আকন্দ সোহাগ,মাদারগঞ্জ প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০২৬, ৯:৫৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬০০ জন

মাদারগঞ্জে নির্ধারিত সময়ের আগেই স্কুল ছুটি দেওয়ার অভিযোগ

৬৯২

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের খিলকাটি আইডিয়াল উচ্চ বিদ্যালয়ে সরকারের দেওয়া নির্ধারিত সময়ের আগেই ছুটি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সকাল ১০টায় স্কুল শুরু হয়ে বিকেল ৪টায় ছুটি হওয়ার কথা থাকলেও ১ ঘন্টা আগেই ছুটি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে৷ সোমবার সরজমিন গিয়ে এ চিত্র দেখা যায়৷

এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে বিদ্যালয়টি বেশির ভাগ সময় দুপুর ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে ছুটি দিয়ে দেওয়া হয়।

সোমবার ( ২৬ জানুয়ারি) দুপুর ৩টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, খিলকাটি আইডিয়াল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ কোন শিক্ষক ও শিক্ষার্থী নেই। স্কুলের প্রতিটি রুমে তালা বদ্ধ।

স্কুলের মাঠ থেকে প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমানকে মুঠোফোনে কল করা হলে তিনি জানান,জোনাইল ও তারতাপাড়ায় স্কুলের অনুষ্ঠান হওয়ায় সকল শিক্ষার্থীরা স্কুল থেকে চলে অনেক আগেই চলে গেছে। এ জন্য আমরা বন্ধ করে চলে এসেছি।

খিলকাটি আইডিয়াল উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার সর্বশেষ ফলাফল শতকরা মাত্র ৪%। ২০২৫ সালে ২৩ জন শিক্ষার্থী পরীক্ষা দিলে মাত্র ১ জন পাশ করে।

মাদারগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিঃদাঃ) ছানোয়ার হোসেন বলেন,নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ছুটি দেওয়ার কোন সুযোগ নেই৷ অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন নিয়ে ফরিদপুরে মতবিনিময় সভা

মাদারীপুরে এক রাতে ৬ স্বর্ণের দোকানে ডাকাতি, কোটি টাকার অলংকার লুট

নড়াইলের কালিয়ায় ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই: হাজারো দর্শকের ভিড়

নাটোরের সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু: শোকের ছায়া এলাকায়

জলাতঙ্কে আক্রান্ত কুকুর কি পানিতে নামতে পারে? বাগেরহাট ঘটনার পর নতুন প্রশ্ন

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

টেকেরহাটে ব্যবসায়ীদের ফুলেল শুভেচ্ছায় নববর্ষ উদযাপন ইউসিবি ব্যাংকের

স্বপ্নভাঙা জীবন: ক্যান্সারের সঙ্গে লড়ছে মেধাবী শিক্ষার্থী, শেষ সম্বল হারিয়ে অসহায় পরিবার

সিংড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

১০

যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি মানতে হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১১

শাহবাগে উত্তেজনা: ট্রান্সজেন্ডারদের সঙ্গে সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে

১২

বিশ্বকাপের আগেই আর্জেন্টিনা-ব্রাজিলের নতুন রেকর্ড

১৩

থাইল্যান্ডে রিসোর্টে অভিযান: ২১ বাংলাদেশিসহ ২২ অবৈধ অভিবাসী আটক

১৪

বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ: ৬৪ জেলায় ২,৭০৩ পদ, কোন জেলায় কতজন

১৫

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

১৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার

১৭

বিজু, সাংগ্রাই ও বৈসু উৎসবে রাঙ্গামাটি হয়ে উঠেছে রঙিন উৎসবময়

১৮

নীলফামারীতে নবম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের শিকার, ৫ ঘণ্টা আটকে রাখা হয়েছিল

১৯

কুড়িগ্রামে উদ্ধার হলো ভাইরাল ‘তাজু ২.০’ ফেসবুক পেজ

২০