গোপালগঞ্জের মুকসুদপুরে আসন্ন বাংলা নববর্ষ উদযাপনকে সামনে রেখে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে মুকসুদপুর উপজেলা পরিষদের বিজয় সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম, কৃষি কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়াও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার, যুব উন্নয়ন কর্মকর্তা সায়েদ উদ্দিন আহমেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহফুজা বেগম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এম এ নাইম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা সভায় অংশ নেন।
সভায় পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক কর্মসূচি আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
মন্তব্য করুন