খন্দকার ছদরুজ্জামান, নড়াইল জেলা প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০২৫, ১১:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৮৯ জন

উদ্ভাস’ এর লোভনীয় অফারের নামে বাড়ছে কোচিং নির্ভরতা

১১৩

এসএসসি ও দালিখ পরীক্ষার সময় ঘনিয়ে এলে কোচিং সেন্টারগুলোর প্রতিযোগিতা যেন ভিন্ন মাত্রা নেয়। শহরের বিভিন্ন দেয়ালে সম্প্রতি চোখে পড়ছে “উদ্ভাস” নামের একটি কোচিং সেন্টারের আকর্ষণীয় পোস্টার “এসএসসি -২৬ মডেল টেস্ট”, “২০০০ টাকা ছাড়”, “টেস্ট পরীক্ষার পর শুরু” এমন নানা লোভনীয় বিজ্ঞাপন শিক্ষার্থী ও অভিভাবকদের দৃষ্টি কেড়েছে।

উদ্ভাসে’র বিভিন্ন জায়গায় সাটানো পোষ্টার বিশ্লেষণে দেখা যায়, একই ধরনের পোস্টার সারি সারি টাঙানো। বড় অক্ষরে লেখা ছাড়ের ঘোষণা এবং পরীক্ষার প্রস্তুতির নামে সুবিধার প্রতিশ্রæতি। এসব দেখে অনেকেই ভাবছেন প্রকৃতপক্ষে শিক্ষার্থীদের সাহায্য করতে নাকি ব্যবসা বাড়াতে এমন চটকদার প্রচারণায় মেতে উঠেছে উদ্ভাস।

অভিভাবকদের একাংশের দাবি, অতিরিক্ত বিজ্ঞাপন ও ছাড়ের নামে কোচিং সেন্টারগুলো এখন বাণিজ্যিক প্রতিযোগিতায় নেমেছে। এ বিষয়ে নিরাপদ সড়ক ও রেলপথ বাস্তবায়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ খায়রুল আলম বলেন, “ আমার সন্তানও এবার এসএসসি পরিক্ষার্থী। অনেক শিক্ষা প্রতিষ্ঠানে টেষ্ট পরিক্ষার পর অতিরিক্ত ক্লাস নেওয়া হচ্ছে। এর পরও যদি কোন কোচিং সেন্টারগুলি শিক্ষার্থীরা বিভ্রান্ত করে আকৃষ্ট করে তাহলে এটা চরম বিপর্যায় হবে। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
নাম প্রকাশে অনেক শিক্ষার্থীদেরও একই অভিযোগ। আবার অনেকে বলেন, বিভিন্ন কোচিংয়ের অফার দেখে মনে হচ্ছে যেন টিউশনি নয়, একধরনের বাজার প্রতিযোগিতা চলছে। তারা মনে করেন মূল পড়ালেখার চেয়ে বিজ্ঞাপনই এখন বেশি জোরালো।

শিক্ষাবিদরা এসব বিজ্ঞাপন নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন। তাদের মতে, কোচিং সেন্টারগুলো যদি শিক্ষার মানের পরিবর্তে প্রচারণায় বেশি গুরুত্ব দেয়, তাহলে শিক্ষার্থীরা ভুল পথে ধাবিত হওয়ার আশঙ্কা থাকে।

এ বিষয়ে “উদ্ভাস” এর পরিচালকের সাথে কথা বলতে চাইলে নড়াইল শাখা প্রধান রিপন বলেন, উদ্ভাস কোচিং যারা পরিচালনা করেন তাদের মোবাইল নাম্বার দেওয়া যাবে না। ১০ হাজার ৫০০ টাকা নিয়ে শিক্ষার্থীদের কি শেখাবেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা শুধুমাত্র মডেল টেষ্ট পরীক্ষা নেব। আর বিগত বছরের কিছু প্রশ্ন তাদেরকে দেব। তিনি আরও বলেন, আমাদের পরীক্ষা পর্যায়ক্রমে সকাল সাড়ে ৮টা থেকে সন্ধা সাড়ে ছয়টা পর্যন্ত চলবে।

উদ্ভাসের অতিরিক্ত বাণিজ্যিকীকরণের এই বাস্তবতায় অভিভাবক– ও শিক্ষার্থীদের মাঝে বাড়ছে অনিশ্চয়তা। শিক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন প্রশাসনের সঠিক দিকনির্দেশনা ও নিয়ন্ত্রণই পারে এ অবস্থা স্বাভাবিক রাখতে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

র‍্যাব-৪ এর অভিযানে অস্ত্র ও নগদ টাকাসহ চার ছিনতাইকারী গ্রেফতার

মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে কলেজ ছাত্র খুন, গ্রেফতার ২

২ দফা কমার পর আবার বাড়ল স্বর্ণের দাম

ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচল বন্ধে চিলমারী–রৌমারী রুটে দুর্ভোগ

মাদক, সিন্ডিকেট ও কিশোর গ্যাং মুক্ত গোপালগঞ্জ গড়তে সকলের সহযোগিতা চাইলেন নবনির্বাচিত দুই সাংসদ

মাদারগঞ্জে বউয়ের সাথে ঝগড়ার জেরে শ্বশুরবাড়ির লোকজনের মারধরের শিকার আক্কাস আলী

মাদারীপুরের রাজৈরে জামায়াতের উদ্যাগে রাস্তা মেরামত

জাতীয় পাট দিবস উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মাহে রমজান উপলক্ষে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির কোরআন শরীফ বিতরণ

জাতীয় সাংবাদিক সংস্থা নরসিংদী জেলা শাখার পরিচিতি,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১০

মাদারগঞ্জে ফারিয়া এর আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

১১

জ্বালানি তেলের দাম বৃদ্ধির গুঞ্জনে মাদারগঞ্জে ফিলিং স্টেশনে গ্রাহকদের ভিড়

১২

ডা: কামাল আহমেদ রাণীশংকৈলে যোগদান ঘিরেও শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা ও ক্ষোভ

১৩

গোপালগঞ্জে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম মাহতাব উদ্দিন

১৪

রংপুরের ডিসির সাথে ছয়টি আসনের নবনির্বাচিত এমপির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৫

মাদারগঞ্জে কাটাখালী ব্রিজে নেই রেলিং, ঝুঁকিতে এলাকাবাসী

১৬

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে বিশ্ববাজারে তেল-গ্যাসের দামে অস্থিরতা

১৭

এটি ব্যক্তিগত আক্রমণ ছাড়া আর কিছুই নয়: তিশা

১৮

ইরান যুদ্ধের কৌশলে চাপে যুক্তরাষ্ট্রের অর্থভান্ডার

১৯

রংপুরে বেডরুমে গিয়ে স্ত্রীসন্তানসহ গুলি করে হত্যার হুমকির ঘটনায় যুবদল নেতাদের জামিন

২০