অনলাইন ডেস্ক
১৩ আগস্ট ২০২৬, ১০:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২১ জন

বহু বছর পর রাষ্ট্রপতি পদে যোগ্য ব্যক্তি পেতে যাচ্ছি: আসিফ নজরুল

ছবি : সংগৃহীত
২৩

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে বিএনপির দলীয় প্রার্থী করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আসিফ নজরুল। তার দাবি, বহু বছর পর দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে সবদিক থেকে যোগ্য একজন ব্যক্তিকে পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিএনপির শীর্ষ নেতৃত্বের বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী করার সিদ্ধান্তের কথা জানানো হয়। সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে আগামী ২০ আগস্ট তিনি দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হতে পারেন।

মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে আসিফ নজরুল বলেন, “বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিনন্দন, ফখরুল ভাই।”

তিনি আরও বলেন, গত দুই দশকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্ব পালন করা ব্যক্তিদের মধ্যে অনেকেই এ পদের জন্য যথাযথ ছিলেন না। তার ভাষ্য, বহু বছর পর রাষ্ট্রপতি পদে সবদিক দিয়ে যোগ্য একজন ব্যক্তিকে পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

মির্জা ফখরুলের রাজনৈতিক ভূমিকার প্রশংসা করে আসিফ নজরুল বলেন, শেখ হাসিনার সরকারের সময়ে বিএনপির মহাসচিব হিসেবে মির্জা ফখরুল দলকে নেতৃত্ব দিয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন এবং বিভিন্ন ত্যাগ স্বীকার করেছেন। তার মতে, মির্জা ফখরুল ব্যক্তিত্ববান, সুশিক্ষিত, সদাচারী ও দক্ষ বক্তা।

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে মনোনয়নের জন্য বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানকেও ধন্যবাদ জানান আসিফ নজরুল। তিনি বলেন, স্পিকার পদের পর রাষ্ট্রপতি পদেও উপযুক্ত ব্যক্তিকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পাওয়ার মধ্য দিয়ে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। ছাত্রজীবনে বামপন্থি রাজনীতির সঙ্গে যুক্ত হওয়ার মধ্য দিয়ে তার রাজনৈতিক পথচলা শুরু হয়। পরবর্তী সময়ে শিক্ষকতা ও সরকারি চাকরিতে যুক্ত হন তিনি।

এরপর ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান, বিএনপির তৃণমূলের নেতা, সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন মির্জা ফখরুল। দীর্ঘ রাজনৈতিক পথ পেরিয়ে তিনি বিএনপির মহাসচিবের দায়িত্বে পৌঁছান।

তার রাজনৈতিক জীবনের বিভিন্ন পর্যায়ে শিক্ষকতা, সরকারি চাকরি, প্রশাসনিক দায়িত্ব, পৌর রাজনীতি, সংসদ ও মন্ত্রিসভার দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে। বিএনপির দীর্ঘ রাজনৈতিক সংকটের সময়ও মহাসচিব হিসেবে তিনি দলের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

এবার রাষ্ট্রপতি পদে দলীয় মনোনয়ন তার দীর্ঘ রাজনৈতিক যাত্রায় দেশের সর্বোচ্চ সাংবিধানিক দায়িত্ব পালনের সম্ভাবনা তৈরি করেছে। তবে রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি।

আগামী ২০ আগস্টের নির্বাচন ও পরবর্তী আনুষ্ঠানিকতা শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে চূড়ান্ত হতে পারেন। বর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বহু বছর পর রাষ্ট্রপতি পদে যোগ্য ব্যক্তি পেতে যাচ্ছি: আসিফ নজরুল

বাংলাদেশ থেকে কর্মী নেবে লাওস, এফওসিতে আলোচনা

নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্যসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৮

শাহবাগে পরীক্ষামূলকভাবে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালু করল ডিএসসিসি

মাদারীপুরের রাজৈরে এসএসসিতে ফেল করে শিক্ষার্থীর আত্মহত্যা

সুগন্ধি চালের রপ্তানি কোটা কমানোর উদ্যোগ সরকারের

টানা ৪ দিনের ছুটির সুযোগ, কারা পাবেন আর কারা থাকছেন বাইরে

ছয় অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

রাজনীতির দীর্ঘ পথ পেরিয়ে বঙ্গভবনের দৌড়ে মির্জা ফখরুল

বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা

১০

র‌্যাগিংয়ে পবিপ্রবি শিক্ষার্থী অসুস্থ, তদন্ত কমিটি গঠন

১১

গ্যাসের মজুত ২০৩১ সালের মধ্যে শেষ হওয়ার আশঙ্কা: সিপিডি

১২

আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য: আইনমন্ত্রী

১৩

৪৮ বছর পর শক্তি ব্যবস্থায় বড় পরিবর্তন, ফের সক্রিয় নাসার ভয়েজার-২

১৪

‘ওসির হাতে জুতা’ ভিন্নভাবে উপস্থাপন, পুলিশ অ্যাসোসিয়েশনের প্রতিবাদ

১৫

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দলের বৈঠক

১৬

জাপানে আরও বেশি কর্মীর কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের প্রত্যাশা প্রতিমন্ত্রীর

১৭

মার্কিন প্রেসিডেন্টদের গোপন সফর: বুশ, ওবামা থেকে ট্রাম্প

১৮

আরও ১২ জেলায় চালু হচ্ছে ‘ই-বেইল বন্ড’ ব্যবস্থা

১৯

৪০ কেজি ওজনের শিরোপা জিতল রিয়াল মাদ্রিদ

২০