অনলাইন ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৮০ জন

একাধিক মন্ত্রণালয়ে ৯ শীর্ষ কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

একাধিক মন্ত্রণালয়ে ৯ শীর্ষ কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল
ছবি : সংগৃহীত
১০৭

সরকার বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করা নয়জন শীর্ষ কর্মকর্তার নিয়োগ বাতিল করেছে। জনস্বার্থে নেওয়া এ সিদ্ধান্ত ইতোমধ্যে কার্যকর হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন দুটিতে উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম ও মোহাম্মদ রফিকুল হক স্বাক্ষর করেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সম্পাদিত চুক্তির শর্ত অনুযায়ী তাদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়।

যাদের নিয়োগ বাতিল করা হয়েছে:

১. বেগম শরিফা খান – বিকল্প নির্বাহী পরিচালক, বিশ্বব্যাংক
২. ড. কাইয়ুম আরা বেগম – সদস্য (সচিব), পরিকল্পনা কমিশন
৩. এম এ আকমল হোসেন আজাদ – সদস্য (সিনিয়র সচিব), পরিকল্পনা কমিশন
৪. ড. মো. মোখলেস উর রহমান – সদস্য (সিনিয়র সচিব), পরিকল্পনা কমিশন
৫. মমতাজ আহমেদ – সিনিয়র সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়
৬. মোহাম্মদ ইউসুফ – চেয়ারম্যান (সিনিয়র সচিব), ভূমি আপিল বোর্ড
৭. সিদ্দিক জোবায়ের – মহাপরিচালক (সিনিয়র সচিব), জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি
৮. মো. সাইদুর রহমান – সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ
৯. শীষ হায়দার চৌধুরী – সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ

সরকারি সূত্র জানিয়েছে, প্রশাসনিক প্রয়োজনে ও জনস্বার্থ বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকেরহাটে ব্যবসায়ীদের ফুলেল শুভেচ্ছায় নববর্ষ উদযাপন ইউসিবি ব্যাংকের

স্বপ্নভাঙা জীবন: ক্যান্সারের সঙ্গে লড়ছে মেধাবী শিক্ষার্থী, শেষ সম্বল হারিয়ে অসহায় পরিবার

সিংড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি মানতে হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

শাহবাগে উত্তেজনা: ট্রান্সজেন্ডারদের সঙ্গে সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে

বিশ্বকাপের আগেই আর্জেন্টিনা-ব্রাজিলের নতুন রেকর্ড

থাইল্যান্ডে রিসোর্টে অভিযান: ২১ বাংলাদেশিসহ ২২ অবৈধ অভিবাসী আটক

বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ: ৬৪ জেলায় ২,৭০৩ পদ, কোন জেলায় কতজন

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার

১০

বিজু, সাংগ্রাই ও বৈসু উৎসবে রাঙ্গামাটি হয়ে উঠেছে রঙিন উৎসবময়

১১

নীলফামারীতে নবম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের শিকার, ৫ ঘণ্টা আটকে রাখা হয়েছিল

১২

কুড়িগ্রামে উদ্ধার হলো ভাইরাল ‘তাজু ২.০’ ফেসবুক পেজ

১৩

সিংড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল রুবেলের

১৪

মুকসুদপুরে সমাজসেবামূলক কর্মকাণ্ডে প্রশংসায় ভাসছেন অলিউর শেখ

১৫

কোটালীপাড়ায় ২৪ ঘণ্টার মধ্যেই কুশলা খাল দখলমুক্ত, দ্রুত পদক্ষেপে প্রশাসনের সাফল্য

১৬

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, উত্তেজনায় ভারতীয় নাগরিক আটক

১৭

মুকসুদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৮

শার্শা-কাশিপুর সড়কে ইজিবাইক চলাচলে বাধা, সিএনজি চালকদের বিরুদ্ধে বিক্ষোভ ও সড়ক অবরোধ

১৯

কাশিয়ানীতে রেস্টুরেন্টে নারী ধর্ষণ: কর্মচারী গ্রেপ্তার, মালিক পলাতক

২০