অনলাইন ডেস্ক
১১ ডিসেম্বর ২০২৫, ১:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩০৬ জন

জয়ার হাতে লাল আপেল, ক্যাপশনে মিশে রহস্য

জয়া আহসান । ছবি : সংগৃহীত
৩৭২

জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান মানেই ভক্তদের জন্য নতুন চমক। রূপসী সৌন্দর্য এবং অসাধারণ অভিনয় দক্ষতার মাধ্যমে তিনি যেমন দুই বাংলার দর্শকদের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন, তেমনি সামাজিক যোগাযোগমাধ্যমে তার উপস্থিতিও চোখে পড়ার মতো। নিত্যনতুন লুকে হাজির হয়ে ফ্যানদের তাক লাগানো তাঁর জন্য দারুণ স্বাভাবিক। এবারও সেই ব্যতিক্রম ঘটলো না। সম্প্রতি তিনি একেবারেই নতুন অবতারে ধরা দিলেন, যা দেখে ভক্তরা মুগ্ধ।

জয়া সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সিরিজ ছবি শেয়ার করেছেন। ছবিগুলোতে তার ফ্যাশন স্টেটমেন্টে চোখে পড়ে ঐতিহ্য ও আধুনিকতার অনন্য মিশ্রণ। পরনে তিনি ছিলেন লাল রঙের ব্লাউজে, যা পাথরের ঝকঝকে কাজ দিয়ে সাজানো। সঙ্গে তিনি বেছে নিয়েছেন ধূসর রঙের জিন্স, যা পুরো লুককে করেছে অত্যন্ত স্টাইলিশ।

জয়ার হাতে লাল আপেল, ক্যাপশনে রহস্যজয়া আহসান । ছবি : সংগৃহীত

শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, তার কপালে লাল টিপ, মাথার খোঁপায় লাল-সাদা গোলাপ আর চোখে স্টাইলিশ রোদচশমা তাকে দিয়েছে এক অসাধারণ আভিজাত্যপূর্ণ লুক। হাতে পাথরের চুড়ি ও বালা পরা থাকলেও, এই পুরো সাজের সবচেয়ে বড় আকর্ষণ ছিল তার হাতে থাকা টুকটুকে লাল আপেল।

জয়ার হাতে লাল আপেল, ক্যাপশনে রহস্য
নায়িকা সেই আপেল নিয়ে বিভিন্ন ভঙ্গিতে পোজ দিয়েছেন। কখনও হাতের মধ্যে ধরে, কখনও মাথার উপর ব্যালান্স করে, আবার কখনও ঠোঁটের কাছে নিয়ে ছবি তুলেছেন। এই ছবিগুলো পোস্ট করে জয়া ক্যাপশনে রহস্যময়ভাবে লিখেছেন, “আপেল হয়ো না।”

 

জয়ার হাতে লাল আপেল, ক্যাপশনে রহস্যজয়ার হাতে লাল আপেল, ক্যাপশনে রহস্য

জয়ার এই অসাধারণ ছবিগুলো প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই ভক্ত ও অনুরাগীরা মন্তব্য বাক্স ভরে দিয়েছেন ভালোবাসা দিয়ে। কেউ লিখেছেন, “খুব সুন্দর লাগছে,” আবার কেউ উচ্ছ্বাসের সঙ্গে লিখেছেন, “লাভ অফ মাই লাইফ।” কেউ কেউ মজার ছলে লিখেছেন, “পুরো আগুন লাগছে। কে কোথায় আছিস, জল নিয়ে আয়।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক

১

বোয়িংয়ের কাছ থেকে ১১টি নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

২

রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি প্রচার, বিভ্রান্ত না হওয়ার আহ্বান বিএনপির

৩

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করায় সমমনা জোটের অভিনন্দন

৪

বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী আজ

৫

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫১২, বিপুল মাদক উদ্ধার

৬

করাচিতে স্বাধীনতা দিবসের গুলিবর্ষণে নিহত ১, আহত ৯৪

৭

গোপালগঞ্জ পুলিশ লাইন্সের পুকুরে মাছের পোনা অবমুক্ত

৮

১০ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

৯

বহু বছর পর রাষ্ট্রপতি পদে যোগ্য ব্যক্তি পেতে যাচ্ছি: আসিফ নজরুল

১০

বাংলাদেশ থেকে কর্মী নেবে লাওস, এফওসিতে আলোচনা

১১

নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্যসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৮

১২

শাহবাগে পরীক্ষামূলকভাবে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালু করল ডিএসসিসি

১৩

মাদারীপুরের রাজৈরে এসএসসিতে ফেল করে শিক্ষার্থীর আত্মহত্যা

১৪

সুগন্ধি চালের রপ্তানি কোটা কমানোর উদ্যোগ সরকারের

১৫

টানা ৪ দিনের ছুটির সুযোগ, কারা পাবেন আর কারা থাকছেন বাইরে

১৬

ছয় অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

১৭

রাজনীতির দীর্ঘ পথ পেরিয়ে বঙ্গভবনের দৌড়ে মির্জা ফখরুল

১৮

বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা

১৯

র‌্যাগিংয়ে পবিপ্রবি শিক্ষার্থী অসুস্থ, তদন্ত কমিটি গঠন

২০