নরসিংদীর শিবপুর উপজেলায় জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফারজানা ইয়াসমিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহসিনা জাহান তোরণ, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা স্বপন চন্দ্র সরদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলতাফ হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহ আলম এবং যুব সংগঠক আলমগীর হোসেন প্রমুখ।
এদিকে, জাতীয় যুব দিবসের কর্মসূচির পাশাপাশি শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের রাজারটেক ও কামরাবো বাজার এলাকায় কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি (টপ সয়েল) অবৈধভাবে কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) সামিউর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ভেকু মেশিন জব্দ করা হয়।
তবে অভিযান পরিচালনাকারী দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ ঘটনায় সংশ্লিষ্ট জমির মালিককে নোটিশ প্রদান করা হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন