অনলাইন ডেস্ক
৭ জানুয়ারি ২০২৬, ১:৩৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৩৯ জন

প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রশ্নফাঁসের গুঞ্জন: অধিদপ্তরের অবস্থান

প্রাথমিকের শ্রেণিকক্ষে পাঠদান ও অধিদপ্তরের লোগো। ছবি : সংগৃহীত
২৯২

আগামী ৯ জানুয়ারি সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিন পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলা বাদে সব জেলায় বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা সংক্রান্ত প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়িয়ে পড়ায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সতর্কবার্তা জারি করেছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) অধিদপ্তর এ বিষয়ে অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে অবস্থান স্পষ্ট করেছে। মহাপরিচালক আবু নূর মো: শামসুজ্জামানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষা ৯ জানুয়ারি ২০২৬, শুক্রবার বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে, নিয়োগ বিধি অনুসারে সম্পন্ন হয়। রোল নম্বর, আসন বিন্যাস, প্রশ্নপত্র প্রেরণ ও মুদ্রণ, উত্তরপত্র মূল্যায়ন ও ফলাফল তৈরিসহ সকল কাজ সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে করা হয়।”

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং কারও অবৈধ হস্তক্ষেপের সুযোগ নেই। দালাল বা প্রতারক চক্রের প্রলোভনে পড়া থেকে সকলকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

যদি কেউ অর্থের বিনিময়ে চাকরির প্রলোভন দেখায়, তাহলে তাকে নিকটস্থ থানায় জানানোর অথবা থানা ও গোয়েন্দা সংস্থাকে অবহিত করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া, সোশ্যাল মিডিয়ায় প্রশ্নপত্র ফাঁস বা চাকরি দেওয়ার গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্যও সতর্ক করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক

১

বোয়িংয়ের কাছ থেকে ১১টি নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

২

রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি প্রচার, বিভ্রান্ত না হওয়ার আহ্বান বিএনপির

৩

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করায় সমমনা জোটের অভিনন্দন

৪

বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী আজ

৫

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫১২, বিপুল মাদক উদ্ধার

৬

করাচিতে স্বাধীনতা দিবসের গুলিবর্ষণে নিহত ১, আহত ৯৪

৭

গোপালগঞ্জ পুলিশ লাইন্সের পুকুরে মাছের পোনা অবমুক্ত

৮

১০ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

৯

বহু বছর পর রাষ্ট্রপতি পদে যোগ্য ব্যক্তি পেতে যাচ্ছি: আসিফ নজরুল

১০

বাংলাদেশ থেকে কর্মী নেবে লাওস, এফওসিতে আলোচনা

১১

নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্যসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৮

১২

শাহবাগে পরীক্ষামূলকভাবে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালু করল ডিএসসিসি

১৩

মাদারীপুরের রাজৈরে এসএসসিতে ফেল করে শিক্ষার্থীর আত্মহত্যা

১৪

সুগন্ধি চালের রপ্তানি কোটা কমানোর উদ্যোগ সরকারের

১৫

টানা ৪ দিনের ছুটির সুযোগ, কারা পাবেন আর কারা থাকছেন বাইরে

১৬

ছয় অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

১৭

রাজনীতির দীর্ঘ পথ পেরিয়ে বঙ্গভবনের দৌড়ে মির্জা ফখরুল

১৮

বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা

১৯

র‌্যাগিংয়ে পবিপ্রবি শিক্ষার্থী অসুস্থ, তদন্ত কমিটি গঠন

২০