অনলাইন ডেস্ক
৭ ডিসেম্বর ২০২৫, ১২:১৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২৯ জন

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের নির্বিচার গুলিবর্ষণে শিশুসহ কমপক্ষে ১২ জন নিহত হয়েছে

ছবি : সংগৃহীত
১৬১

দক্ষিণ আফ্রিকার রাজধানী প্রিটোরিয়ার কাছে একটি বারে বন্দুকধারীর হামলায় তিন বছরের এক শিশুসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) স্থানীয় সময় ভোরে ঘটনাটি ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা দক্ষিণ আফ্রিকার পুলিশকে উদ্ধৃত করে এ তথ্য জানায়।

দক্ষিণ আফ্রিকান পুলিশ সার্ভিসের মুখপাত্র আথলেন্ডা ম্যাথে জানান, প্রিটোরিয়া থেকে প্রায় ১৮ কিলোমিটার পশ্চিমে সলসভিল টাউনশিপের একটি বারে চালানো এ হামলায় মোট ২৫ জনকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। আহত ১৪ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মধ্যে রয়েছে তিন বছর বয়সী একটি শিশু, ১২ বছরের এক কিশোর ও ১৬ বছরের এক কিশোরী।

তিনি আরও জানান, ভোর সাড়ে ৪টার দিকে একটি হোস্টেলের ভেতরে অবস্থিত ‘অনিবন্ধিত’ বারে হঠাৎ তিনজন বন্দুকধারী ঢুকে নির্বিচারে গুলি চালায়। হামলার সময় সেখানে কয়েকজন পুরুষ মদপান করছিলেন।

ম্যাথে বলেন, হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে ইতোমধ্যে ব্যাপক অভিযান শুরু হয়েছে। তবে এখনো হামলার উদ্দেশ্য বা কারণ নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ্য, আফ্রিকার অন্যতম শিল্পোন্নত দেশ দক্ষিণ আফ্রিকা দীর্ঘদিন ধরে সংগঠিত অপরাধচক্র, দুর্নীতি ও গ্যাং সহিংসতার মুখোমুখি। পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে দেশটিতে প্রতিদিন গড়ে ৬৩ জন করে খুন হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন নিয়ে ফরিদপুরে মতবিনিময় সভা

মাদারীপুরে এক রাতে ৬ স্বর্ণের দোকানে ডাকাতি, কোটি টাকার অলংকার লুট

নড়াইলের কালিয়ায় ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই: হাজারো দর্শকের ভিড়

নাটোরের সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু: শোকের ছায়া এলাকায়

জলাতঙ্কে আক্রান্ত কুকুর কি পানিতে নামতে পারে? বাগেরহাট ঘটনার পর নতুন প্রশ্ন

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

টেকেরহাটে ব্যবসায়ীদের ফুলেল শুভেচ্ছায় নববর্ষ উদযাপন ইউসিবি ব্যাংকের

স্বপ্নভাঙা জীবন: ক্যান্সারের সঙ্গে লড়ছে মেধাবী শিক্ষার্থী, শেষ সম্বল হারিয়ে অসহায় পরিবার

সিংড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

১০

যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি মানতে হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১১

শাহবাগে উত্তেজনা: ট্রান্সজেন্ডারদের সঙ্গে সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে

১২

বিশ্বকাপের আগেই আর্জেন্টিনা-ব্রাজিলের নতুন রেকর্ড

১৩

থাইল্যান্ডে রিসোর্টে অভিযান: ২১ বাংলাদেশিসহ ২২ অবৈধ অভিবাসী আটক

১৪

বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ: ৬৪ জেলায় ২,৭০৩ পদ, কোন জেলায় কতজন

১৫

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

১৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার

১৭

বিজু, সাংগ্রাই ও বৈসু উৎসবে রাঙ্গামাটি হয়ে উঠেছে রঙিন উৎসবময়

১৮

নীলফামারীতে নবম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের শিকার, ৫ ঘণ্টা আটকে রাখা হয়েছিল

১৯

কুড়িগ্রামে উদ্ধার হলো ভাইরাল ‘তাজু ২.০’ ফেসবুক পেজ

২০