পারভেজ হাসান ঠাকুরগাঁও প্রতিনিধি
৩১ মার্চ ২০২৬, ৯:৩২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৯৩ জন

পীরগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগে স্বচ্ছতার বার্তা, জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

পীরগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগে স্বচ্ছতার বার্তা, জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
১১২

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগকে কেন্দ্র করে একটি জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ মার্চ) দুপুরে পীরগঞ্জ পৌর অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় স্থানীয় প্রশাসন, পুলিশ কর্মকর্তা, শিক্ষার্থী ও অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার বেলাল হোসেন জানান, আসন্ন পুলিশ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ নিয়ম মেনে, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা হবে। তিনি জোর দিয়ে বলেন, কোনো প্রকার তদবির বা অনৈতিক প্রভাব গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, “নিয়োগ প্রক্রিয়ায় তদবিরের কোনো সুযোগ নেই। কেউ এ ধরনের চেষ্টা করলে তাকে অযোগ্য ঘোষণা করা হবে। এমনকি প্রয়োজন হলে আমি নিজেই দায়িত্ব ছেড়ে দিতে প্রস্তুত, কিন্তু অন্যায় করবো না।”

প্রতারণা সম্পর্কে সতর্ক করে তিনি আরও বলেন, “কেউ যদি টাকা দিয়ে চাকরি পাওয়ার আশায় থাকে, তবে সেটি সম্পূর্ণ ভুল ধারণা। কোনো ধরনের লেনদেনের মাধ্যমে নিয়োগ সম্ভব নয়। তাই সবাইকে এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।”

পুলিশ সুপার অতীতের সুষ্ঠু কার্যক্রমের উদাহরণ তুলে ধরে বলেন, “আমরা আগেও স্বচ্ছতার মাধ্যমে কাজ করেছি, যা সবাই দেখেছেন। এবারও একটি স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া উপহার দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

সভায় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (পীরগঞ্জ সার্কেল) আব্দুল হাই সরকার, সহকারী পুলিশ সুপার ইফতেখারুল ইসলাম, পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক আব্দুল হাকিম, এসআই আব্দুল হালিম, সমাজসেবক জিল্লুর রহমান চৌধুরী, পীরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক এবং গ্রাম পুলিশ সদস্যরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকেরহাটে ব্যবসায়ীদের ফুলেল শুভেচ্ছায় নববর্ষ উদযাপন ইউসিবি ব্যাংকের

স্বপ্নভাঙা জীবন: ক্যান্সারের সঙ্গে লড়ছে মেধাবী শিক্ষার্থী, শেষ সম্বল হারিয়ে অসহায় পরিবার

সিংড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি মানতে হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

শাহবাগে উত্তেজনা: ট্রান্সজেন্ডারদের সঙ্গে সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে

বিশ্বকাপের আগেই আর্জেন্টিনা-ব্রাজিলের নতুন রেকর্ড

থাইল্যান্ডে রিসোর্টে অভিযান: ২১ বাংলাদেশিসহ ২২ অবৈধ অভিবাসী আটক

বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ: ৬৪ জেলায় ২,৭০৩ পদ, কোন জেলায় কতজন

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার

১০

বিজু, সাংগ্রাই ও বৈসু উৎসবে রাঙ্গামাটি হয়ে উঠেছে রঙিন উৎসবময়

১১

নীলফামারীতে নবম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের শিকার, ৫ ঘণ্টা আটকে রাখা হয়েছিল

১২

কুড়িগ্রামে উদ্ধার হলো ভাইরাল ‘তাজু ২.০’ ফেসবুক পেজ

১৩

সিংড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল রুবেলের

১৪

মুকসুদপুরে সমাজসেবামূলক কর্মকাণ্ডে প্রশংসায় ভাসছেন অলিউর শেখ

১৫

কোটালীপাড়ায় ২৪ ঘণ্টার মধ্যেই কুশলা খাল দখলমুক্ত, দ্রুত পদক্ষেপে প্রশাসনের সাফল্য

১৬

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, উত্তেজনায় ভারতীয় নাগরিক আটক

১৭

মুকসুদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৮

শার্শা-কাশিপুর সড়কে ইজিবাইক চলাচলে বাধা, সিএনজি চালকদের বিরুদ্ধে বিক্ষোভ ও সড়ক অবরোধ

১৯

কাশিয়ানীতে রেস্টুরেন্টে নারী ধর্ষণ: কর্মচারী গ্রেপ্তার, মালিক পলাতক

২০