অনলাইন ডেস্ক
২৩ ডিসেম্বর ২০২৫, ১১:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৭১ জন

ডাকসু জিএস ফরহাদের বাগদান বুধবার : জীবনসঙ্গী কে হচ্ছেন?

চাকসুর নির্বাহী সদস্য জান্নাতুল ফেরদাউস সানজিদা ও ডাকসুর জিএস এমএম ফরহাদ। ছবি: সংগৃহীত
২১৭

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) এসএম ফরহাদের বাগদান অনুষ্ঠান আগামীকাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আগে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে বাগদান সম্পন্ন করার পরিকল্পনা থাকলেও সময়সূচি পরিবর্তন করে তা আগামীকালের জন্য নির্ধারণ করা হয়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় ওই অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হয়েছিল।

জানা গেছে, ফরহাদের সঙ্গে বাগদান হতে যাচ্ছে চাকসুর নির্বাহী সদস্য জান্নাতুল ফেরদাউস সানজিদার। সানজিদার বাড়ি ফেনী জেলার সোনাগাজী উপজেলায়।

ডাকসু ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের একাধিক সদস্যের বরাতে জানা যায়, আগামীকাল বুধবার (২৪ ডিসেম্বর) ঢাকার একটি মসজিদে সীমিত পরিসরে বাগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এসএম ফরহাদ বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতির দায়িত্বও পালন করছেন।

ঢাবি শিবিরের একজন দায়িত্বশীল ব্যক্তি জানান, পূর্বনির্ধারিত সময় অনুযায়ী চলতি মাসের মাঝামাঝি আকদ সম্পন্ন হওয়ার কথা থাকলেও অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে তা স্থগিত করা হয়।

ফরহাদের পরিবারের পক্ষ থেকেও বাগদানের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এদিকে, মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে ডাকসুর সদস্য রায়হান উদ্দীন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে জানান, ডাকসুর এজিএস মহিউদ্দীন খান ও জিএস এসএম ফরহাদ আগামীকাল বিয়েবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। তিনি তাদের জন্য দোয়া ও শুভকামনা জানান এবং দাম্পত্য জীবনে বরকতের কামনা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক

১

বোয়িংয়ের কাছ থেকে ১১টি নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

২

রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি প্রচার, বিভ্রান্ত না হওয়ার আহ্বান বিএনপির

৩

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করায় সমমনা জোটের অভিনন্দন

৪

বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী আজ

৫

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫১২, বিপুল মাদক উদ্ধার

৬

করাচিতে স্বাধীনতা দিবসের গুলিবর্ষণে নিহত ১, আহত ৯৪

৭

গোপালগঞ্জ পুলিশ লাইন্সের পুকুরে মাছের পোনা অবমুক্ত

৮

১০ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

৯

বহু বছর পর রাষ্ট্রপতি পদে যোগ্য ব্যক্তি পেতে যাচ্ছি: আসিফ নজরুল

১০

বাংলাদেশ থেকে কর্মী নেবে লাওস, এফওসিতে আলোচনা

১১

নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্যসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৮

১২

শাহবাগে পরীক্ষামূলকভাবে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালু করল ডিএসসিসি

১৩

মাদারীপুরের রাজৈরে এসএসসিতে ফেল করে শিক্ষার্থীর আত্মহত্যা

১৪

সুগন্ধি চালের রপ্তানি কোটা কমানোর উদ্যোগ সরকারের

১৫

টানা ৪ দিনের ছুটির সুযোগ, কারা পাবেন আর কারা থাকছেন বাইরে

১৬

ছয় অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

১৭

রাজনীতির দীর্ঘ পথ পেরিয়ে বঙ্গভবনের দৌড়ে মির্জা ফখরুল

১৮

বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা

১৯

র‌্যাগিংয়ে পবিপ্রবি শিক্ষার্থী অসুস্থ, তদন্ত কমিটি গঠন

২০