অনলাইন ডেস্ক
২১ জানুয়ারি ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৭৩ জন

বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও জুলাই সনদে ইতালির পূর্ণ সমর্থন

বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও জুলাই সনদে ইতালির পূর্ণ সমর্থন
যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারসেক্রেটারি | ছবি: প্রেস উইং
২২০

বাংলাদেশের চলমান গণতান্ত্রিক রূপান্তর, কাঠামোগত সংস্কার এবং জুলাই সনদ বাস্তবায়নে পূর্ণ সমর্থনের কথা জানিয়েছে ইতালি।

মঙ্গলবার (২০ জানুয়ারি) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ অবস্থান তুলে ধরেন ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারসেক্রেটারি (প্রতিরক্ষা উপমন্ত্রী) মাত্তেও পেরেগো দি ক্রেমনাগো। প্রধান উপদেষ্টার প্রেস উইং বুধবার (২১ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে।

বৈঠকে বাংলাদেশ ও ইতালির মধ্যে বাণিজ্য, প্রতিরক্ষা সহযোগিতা, অভিবাসন, আগামী ১২ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন ও গণভোট, ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ এবং জুলাই সনদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয়।

জুলাই সনদের প্রশংসা করে ইতালির উপমন্ত্রী বলেন, দলিলটিতে উল্লেখিত সার্বিক সংস্কার প্রক্রিয়াকে ইতালি সমর্থন করে। একই সঙ্গে তিনি ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের প্রতি রোমের সমর্থন পুনর্ব্যক্ত করেন।

মাত্তেও পেরেগো বলেন, ইন্দো-প্যাসিফিক অঞ্চল এখন বৈশ্বিক গুরুত্বের একটি নতুন কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তিনি জানান, দ্রুত বর্ধনশীল অর্থনীতির বাংলাদেশসহ এ অঞ্চলের দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় ইতালি, যাতে ভবিষ্যতে যৌথ অগ্রগতি সম্ভব হয়।

ইতালিতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির অবদানের প্রশংসা করেন তিনি। তবে একই সঙ্গে ভূমধ্যসাগরীয় পথে অবৈধ অভিবাসন নিয়ে উদ্বেগের কথাও তুলে ধরেন।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ইতালির সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্কের কথা স্মরণ করেন। তিনি জানান, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার আগেই তিনি চলতি বছরের মিলানো–কোর্তিনা শীতকালীন অলিম্পিককে সামাজিক ব্যবসাভিত্তিক একটি আয়োজন হিসেবে গড়ে তুলতে নকশা প্রণয়নে সহায়তা করেছিলেন।

অধ্যাপক ইউনূস বলেন, জাপান ও ইতালির মতো উন্নত দেশে দ্রুত বার্ধক্যের দিকে ধাবিত জনসংখ্যার প্রেক্ষাপটে আইনগত অভিবাসন সম্প্রসারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি ১২ ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের বিষয়ে সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়নের বৃহৎ পর্যবেক্ষক দল পাঠানোর সিদ্ধান্তের জন্য ইইউকে ধন্যবাদ জানান তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, ভোটার উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে তার প্রত্যাশা। কারণ, গত ১৬ বছরের শাসনামলে অনুষ্ঠিত তথাকথিত ভুয়া নির্বাচনে বহু তরুণ ভোটাধিকার প্রয়োগের সুযোগ পায়নি।

এ সময় তিনি বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ত্বরান্বিত করতে এবং প্রতিরক্ষা, বাণিজ্য ও বিনিয়োগ খাতে সহযোগিতা জোরদারে ইতালির সক্রিয় সমর্থন কামনা করেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন নিয়ে ফরিদপুরে মতবিনিময় সভা

মাদারীপুরে এক রাতে ৬ স্বর্ণের দোকানে ডাকাতি, কোটি টাকার অলংকার লুট

নড়াইলের কালিয়ায় ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই: হাজারো দর্শকের ভিড়

নাটোরের সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু: শোকের ছায়া এলাকায়

জলাতঙ্কে আক্রান্ত কুকুর কি পানিতে নামতে পারে? বাগেরহাট ঘটনার পর নতুন প্রশ্ন

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

টেকেরহাটে ব্যবসায়ীদের ফুলেল শুভেচ্ছায় নববর্ষ উদযাপন ইউসিবি ব্যাংকের

স্বপ্নভাঙা জীবন: ক্যান্সারের সঙ্গে লড়ছে মেধাবী শিক্ষার্থী, শেষ সম্বল হারিয়ে অসহায় পরিবার

সিংড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

১০

যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি মানতে হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১১

শাহবাগে উত্তেজনা: ট্রান্সজেন্ডারদের সঙ্গে সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে

১২

বিশ্বকাপের আগেই আর্জেন্টিনা-ব্রাজিলের নতুন রেকর্ড

১৩

থাইল্যান্ডে রিসোর্টে অভিযান: ২১ বাংলাদেশিসহ ২২ অবৈধ অভিবাসী আটক

১৪

বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ: ৬৪ জেলায় ২,৭০৩ পদ, কোন জেলায় কতজন

১৫

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

১৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার

১৭

বিজু, সাংগ্রাই ও বৈসু উৎসবে রাঙ্গামাটি হয়ে উঠেছে রঙিন উৎসবময়

১৮

নীলফামারীতে নবম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের শিকার, ৫ ঘণ্টা আটকে রাখা হয়েছিল

১৯

কুড়িগ্রামে উদ্ধার হলো ভাইরাল ‘তাজু ২.০’ ফেসবুক পেজ

২০