নরসিংদী প্রতিনিধি
১৩ আগস্ট ২০২৬, ৮:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬৭ জন

নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্যসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৮

৮৭

নরসিংদী জেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে হানি ট্র্যাপ চক্রের চার সদস্য, মাদক ব্যবসায়ী, জাল টাকা ও জালিয়াতির সঙ্গে জড়িতসহ বিভিন্ন অপরাধে মোট ৩৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে একজন ভিকটিমকে উদ্ধার এবং ইয়াবাসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, মনোহরদী থানা পুলিশের অভিযানে চকমাধবদী এলাকার একটি বসতবাড়ি থেকে হানি ট্র্যাপ চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় অপহৃত এক ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। তবে মাহবুব (২৪) ও মাকসুদ (২৫) নামে আরও দুজন কৌশলে পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃতরা হলেন—সাহারিয়া শেখ (২৪), জুনায়েদ হাসান (২৬), তাহমিনা আক্তার (২৪) এবং মাহমুদুল হাসান ওরফে নাদিম (২৫)। পুলিশের দাবি, চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তিকে জিম্মি করে টাকা আদায় করে আসছিল।

এ ঘটনায় মনোহরদী থানায় একটি মামলা করা হয়েছে। মামলার নম্বর-১৩, তারিখ ১২ আগস্ট ২০২৬। মামলায় দণ্ডবিধি ১৮৬০-এর ৩৪২/৩২৩/৩৮৫/৩৮৬/৫০৬/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

অন্যদিকে, মাধবদী থানা পুলিশের অভিযানে বীরামপুর কৃষি ব্যাংকের সামনে থেকে ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন জাহাঙ্গীর আলম (৫৪) ও মামুন সরকার (৩৫)। পুলিশের তথ্য অনুযায়ী, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বিভিন্ন থানায় আগে থেকেই আটটি মাদক মামলা রয়েছে।

পলাশ থানা পুলিশ পৃথক কয়েকটি অভিযান চালিয়ে আরও চারজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। এর মধ্যে সজিব মিয়া (২৭) নামে এক যুবককে ৫ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া জালিয়াতির মাধ্যমে তৈরি ভুয়া খাজনা দাখিলা ব্যবহার করে দলিল রেজিস্ট্রি করার সময় রিফাত মোল্লা নামে এক কথিত সিভিল কোড কমিশনারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অপর একটি অভিযানে ১৫ পিস ইয়াবাসহ আল আমিন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, অপরাধ দমন, মাদক নির্মূল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নরসিংদী জেলাজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক

১

বোয়িংয়ের কাছ থেকে ১১টি নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

২

রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি প্রচার, বিভ্রান্ত না হওয়ার আহ্বান বিএনপির

৩

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করায় সমমনা জোটের অভিনন্দন

৪

বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী আজ

৫

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫১২, বিপুল মাদক উদ্ধার

৬

করাচিতে স্বাধীনতা দিবসের গুলিবর্ষণে নিহত ১, আহত ৯৪

৭

গোপালগঞ্জ পুলিশ লাইন্সের পুকুরে মাছের পোনা অবমুক্ত

৮

১০ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

৯

বহু বছর পর রাষ্ট্রপতি পদে যোগ্য ব্যক্তি পেতে যাচ্ছি: আসিফ নজরুল

১০

বাংলাদেশ থেকে কর্মী নেবে লাওস, এফওসিতে আলোচনা

১১

নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্যসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৮

১২

শাহবাগে পরীক্ষামূলকভাবে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালু করল ডিএসসিসি

১৩

মাদারীপুরের রাজৈরে এসএসসিতে ফেল করে শিক্ষার্থীর আত্মহত্যা

১৪

সুগন্ধি চালের রপ্তানি কোটা কমানোর উদ্যোগ সরকারের

১৫

টানা ৪ দিনের ছুটির সুযোগ, কারা পাবেন আর কারা থাকছেন বাইরে

১৬

ছয় অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

১৭

রাজনীতির দীর্ঘ পথ পেরিয়ে বঙ্গভবনের দৌড়ে মির্জা ফখরুল

১৮

বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা

১৯

র‌্যাগিংয়ে পবিপ্রবি শিক্ষার্থী অসুস্থ, তদন্ত কমিটি গঠন

২০