রিয়াজুল হক সাগর । রংপুর প্রতিনিধি
৩১ মার্চ ২০২৬, ৮:৫৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৯১ জন

প্রেমের সম্পর্কে জড়িয়ে চাচিকে নিয়ে ভাতিজার উধাও

প্রেমের সম্পর্কে জড়িয়ে চাচিকে নিয়ে ভাতিজার উধাও, রংপুরে চাঞ্চল্য
২২১

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় চাচি-ভাতিজার কথিত প্রেমের জেরে এক গৃহবধূকে নিয়ে ভাতিজার নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শনিবার (২৯ মার্চ) রাতে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জমিদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাতে জানা যায়, ওই গ্রামের বাসিন্দা গোপাল চন্দ্রের ছেলে সবুজ চন্দ্র (২১) দীর্ঘদিন ধরে তার চাচির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়েন। বিষয়টি পরিবারের অজান্তে গোপন থাকলেও সম্প্রতি তা প্রকাশ পেতে শুরু করে।

এ অবস্থায় পারিবারিক ও সামাজিক বাধা উপেক্ষা করে শনিবার রাতে তারা বাড়ি থেকে পালিয়ে যান। হঠাৎ করে তাদের নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

প্রতিবেশীরা জানান, ঘটনার পর থেকে ওই যুবক ও তার চাচির কোনো খোঁজ পাওয়া যায়নি। এতে দুই পরিবারই সামাজিকভাবে অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়েছে। পাশাপাশি উভয় পরিবারের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ সোমবার (৩০ মার্চ) জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক

১

বোয়িংয়ের কাছ থেকে ১১টি নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

২

রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি প্রচার, বিভ্রান্ত না হওয়ার আহ্বান বিএনপির

৩

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করায় সমমনা জোটের অভিনন্দন

৪

বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী আজ

৫

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫১২, বিপুল মাদক উদ্ধার

৬

করাচিতে স্বাধীনতা দিবসের গুলিবর্ষণে নিহত ১, আহত ৯৪

৭

গোপালগঞ্জ পুলিশ লাইন্সের পুকুরে মাছের পোনা অবমুক্ত

৮

১০ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

৯

বহু বছর পর রাষ্ট্রপতি পদে যোগ্য ব্যক্তি পেতে যাচ্ছি: আসিফ নজরুল

১০

বাংলাদেশ থেকে কর্মী নেবে লাওস, এফওসিতে আলোচনা

১১

নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্যসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৮

১২

শাহবাগে পরীক্ষামূলকভাবে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালু করল ডিএসসিসি

১৩

মাদারীপুরের রাজৈরে এসএসসিতে ফেল করে শিক্ষার্থীর আত্মহত্যা

১৪

সুগন্ধি চালের রপ্তানি কোটা কমানোর উদ্যোগ সরকারের

১৫

টানা ৪ দিনের ছুটির সুযোগ, কারা পাবেন আর কারা থাকছেন বাইরে

১৬

ছয় অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

১৭

রাজনীতির দীর্ঘ পথ পেরিয়ে বঙ্গভবনের দৌড়ে মির্জা ফখরুল

১৮

বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা

১৯

র‌্যাগিংয়ে পবিপ্রবি শিক্ষার্থী অসুস্থ, তদন্ত কমিটি গঠন

২০