মোঃ কামাল হোসেন । নরসিংদী প্রতিনিধি
৩১ মার্চ ২০২৬, ৮:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২ জন

নরসিংদীর শিবপুরে অবৈধভাবে মজুদ ২০০ লিটার ডিজেল জব্দ, জরিমানা ও নির্ধারিত দামে বিক্রি

১৪

নরসিংদীর শিবপুর উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে ২০০ লিটার ডিজেল জব্দ করেছে প্রশাসন। পরে সেই তেল নির্ধারিত দামে স্থানীয়দের কাছে বিক্রি করা হয়।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত শিবপুর উপজেলার দুলালপুর মোড় বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ ফারজানা ইয়াসমিন। এ সময় জেলা এনএসআই কর্মকর্তা ও শিবপুর মডেল থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানে ‘কাসেম এন্টারপ্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠানে অননুমোদিতভাবে জ্বালানি তেল বিক্রির প্রমাণ পাওয়া যায়। এছাড়া প্রতিষ্ঠানটির গোডাউনে অবৈধভাবে ২০০ লিটার ডিজেল মজুদ রাখা হয়েছিল। এ অপরাধে প্রতিষ্ঠানটির মালিককে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে ইউএনও’র নির্দেশনায় জব্দকৃত ডিজেল প্রতি লিটার ১০০ টাকা দরে স্থানীয় জনগণের কাছে বিক্রি করা হয়।

অভিযানের সময় একই বাজারে ‘মোতাহার সুইটস’ নামের একটি দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও বিক্রির দায়ে মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন জানান, সরকারি নির্দেশনা অমান্য করলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নরসিংদীর শিবপুরে অবৈধভাবে মজুদ ২০০ লিটার ডিজেল জব্দ, জরিমানা ও নির্ধারিত দামে বিক্রি

গোপালগঞ্জে যৌতুক মামলার জেরে শ্বশুর হত্যা, জামাতার যাবজ্জীবন কারাদণ্ড

“দুঃখ ভুলতেই ভিডিও করি, আমি সাংবাদিক নই”— ভাইরাল ‘তাজু ভাই ২.০’

দুবাই বন্দরে কুয়েতের তেলবাহী ট্যাংকারে হামলা, আগুনে ক্ষয়ক্ষতি

পীরগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগে স্বচ্ছতার বার্তা, জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

আইজিপির সঙ্গে মাল্টার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রেমের সম্পর্কে জড়িয়ে চাচিকে নিয়ে ভাতিজার উধাও

কোটালীপাড়া হাসপাতালে ভর্তি রোগীকে কুপিয়ে জখম: অভিযুক্ত ৬ জন কারাগারে

মুকসুদপুরে পান্নু ফুটবল স্পোর্টিং ক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত

মাদারগঞ্জে ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগ সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে

১০

মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ’লীগ নেতার পদত্যাগ

১১

কুমিরের আক্রমনে প্রাণ হারানো সুব্রতর ঘর আলো করে এসেছে পুত্র সন্তান।

১২

১০ বছরে বাংলাদেশ থেকে ৬৮.৩ বিলিয়ন ডলার পাচার: জিএফআই প্রতিবেদন

১৩

জ্বালানি সংকটে অস্ট্রেলিয়ার দুই রাজ্যে গণপরিবহন ভাড়া ফ্রি

১৪

ত্যাগীদের অধিকার প্রতিষ্ঠায় নতুন সংগ্রামের ঘোষণা তাইবুল হাসানের

১৫

ভূমধ্যসাগরে ২২ অভিবাসীর মৃত্যু, জীবিত উদ্ধার ২১ বাংলাদেশি

১৬

গোপালগঞ্জে ১৫০০ লিটার পেট্রোল অবৈধ মজুদ: ব্যবসায়ীকে জরিমানা, ন্যায্যমূল্যে বিক্রির নির্দেশ

১৭

রংপুরে ঝড়-শিলাবৃষ্টিতে প্রাণহানি, একই পরিবারের ৪ জন আহত

১৮

মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের অভিযোগ ‘পরিকল্পিত হত্যা’

১৯

বাড়ির উঠানের গাছে ঝুলন্ত অবস্থায় মিললো মাইক্রোচালক আরিফের মরদেহ

২০