মাইনুল ইসলাম । সাভার প্রতিনিধি
৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৩ জন

সাভারে ডিবি পুলিশের অভিযানে IMEI পরিবর্তন চক্রের দুই সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৯টি চোরাই মোবাইল

৪৫

ঢাকা জেলার ডিবি (উত্তর) পুলিশের বিশেষ অভিযানে চোরাই মোবাইল ফোনের IMEI নম্বর পরিবর্তনকারী একটি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে ৯টি চোরাই মোবাইল ফোন, IMEI পরিবর্তনের সফটওয়্যার, একটি ল্যাপটপ, মোবাইল আনলকের বিভিন্ন সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) ডিবি পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় এবং ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মো. আরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ সোমবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে সাভার মডেল থানাধীন সিমলিম টাওয়ার মার্কেটে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন—
১) জালাল (৪০), পিতা: মৃত বাবর আলী, ঠিকানা: উত্তর চাপাইন লালটেক, থানা: সাভার, জেলা: ঢাকা।
২) মো. ইকরামুল হোসেন (২৫), পিতা: আব্দুল কুদ্দুস, স্থায়ী ঠিকানা: সুলতানপুর, থানা: দামুড়হুদা, জেলা: চুয়াডাঙ্গা; বর্তমান ঠিকানা: শাহীবাগ, সাভার।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে চোরাই মোবাইল ফোনের IMEI নম্বর পরিবর্তনের সফটওয়্যার, একটি ল্যাপটপ, IMEI পরিবর্তিত ৯টি মোবাইল ফোন, মোবাইলের লক খোলার বিভিন্ন যন্ত্রপাতি এবং নগদ ৯০০ টাকা জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, গ্রেপ্তারকৃত ইকরামুল হোসেন এই চক্রের মূল সমন্বয়কারী। তাদের একটি সংঘবদ্ধ দল রয়েছে, যেখানে ১০ থেকে ১২ জন সদস্য বিভিন্ন এলাকায় চুরি ও ছিনতাইয়ের মাধ্যমে মোবাইল ফোন সংগ্রহ করে। পরে সেগুলোতে IMEI পরিবর্তন করে সাভার ও আশপাশের এলাকায় গোপনে বিক্রি করা হতো।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জ-১ আসনে ‘কারাবন্দী’ বনাম ‘মাঠের প্রার্থীর’ চতুর্মুখী লড়াইয়ের আভাস

সাভারে ডিবি পুলিশের অভিযানে IMEI পরিবর্তন চক্রের দুই সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৯টি চোরাই মোবাইল

মেয়ে নিয়ে হেলিকপ্টারে করে মেলায় এলেন জামাই, রাজৈরে চাঞ্চল্য

কয়রা/পাইকগাছায় জমে উঠছে বিএনপি-জামায়াতের লড়াই

ভোট জালিয়াতি করার দুরভিসন্ধি আঁকে সঙ্গে সঙ্গে জনতার ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে: মামুনুল হক

মিছিলে ড্রোন ক্যামেরা ব্যবহার করায় বিএনপির বিদ্রোহী প্রার্থীকে শোকজ 

মাদারগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে দুপক্ষের সংঘর্ষ, আহত ২১

মাদারগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ধানের শীষ ও সূর্যমুখীর প্রতিনিধিকে জরিমানা

বগুড়া-১ আসনে ধানের শীষ প্রতীককে বিজয় করতে ভোট প্রার্থনায় ব্যস্ত অধ্যক্ষ এ এস এম রফিকুল ইসলাম

ঠাকুরগাঁও-৩ আসনে ত্রিমুখী সংঘর্ষ হাফিজ–জাহিদ–মিজানুরে জমে উঠেছে ভোটের যুদ্ধ

১০

সারাদেশে হিজরা পরিচয়ে চাঁদাবাজির অতিষ্ঠ সাধারণ মানুষ

১১

মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ জামালপুর এর প্রধান উপদেষ্টা হলেন ইতালি প্রবাসী সবুজ আলী

১২

আশুলিয়ায় আলোচিত লাশ পোড়ানো ৭ হত্যা মামলায় সাইফুলসহ ১৬ জনের বিরুদ্ধে রায় ৫ ফেব্রুয়ারি

১৩

মাদারগঞ্জে পদত্যাগ করা গণঅধিকার পরিষদের সেই নেতাকর্মীরা যোগ দিলেন জামায়াতে ইসলামীতে

১৪

তিস্তার তীরে সম্ভাবনার ইশতেহার ঘোষণা করলেন, আখতার হোসেনের

১৫

গোপালগঞ্জ-২ আসনে জাকের পার্টি মনোনীত এমপি প্রার্থী অ্যাড. মাহমুদ হাসানের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৬

সাভারের বিরুলিয়ার কাকাবো এলাকায় ধানের শীষের নির্বাচনীয় পথসভা

১৭

গোপালগঞ্জে এবার আনসার ব্যাটালিয়ন অফিস কম্পাউন্ডে দুর্বৃত্তদের ছোঁড়া ককটেল বিস্ফোরণ 

১৮

৭১ সালে তারা স্বাধীনতা যুদ্ধকে সমর্থন করেনি তাদের মার্কা দাড়িপাল্লা: মির্জা ফখরুল

১৯

মুকসুদপুরে জামায়াতে ইসলামীতে যোগ দিলেন ইসলামী আন্দোলন ও গণঅধিকার পরিষদের শীর্ষ নেতারা

২০