদী।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রাম বাজারে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মিল্টন বৈদ্য বলেন, অন্যান্য প্রার্থীরা নেতাকর্মীদের নিয়ে প্রচারণা চালালেও তাঁর পাশে রয়েছে সাধারণ মানুষ। তিনি বলেন, “আমি নেতাদের নিয়ে নয়, সাধারণ জনগণকে সঙ্গে নিয়েই নির্বাচন করছি। কারণ ভোটের মালিক জনগণ, কোনো রাজনৈতিক নেতা নন।”

তিনি আরও বলেন, আসন্ন নির্বাচন যদি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হয়, তাহলে তিনি শতভাগ বিজয় অর্জন করবেন বলে বিশ্বাস করেন।

এ সময় তিনি অভিযোগ করে বলেন, একটি কুচক্রী মহল নির্বাচনের আগের রাতে কিছু কিছু ভোটকেন্দ্রে ভয়ভীতি সৃষ্টির উদ্দেশ্যে বোমা বিস্ফোরণ ও অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে। এ ধরনের আশঙ্কার কথা জানিয়ে তিনি প্রশাসনের প্রতি সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানান।

তিনি বলেন, নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠু রাখতে প্রশাসনের কঠোর নজরদারি অত্যন্ত জরুরি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন নিয়ে ফরিদপুরে মতবিনিময় সভা

মাদারীপুরে এক রাতে ৬ স্বর্ণের দোকানে ডাকাতি, কোটি টাকার অলংকার লুট

নড়াইলের কালিয়ায় ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই: হাজারো দর্শকের ভিড়

নাটোরের সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু: শোকের ছায়া এলাকায়

জলাতঙ্কে আক্রান্ত কুকুর কি পানিতে নামতে পারে? বাগেরহাট ঘটনার পর নতুন প্রশ্ন

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

টেকেরহাটে ব্যবসায়ীদের ফুলেল শুভেচ্ছায় নববর্ষ উদযাপন ইউসিবি ব্যাংকের

স্বপ্নভাঙা জীবন: ক্যান্সারের সঙ্গে লড়ছে মেধাবী শিক্ষার্থী, শেষ সম্বল হারিয়ে অসহায় পরিবার

সিংড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

১০

যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি মানতে হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১১

শাহবাগে উত্তেজনা: ট্রান্সজেন্ডারদের সঙ্গে সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে

১২

বিশ্বকাপের আগেই আর্জেন্টিনা-ব্রাজিলের নতুন রেকর্ড

১৩

থাইল্যান্ডে রিসোর্টে অভিযান: ২১ বাংলাদেশিসহ ২২ অবৈধ অভিবাসী আটক

১৪

বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ: ৬৪ জেলায় ২,৭০৩ পদ, কোন জেলায় কতজন

১৫

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

১৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার

১৭

বিজু, সাংগ্রাই ও বৈসু উৎসবে রাঙ্গামাটি হয়ে উঠেছে রঙিন উৎসবময়

১৮

নীলফামারীতে নবম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের শিকার, ৫ ঘণ্টা আটকে রাখা হয়েছিল

১৯

কুড়িগ্রামে উদ্ধার হলো ভাইরাল ‘তাজু ২.০’ ফেসবুক পেজ

২০