কে এম সাইফুর রহমান । গোপালগঞ্জ প্রতিনিধি
২৭ মার্চ ২০২৬, ৩:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৬৭ জন

গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
২১১

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের (বাণিজ্য শাখা) ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষায় অংশগ্রহণের হার ছিল ৮২.৫২ শতাংশ।

শুক্রবার (২৭ মার্চ ২০২৬) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় কেন্দ্রে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। নির্ধারিত ১,০৭০ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৮৩ জন পরীক্ষায় অংশগ্রহণ করে, অনুপস্থিত ছিল ১৮৭ জন।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, পরীক্ষা চলাকালে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি এবং সার্বিক পরিবেশ ছিল শান্তিপূর্ণ।

পরীক্ষার শুরুতে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান এবং ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান ভর্তিচ্ছু ও তাদের অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন। পরে তারা পরীক্ষা কেন্দ্রের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন।

পরীক্ষা শেষে উপাচার্য বলেন, “বাণিজ্য শাখার ভর্তি পরীক্ষা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সম্পন্ন হয়েছে। জালিয়াতি প্রতিরোধ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে আমরা প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছি।”

তিনি আরও জানান, পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনায় শিক্ষক, কর্মকর্তা, পরিদর্শক, মেডিকেল টিম, স্বেচ্ছাসেবক এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য, চলতি শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত মানবিক শাখার (বি ইউনিট) ভর্তি পরীক্ষা আগামী ৩ এপ্রিল এবং বিজ্ঞান শাখার (এ ইউনিট) পরীক্ষা ১০ এপ্রিল একই সময়ে অনুষ্ঠিত হবে। এছাড়া, একই দিনে বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত আর্কিটেকচার বিভাগের লিখিত পরীক্ষা নেওয়া হবে।

এই শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ে মোট আসন সংখ্যা ১,৫০৫টি। এর মধ্যে ‘সি’ ইউনিটে ২৫০টি, ‘বি’ ইউনিটে ৫০০টি এবং ‘এ’ ইউনিটে ৭৫৫টি আসন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি প্রচার, বিভ্রান্ত না হওয়ার আহ্বান বিএনপির

১

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করায় সমমনা জোটের অভিনন্দন

২

বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী আজ

৩

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫১২, বিপুল মাদক উদ্ধার

৪

করাচিতে স্বাধীনতা দিবসের গুলিবর্ষণে নিহত ১, আহত ৯৪

৫

গোপালগঞ্জ পুলিশ লাইন্সের পুকুরে মাছের পোনা অবমুক্ত

৬

১০ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

৭

বহু বছর পর রাষ্ট্রপতি পদে যোগ্য ব্যক্তি পেতে যাচ্ছি: আসিফ নজরুল

৮

বাংলাদেশ থেকে কর্মী নেবে লাওস, এফওসিতে আলোচনা

৯

নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্যসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৮

১০

শাহবাগে পরীক্ষামূলকভাবে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালু করল ডিএসসিসি

১১

মাদারীপুরের রাজৈরে এসএসসিতে ফেল করে শিক্ষার্থীর আত্মহত্যা

১২

সুগন্ধি চালের রপ্তানি কোটা কমানোর উদ্যোগ সরকারের

১৩

টানা ৪ দিনের ছুটির সুযোগ, কারা পাবেন আর কারা থাকছেন বাইরে

১৪

ছয় অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

১৫

রাজনীতির দীর্ঘ পথ পেরিয়ে বঙ্গভবনের দৌড়ে মির্জা ফখরুল

১৬

বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা

১৭

র‌্যাগিংয়ে পবিপ্রবি শিক্ষার্থী অসুস্থ, তদন্ত কমিটি গঠন

১৮

গ্যাসের মজুত ২০৩১ সালের মধ্যে শেষ হওয়ার আশঙ্কা: সিপিডি

১৯

আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য: আইনমন্ত্রী

২০