কে এম সাইফুর রহমান । গোপালগঞ্জ প্রতিনিধি
৩১ মার্চ ২০২৬, ৭:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪৪ জন

গোপালগঞ্জে যৌতুক মামলার জেরে শ্বশুর হত্যা, জামাতার যাবজ্জীবন কারাদণ্ড

গোপালগঞ্জে যৌতুক মামলার জেরে শ্বশুর হত্যা, জামাতার যাবজ্জীবন কারাদণ্ড
১৬৬

গোপালগঞ্জে যৌতুক সংক্রান্ত বিরোধের জেরে শ্বশুর কুদ্দুস শেখকে হত্যার দায়ে জামাতা রফিকুল ওরফে রফিক সরদার (২৬)-কে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে গোপালগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ শামছুল হক এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন এবং পরে তাকে সাজা পরোয়ানাসহ কারাগারে পাঠানো হয়।

দণ্ডপ্রাপ্ত রফিকুল সরদার গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বেথুড়ী ইউনিয়নের জোৎকুড়া গ্রামের বাসিন্দা।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট কাজী আবুল খায়ের এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট এম এ আলম সেলিম।

আদালত সূত্রে জানা যায়, রফিকুল সরদার ২০২৩ সালের ২২ মার্চ কুদ্দুস শেখের মেয়ে নিলুফা বেগমকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে স্ত্রীর ওপর নির্যাতন চালান তিনি। এ ঘটনায় নিলুফা বেগম ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর যৌতুক নিরোধ আইনে স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলার জেরে ২০২৪ সালের ৪ নভেম্বর আপোষের কথা বলে শ্বশুরবাড়িতে যান রফিকুল। সেখানে উত্তেজনার একপর্যায়ে শ্বশুর কুদ্দুস শেখ যৌতুক ছাড়াই মেয়েকে ফিরিয়ে নেওয়ার প্রস্তাব দিলে ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি।

এরপর পরিকল্পিতভাবে ৫ নভেম্বর ভোরে ফজরের নামাজে যাওয়ার পথে কুদ্দুস শেখকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী রাহেলা বেগম কাশিয়ানী থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত এ রায় প্রদান করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন নিয়ে ফরিদপুরে মতবিনিময় সভা

মাদারীপুরে এক রাতে ৬ স্বর্ণের দোকানে ডাকাতি, কোটি টাকার অলংকার লুট

নড়াইলের কালিয়ায় ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই: হাজারো দর্শকের ভিড়

নাটোরের সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু: শোকের ছায়া এলাকায়

জলাতঙ্কে আক্রান্ত কুকুর কি পানিতে নামতে পারে? বাগেরহাট ঘটনার পর নতুন প্রশ্ন

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

টেকেরহাটে ব্যবসায়ীদের ফুলেল শুভেচ্ছায় নববর্ষ উদযাপন ইউসিবি ব্যাংকের

স্বপ্নভাঙা জীবন: ক্যান্সারের সঙ্গে লড়ছে মেধাবী শিক্ষার্থী, শেষ সম্বল হারিয়ে অসহায় পরিবার

সিংড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

১০

যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি মানতে হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১১

শাহবাগে উত্তেজনা: ট্রান্সজেন্ডারদের সঙ্গে সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে

১২

বিশ্বকাপের আগেই আর্জেন্টিনা-ব্রাজিলের নতুন রেকর্ড

১৩

থাইল্যান্ডে রিসোর্টে অভিযান: ২১ বাংলাদেশিসহ ২২ অবৈধ অভিবাসী আটক

১৪

বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ: ৬৪ জেলায় ২,৭০৩ পদ, কোন জেলায় কতজন

১৫

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

১৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার

১৭

বিজু, সাংগ্রাই ও বৈসু উৎসবে রাঙ্গামাটি হয়ে উঠেছে রঙিন উৎসবময়

১৮

নীলফামারীতে নবম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের শিকার, ৫ ঘণ্টা আটকে রাখা হয়েছিল

১৯

কুড়িগ্রামে উদ্ধার হলো ভাইরাল ‘তাজু ২.০’ ফেসবুক পেজ

২০