নাটোরের সিংড়া পৌর এলাকার নিংগইন বাসস্ট্যান্ডে একটি দ্রুতগামী বাসের ধাক্কায় রুবেল (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
নিহত রুবেল নিংগইন ঘুনপাড়া এলাকার আব্দুল কাদেরের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রুবেল রাস্তা পার হওয়ার সময় হঠাৎ দ্রুতগতিতে আসা একটি বাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে স্থানীয়দের মধ্যে ক্ষোভও দেখা দিয়েছে, বিশেষ করে বেপরোয়া যানবাহন চলাচল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে।
ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চালাচ্ছে বলে জানা গেছে।
মন্তব্য করুন