রিয়াজুল হক সাগর, রংপুর প্রতিনিধি
৫ ডিসেম্বর ২০২৫, ১০:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২৬ জন

কুড়িগ্রামে শীতের তীব্রতায় বিপাকে খেটে খাওয়া মানুষ

১৫৯

কুড়িগ্রামে শীত ও ঠান্ডার তীব্রতা গত ৫ দিন থেকে অব্যাহত রয়েছে। হিমেল বাতাসে জনজীবন বিপর্যস্ত হয়ে পরেছে। বিশেষ করে কষ্ট বেড়েছে চরাঞ্চলের ও খেটে খাওয়া মানুষের। তারা ঠিক মতো কাজে যেতে পারছে না। দুর্ভোগ বেড়েছে শিশু, নারী ও বৃদ্ধদের। কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা যায়, শুক্রবার (৫ ডিসেম্বর) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। জানা গেছে জেলার ১৬ নদনদীর তীরবর্তী এলাকায় ৪৬৯টি চরের মধ্যে ২৬৯টিতেই মানুষের বসবাস।

এসব চরের অধিকাংশই তীব্র শীত হওয়ায় হিমেল বাতাসে ঘরবন্দী হয়ে পড়েছেন এ সব এলাকার মানুষ। বিশেষ করে ব্রহ্মপুত্র নদের তীরবর্তী উলিপুর, চিলমারী, রৌমারী ও চররাজিবপুর উপজেলার চরে শীতের তীব্রতা কয়েক গুণ বেশি। এরমধ্যে বৃদ্ধ, শিশু ও দিনমজুররা বেশি বিপাকে পড়েছেন। শীতের কারণে অনেক দিনমজুরদের কাজ বন্ধ হয়ে গেছে। এতে আর্থিক কষ্টে দিন কাটছে তাদের। ধরলার পার এলাকার ফজলু মিয়া বলেন, আমরা গরীব মানুষ। ঘরে পড়ার মতো গরম কাপড় নাই। রাতে ঘুমাইতে গেলে ঠান্ডায় শরীর জমে যায়। শিক্ষার্থী রাকিব জানায়, শীতের কারণে কষ্ট বেড়েছে অনেক। ঠান্ডা আর ঘন কুয়াশার কারণে রাতে আর সকালে রাস্তায় বের হওয়া যায় না ।

সকালে স্কুল যাওয়া খুব কষ্ট হয়। গৃহকর্মী রেহানা, পারুল ও গোলে বেওয়া জানান, বাসা বাড়িতে কাজ করতে খুব কষ্ট হচ্ছে ঠান্ডার কারণে। পানি তো বরফের মতো ঠান্ডা। দীর্ঘ সময় ঠান্ডায় কাজ করলে শরীর জমে যায়। জ্বর, সর্দিসহ শীত জনিত রোগ দেখা দিয়েছে। কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, কুড়িগ্রাম জেলা শুক্রবার সকাল ৬ টায় ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বাতাসের আদ্রতা ৯৮ শতাংশ। গত ৫ দিন ধরে তাপমাত্রা নিম্নমুখী। ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে উঠানামা করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন নিয়ে ফরিদপুরে মতবিনিময় সভা

মাদারীপুরে এক রাতে ৬ স্বর্ণের দোকানে ডাকাতি, কোটি টাকার অলংকার লুট

নড়াইলের কালিয়ায় ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই: হাজারো দর্শকের ভিড়

নাটোরের সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু: শোকের ছায়া এলাকায়

জলাতঙ্কে আক্রান্ত কুকুর কি পানিতে নামতে পারে? বাগেরহাট ঘটনার পর নতুন প্রশ্ন

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

টেকেরহাটে ব্যবসায়ীদের ফুলেল শুভেচ্ছায় নববর্ষ উদযাপন ইউসিবি ব্যাংকের

স্বপ্নভাঙা জীবন: ক্যান্সারের সঙ্গে লড়ছে মেধাবী শিক্ষার্থী, শেষ সম্বল হারিয়ে অসহায় পরিবার

সিংড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

১০

যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি মানতে হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১১

শাহবাগে উত্তেজনা: ট্রান্সজেন্ডারদের সঙ্গে সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে

১২

বিশ্বকাপের আগেই আর্জেন্টিনা-ব্রাজিলের নতুন রেকর্ড

১৩

থাইল্যান্ডে রিসোর্টে অভিযান: ২১ বাংলাদেশিসহ ২২ অবৈধ অভিবাসী আটক

১৪

বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ: ৬৪ জেলায় ২,৭০৩ পদ, কোন জেলায় কতজন

১৫

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

১৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার

১৭

বিজু, সাংগ্রাই ও বৈসু উৎসবে রাঙ্গামাটি হয়ে উঠেছে রঙিন উৎসবময়

১৮

নীলফামারীতে নবম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের শিকার, ৫ ঘণ্টা আটকে রাখা হয়েছিল

১৯

কুড়িগ্রামে উদ্ধার হলো ভাইরাল ‘তাজু ২.০’ ফেসবুক পেজ

২০