কে এম সাইফুর রহমান । গোপালগঞ্জ প্রতিনিধি
৩০ মার্চ ২০২৬, ৬:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩৫ জন

কোটালীপাড়া হাসপাতালে ভর্তি রোগীকে কুপিয়ে জখম: অভিযুক্ত ৬ জন কারাগারে

কোটালীপাড়া হাসপাতালে ভর্তি রোগীকে কুপিয়ে জখম: অভিযুক্ত ৬ জন কারাগারে
১৫৯

গোপালগঞ্জের কোটালীপাড়ায় হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনায় গ্রেপ্তার ৬ জনকে আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়েছে।

রোববার (২৯ মার্চ) দুপুরে তাদের আদালতে হাজির করা হলে বিচারিক আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে গত বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে উপজেলার বর্ষাপাড়া গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে জামাল বিশ্বাসের ছেলে রাসেল বিশ্বাস (২৬) গুরুতর আহত হন।

পরদিন শুক্রবার (২৭ মার্চ) সকালে আহত রাসেলকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে প্রতিপক্ষের কয়েকজন সেখানে ঢুকে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।

এ ঘটনায় আহতের পরিবার কোটালীপাড়া থানায় ১১ জনকে আসামি করে মামলা দায়ের করে। মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান শুরু করে।

কোটালীপাড়া থানার ওসি (তদন্ত) সফর আলীর নেতৃত্বে একটি বিশেষ টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে শনিবার (২৮ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে নড়াইল জেলার নড়াগাতী থানার খলিসাখালী গ্রাম থেকে ৬ জনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন— হাফিজুর বিশ্বাস (৩৫), কাউছার বিশ্বাস (৪২), কুব্বাত বিশ্বাস (৫৫), শ্রাবণ বিশ্বাস (১৯), পান্না বিশ্বাস (৪৮) ও রুমান বিশ্বাস (১৮)।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুবীর সাহা জানান, গ্রেপ্তারকৃতদের রিমান্ডের আবেদন করা হয়েছে। আগামী ৩১ মার্চ রিমান্ড শুনানির দিন নির্ধারণ করা হয়েছে।

কোটালীপাড়া থানার ওসি মো. রিয়াদ মাহমুদ বলেন, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি প্রচার, বিভ্রান্ত না হওয়ার আহ্বান বিএনপির

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করায় সমমনা জোটের অভিনন্দন

বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী আজ

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫১২, বিপুল মাদক উদ্ধার

করাচিতে স্বাধীনতা দিবসের গুলিবর্ষণে নিহত ১, আহত ৯৪

গোপালগঞ্জ পুলিশ লাইন্সের পুকুরে মাছের পোনা অবমুক্ত

১০ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

বহু বছর পর রাষ্ট্রপতি পদে যোগ্য ব্যক্তি পেতে যাচ্ছি: আসিফ নজরুল

বাংলাদেশ থেকে কর্মী নেবে লাওস, এফওসিতে আলোচনা

নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্যসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৮

১০

শাহবাগে পরীক্ষামূলকভাবে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালু করল ডিএসসিসি

১১

মাদারীপুরের রাজৈরে এসএসসিতে ফেল করে শিক্ষার্থীর আত্মহত্যা

১২

সুগন্ধি চালের রপ্তানি কোটা কমানোর উদ্যোগ সরকারের

১৩

টানা ৪ দিনের ছুটির সুযোগ, কারা পাবেন আর কারা থাকছেন বাইরে

১৪

ছয় অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

১৫

রাজনীতির দীর্ঘ পথ পেরিয়ে বঙ্গভবনের দৌড়ে মির্জা ফখরুল

১৬

বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা

১৭

র‌্যাগিংয়ে পবিপ্রবি শিক্ষার্থী অসুস্থ, তদন্ত কমিটি গঠন

১৮

গ্যাসের মজুত ২০৩১ সালের মধ্যে শেষ হওয়ার আশঙ্কা: সিপিডি

১৯

আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য: আইনমন্ত্রী

২০