জনপদ ডেস্ক
১৩ আগস্ট ২০২৬, ৬:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩০ জন

শাহবাগে পরীক্ষামূলকভাবে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালু করল ডিএসসিসি

৪৫

রাজধানীর যানজট নিয়ন্ত্রণ এবং ট্রাফিক ব্যবস্থাপনা আরও আধুনিক করতে শাহবাগ মোড়ে পরীক্ষামূলকভাবে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) শাহবাগ মোড়ে নতুন এ সিগন্যাল ব্যবস্থার উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক মো. আব্দুস সালাম।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, রাজধানীর অন্যতম বড় সমস্যা যানজট। দীর্ঘ যানজটের কারণে প্রতিদিন নগরবাসীর বিপুল কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় প্রযুক্তিনির্ভর ও স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

ডিএসসিসি প্রশাসক জানান, রাজধানীর গুরুত্বপূর্ণ ২০টি ইন্টারসেকশনে প্রাথমিক পর্যায়ে স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ডিএসসিসির আওতাধীন আটটি গুরুত্বপূর্ণ মোড়কে প্রথম ধাপে চিহ্নিত করা হয়েছে।

চিহ্নিত এলাকাগুলোর মধ্যে রয়েছে বাংলামটর, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, মিন্টো রোড, কাকরাইল সার্কেল, মৎস্য ভবন, কদম চত্বর, শিক্ষা ভবন ও শাহবাগ মোড়।

তিনি আরও জানান, রাজধানীতে আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা সম্প্রসারণের কাজ আরও এগিয়ে নেওয়া হবে। আগামী কয়েক মাসের মধ্যে ঢাকা মহানগরীর আরও ৫০টি গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে এ ধরনের ব্যবস্থা চালুর লক্ষ্য রয়েছে। এর মধ্যে ডিএসসিসির আওতাধীন আরও ২২টি ইন্টারসেকশনে ট্রাফিক সিগন্যাল স্থাপন করা হবে।

সড়কে শৃঙ্খলা বজায় রাখতে নগরবাসী ও গাড়িচালকদের সহযোগিতা চেয়েছেন ডিএসসিসি প্রশাসক। তিনি বলেন, যেখানে-সেখানে গাড়ি পার্কিং বন্ধ করার পাশাপাশি চালক ও পথচারীদের ট্রাফিক সিগন্যাল এবং সংশ্লিষ্ট আইন মেনে চলতে হবে।

এ ছাড়া সড়কের সতর্কতামূলক সাইন, রোড মার্কিং, জেব্রা ক্রসিং ও নির্ধারিত লেন ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। ইন্টারসেকশনগুলোতে প্রতিবন্ধকতা সৃষ্টি বা ভাসমান দোকান বসানো থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদার, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোয়াজ্জেম হোসেন, অধ্যাপক ড. মুহাম্মদ হাদিউজ্জামান এবং ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ আনিসুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক

১

বোয়িংয়ের কাছ থেকে ১১টি নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

২

রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি প্রচার, বিভ্রান্ত না হওয়ার আহ্বান বিএনপির

৩

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করায় সমমনা জোটের অভিনন্দন

৪

বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী আজ

৫

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫১২, বিপুল মাদক উদ্ধার

৬

করাচিতে স্বাধীনতা দিবসের গুলিবর্ষণে নিহত ১, আহত ৯৪

৭

গোপালগঞ্জ পুলিশ লাইন্সের পুকুরে মাছের পোনা অবমুক্ত

৮

১০ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

৯

বহু বছর পর রাষ্ট্রপতি পদে যোগ্য ব্যক্তি পেতে যাচ্ছি: আসিফ নজরুল

১০

বাংলাদেশ থেকে কর্মী নেবে লাওস, এফওসিতে আলোচনা

১১

নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্যসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৮

১২

শাহবাগে পরীক্ষামূলকভাবে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালু করল ডিএসসিসি

১৩

মাদারীপুরের রাজৈরে এসএসসিতে ফেল করে শিক্ষার্থীর আত্মহত্যা

১৪

সুগন্ধি চালের রপ্তানি কোটা কমানোর উদ্যোগ সরকারের

১৫

টানা ৪ দিনের ছুটির সুযোগ, কারা পাবেন আর কারা থাকছেন বাইরে

১৬

ছয় অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

১৭

রাজনীতির দীর্ঘ পথ পেরিয়ে বঙ্গভবনের দৌড়ে মির্জা ফখরুল

১৮

বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা

১৯

র‌্যাগিংয়ে পবিপ্রবি শিক্ষার্থী অসুস্থ, তদন্ত কমিটি গঠন

২০