মাইনুল ইসলাম, সাভার প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০২৫, ৪:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১৪ জন

মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ,চারস্তরের নিরাপত্তা 

১৫২

আগামীকাল মঙ্গলবার ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের ৫৫ বছর পূর্তি উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধ পুরোপুরি প্রস্তুত। স্মৃতিসৌধ প্রাঙ্গণ ধুয়ে-মুছে পরিষ্কার করা হয়েছে। শহীদ বেদি, স্তম্ভ এবং হাঁটার পথ সাজানো হয়েছে রংতুলির আঁচড়ে। লেক সংস্কার করা হয়েছে এবং সেখানে নতুন পানিতে লাল শাপলা স্থাপন করা হয়েছে।

চত্বরজুড়ে লাল, নীল, বেগুনি, হলুদ ও সাদা ফুলের গাছ রোপণ করা হয়েছে। সিসিটিভি ক্যামেরা ও এলইডি লাইট স্থাপনসহ সব আনুষঙ্গিক কাজ সম্পন্ন হয়েছে।

জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ আনোয়ার খান আনু জানিয়েছেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য, কূটনৈতিক কোরের ডিন ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা ভোরে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। পুষ্পস্তবক অর্পণের সময় সাধারণ জনগণের প্রবেশ সীমিত থাকবে।

এরপর সর্বসাধারণের জন্য স্মৃতিসৌধ উন্মুক্ত হবে। ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক জানান, স্মৃতিসৌধে চার স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

সাভারের আমিনবাজার থেকে স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে ট্রাফিকব্যবস্থা জোরদার করা হয়েছে। পোশাক ও সাদা পোশাকে চার হাজারের বেশি ফোর্স দায়িত্বে থাকবে।

জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এই ব্যবস্থা ১৬ ডিসেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে। তথ্য অধিদপ্তর জানিয়েছে, দিবস উপলক্ষে ঢাকার গাবতলী থেকে স্মৃতিসৌধ পর্যন্ত কোনো পোস্টার, ব্যানার বা ফেস্টুন লাগানো যাবে না। পুষ্পস্তবক অর্পণের সময় ফুলের বাগান ক্ষতিগ্রস্ত না করার জন্য সবাইকে আহ্বান জানানো হয়েছে।

লাখো মানুষের বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় সাভার জাতীয় স্মৃতিসৌধ ১৬ ডিসেম্বর উত্সবমুখর হবে। দেশজুড়ে সাধারণ নাগরিক, শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বিজয় দিবস উদযাপনে অংশ নেবেন।অনুষ্ঠানটির মাধ্যমে মহান স্বাধীনতা ও বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন নিয়ে ফরিদপুরে মতবিনিময় সভা

মাদারীপুরে এক রাতে ৬ স্বর্ণের দোকানে ডাকাতি, কোটি টাকার অলংকার লুট

নড়াইলের কালিয়ায় ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই: হাজারো দর্শকের ভিড়

নাটোরের সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু: শোকের ছায়া এলাকায়

জলাতঙ্কে আক্রান্ত কুকুর কি পানিতে নামতে পারে? বাগেরহাট ঘটনার পর নতুন প্রশ্ন

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

টেকেরহাটে ব্যবসায়ীদের ফুলেল শুভেচ্ছায় নববর্ষ উদযাপন ইউসিবি ব্যাংকের

স্বপ্নভাঙা জীবন: ক্যান্সারের সঙ্গে লড়ছে মেধাবী শিক্ষার্থী, শেষ সম্বল হারিয়ে অসহায় পরিবার

সিংড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

১০

যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি মানতে হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১১

শাহবাগে উত্তেজনা: ট্রান্সজেন্ডারদের সঙ্গে সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে

১২

বিশ্বকাপের আগেই আর্জেন্টিনা-ব্রাজিলের নতুন রেকর্ড

১৩

থাইল্যান্ডে রিসোর্টে অভিযান: ২১ বাংলাদেশিসহ ২২ অবৈধ অভিবাসী আটক

১৪

বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ: ৬৪ জেলায় ২,৭০৩ পদ, কোন জেলায় কতজন

১৫

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

১৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার

১৭

বিজু, সাংগ্রাই ও বৈসু উৎসবে রাঙ্গামাটি হয়ে উঠেছে রঙিন উৎসবময়

১৮

নীলফামারীতে নবম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের শিকার, ৫ ঘণ্টা আটকে রাখা হয়েছিল

১৯

কুড়িগ্রামে উদ্ধার হলো ভাইরাল ‘তাজু ২.০’ ফেসবুক পেজ

২০