মোঃ ফয়সাল হোসেন কয়রা উপজেলা প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২৬, ৯:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৯৪ জন

গণঅধিকার পরিষদের ১৬ নেতাকর্মীর জামায়াতে যোগদান

২৩৭

খুলনার কয়রা উপজেলায় গণঅধিকার পরিষদের সভাপতি মোহাম্মদ ইয়াছিন আলীসহ ১৬ নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

রোববার (২৫ জানুয়ারি) সকালে কয়রা উপজেলা জামায়াতের দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তারা জামায়াতে যোগ দেন। এ সময় উপস্থিত নেতাকর্মীরা নব যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেন।
জামায়াতে যোগদানকারীদের মধ্যে রয়েছেন- উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মো. ইয়াছিন আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক হাছান মোড়ল, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক আলমগীর হোসেন, ধর্মবিষয়ক সম্পাদক ইমরান হোসেন এবং সদস্য হাসান সর্দার, আকবারুল হোসেন, মাসুম বিল্লাহ, কাজল, শহিদুল আনিসুর রহমান, রবিউল ইসলাম, মেহেদি হাসান, এছার আলী ও আহাদ হাসান।

অনুষ্ঠানের বক্তব্যে আলহাজ মওলানা আবুল কালাম আজাদ বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর হাতকে শক্তিশালী করতে বিভিন্ন দল ও মতের মানুষ দলে যোগ দিচ্ছেন।
নব যোগদানকারী নেতা ও উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মো. ইয়াছিন আলী বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জামায়াতের নেতৃত্বেই গণতন্ত্র ও মানুষের অধিকার নিশ্চিত করা সম্ভব। সে লক্ষ্যেই তিনি ও তার সহকর্মীরা জামায়াতে যোগ দিয়েছেন এবং ভবিষ্যতে দলকে শক্তিশালী করতে সক্রিয়ভাবে কাজ করবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কয়রা-পাইকগাছা আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আলহাজ মওলানা আবুল কালাম আজাদ, কয়রা উপজেলা জামায়াতের আমির মওলানা মিজানুর রহমান, সেক্রেটারি মওলানা শেখ সাইফুল্লাহ, মওলানা সুজাউদ্দীন, ইউনিয়ন জামায়াতের আমির জিএম মিজানুর রহমান, কয়রা উপজেলা যুব জামায়াতের সেক্রেটারি জিএম মোনায়েম, কয়রা সদর ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি হাফেজ ডিএম জাহিদুর রহমানসহ অন্য নেতারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন নিয়ে ফরিদপুরে মতবিনিময় সভা

মাদারীপুরে এক রাতে ৬ স্বর্ণের দোকানে ডাকাতি, কোটি টাকার অলংকার লুট

নড়াইলের কালিয়ায় ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই: হাজারো দর্শকের ভিড়

নাটোরের সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু: শোকের ছায়া এলাকায়

জলাতঙ্কে আক্রান্ত কুকুর কি পানিতে নামতে পারে? বাগেরহাট ঘটনার পর নতুন প্রশ্ন

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

টেকেরহাটে ব্যবসায়ীদের ফুলেল শুভেচ্ছায় নববর্ষ উদযাপন ইউসিবি ব্যাংকের

স্বপ্নভাঙা জীবন: ক্যান্সারের সঙ্গে লড়ছে মেধাবী শিক্ষার্থী, শেষ সম্বল হারিয়ে অসহায় পরিবার

সিংড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

১০

যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি মানতে হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১১

শাহবাগে উত্তেজনা: ট্রান্সজেন্ডারদের সঙ্গে সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে

১২

বিশ্বকাপের আগেই আর্জেন্টিনা-ব্রাজিলের নতুন রেকর্ড

১৩

থাইল্যান্ডে রিসোর্টে অভিযান: ২১ বাংলাদেশিসহ ২২ অবৈধ অভিবাসী আটক

১৪

বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ: ৬৪ জেলায় ২,৭০৩ পদ, কোন জেলায় কতজন

১৫

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

১৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার

১৭

বিজু, সাংগ্রাই ও বৈসু উৎসবে রাঙ্গামাটি হয়ে উঠেছে রঙিন উৎসবময়

১৮

নীলফামারীতে নবম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের শিকার, ৫ ঘণ্টা আটকে রাখা হয়েছিল

১৯

কুড়িগ্রামে উদ্ধার হলো ভাইরাল ‘তাজু ২.০’ ফেসবুক পেজ

২০