মাইনুল ইসলাম, সাভার প্রতিনিধি
৩ ডিসেম্বর ২০২৫, ৩:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭২ জন

সাভারে আবাসিক এলাকায় অবৈধ মেলা ঘুড়িয়ে দিলো উপজেলা প্রশাসন

ছবি : আলোকিত জনপদ
৯৪

সাভারে আবাসিক এলাকায় অনুমোদন ছাড়াই শিল্প ও বাণিজ্য মেলা পরিচালনার অভিযোগে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে এর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। অভিযানের সময় মেলার মূল ফটক ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যার দিকে সাভার পৌরসভার গেন্ডা বালুর মাঠে আয়োজন করা এ মেলা বন্ধ করতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল আমিন। এ বিষয়ে উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, সাভার পৌরসভার গেন্ডা এলাকায় ইমু সাহেবের বালুর মাঠে মাসব্যাপী অর্গানিক খাদ্য পণ্য এবং কৃষি পণ্য প্রদর্শনী ও শিল্প বাণিজ্য মেলার আয়োজন করা হয়েছিল। তবে মেলার শর্ত ভঙ্গ করে উচ্চস্বরে বক্স বাজিয়ে জুয়া খেলা এবং অসামাজিক কার্যকলাপ পরিচালনার অভিযোগে স্থানীয় প্রশাসন গত ১০ নভেম্বর মেলার অনুমতিপত্র বাতিল করে মেলা বন্ধের নির্দেশনা দেয়।

বেশ কিছুদিন বন্ধ থাকার পর গত শুক্রবার, বাবুল মিয়ার তত্ত্বাবধানে ‘লাল সবুজের অর্গানিক খাদ্য কৃষি শিল্প ও বাণিজ্য মেলা’ নামে নাম পরিবর্তন করে আবারও কার্যক্রম শুরু করে। বাবুল মিয়া স্থানীয় আওয়ামী লীগের সাভার পৌর কমিটির সহ-সভাপতি এবং ছাত্র-জনতা হত্যা মামলার আসামি। আবার বছরের শেষভাগে বিভিন্ন স্কুলের বার্ষিক পরীক্ষার প্রেক্ষিতে এলাকার অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থী ও বাসিন্দারা উদ্বেগ প্রকাশ করেন যে, মেলায় উচ্চ শব্দমাইকের ব্যবহার, ভিড়, যানজট ও অনিয়ন্ত্রিত পরিবেশ শিক্ষার্থীদের পড়াশোনায় বাধা সৃষ্টি করছে।

এ বিষয়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, “আমি শুনেছি সেখানে অবৈধ মেলা চলছে। অবৈধ মেলা বন্ধে পদক্ষেপ নেওয়া হবে।” এরপর মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল আমিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে অবৈধ মেলাটি গুড়িয়ে দেওয়ার কাজ শুরু হয়। তবে, ক্ষুদ্র উদ্যোক্তাদের অনুরোধে শুধু মেলার মূল ফটক ভেঙে গুড়িয়ে দেওয়া হয় এবং দোকান মালিকদেরকে বুধবার সকাল ১০টার মধ্যে নিজ দায়িত্বে তাদের মালামাল সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়। এক্ষেত্রে অন্যথায় পুরো মেলা গুড়িয়ে দেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জে মশার উৎপাতে অতিষ্ঠ পৌরবাসী

মুকসুদপুরে কলেজছাত্র সিয়াম হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

মাদারগঞ্জ পৌর নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দিলেন শেখ হাফিজুর রহমান

বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে গোপালগঞ্জে দুর্যোগ ও ভূমিকম্প মোকাবেলায় সচেতনতা মহড়া

মার্চের ৯ দিনে দেশে এসেছে ১.৫২ বিলিয়ন ডলার রেমিট্যান্স

চট্টগ্রাম বন্দরে ২৭ হাজার টন ডিজেলবাহী ট্যাংকার, পথে আরও চারটি

ট্রাম্পের আলোচনা প্রত্যাখ্যান, শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহারের প্রতিশ্রুতি ইরানের

জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর বড় অভিযান: বিপুল অস্ত্র উদ্ধার, আটক ২২

লেফটেন্যান্ট কর্নেল আসাদুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা

১০

যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো মোতায়েন করল ভয়ংকর ‘ডার্ক ঈগল’ ড্রোন

১১

মাদারগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ পালিত

১২

মাদারীপুরে আধিপত্যের দ্বন্দ্বে ঘরে ঢুকে কুপিয়ে হত্যা, আটক ১

১৩

শার্শায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

১৪

র‍্যাব-৪ এর অভিযানে অস্ত্র ও নগদ টাকাসহ চার ছিনতাইকারী গ্রেফতার

১৫

মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে কলেজ ছাত্র খুন, গ্রেফতার ২

১৬

২ দফা কমার পর আবার বাড়ল স্বর্ণের দাম

১৭

ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচল বন্ধে চিলমারী–রৌমারী রুটে দুর্ভোগ

১৮

মাদক, সিন্ডিকেট ও কিশোর গ্যাং মুক্ত গোপালগঞ্জ গড়তে সকলের সহযোগিতা চাইলেন নবনির্বাচিত দুই সাংসদ

১৯

মাদারগঞ্জে বউয়ের সাথে ঝগড়ার জেরে শ্বশুরবাড়ির লোকজনের মারধরের শিকার আক্কাস আলী

২০