কে এম সাইফুর রহমান । গোপালগঞ্জ প্রতিনিধি
১৭ মার্চ ২০২৬, ৫:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২৫ জন

গোপালগঞ্জে বাস-মিনিবাস মালিক সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল

গোপালগঞ্জে বাস-মিনিবাস মালিক সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল
১৪৭

গোপালগঞ্জ জেলা বাস-মিনিবাস মালিক সমিতির উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ মার্চ) বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে গোপালগঞ্জ কারারগাতীতে অবস্থিত সমিতির নিজস্ব ভবনের সম্মেলন কক্ষে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর।

শুরুতে স্বাগত বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হিরা। সভায় সভাপতিত্ব করেন জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি মো. শওকত হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব ও জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট কাজী আবুল খায়ের।

প্রধান অতিথির বক্তব্যে ডা. কে এম বাবর সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে তাকে নির্বাচিত করায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, অতীতে সমিতির কমিটি নিয়ে নানা আলোচনা থাকলেও বর্তমান নেতৃত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে মালিক, শ্রমিক ও যাত্রীদের স্বার্থ রক্ষায় কাজ করবে বলে তিনি আশাবাদী।

তিনি আরও বলেন, গোপালগঞ্জ একটি গুরুত্বপূর্ণ জেলা হওয়ায় এখান দিয়ে দক্ষিণাঞ্চলের বিপুল সংখ্যক যানবাহন চলাচল করে। সড়কে কোনো ধরনের অনৈতিক চাঁদাবাজি বরদাস্ত করা হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন। পাশাপাশি দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ তৈরি করে সমিতির নির্বাচন আয়োজনের আহ্বান জানান।

সভায় সমিতির সভাপতি মো. শওকত হোসেন বলেন, সাম্প্রতিক সময়ে ব্যবসায়িক মন্দার কারণে মালিকরা আর্থিক সংকটে রয়েছেন। এছাড়া মহাসড়কে ইজিবাইক, মাহেন্দ্র, নসিমন ও ভটভটির অনিয়ন্ত্রিত চলাচলে দুর্ঘটনা বাড়ছে এবং ক্ষতির মুখে পড়ছেন পরিবহন মালিকরা। তিনি এসব যানবাহন নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম মওদুদ হোসেন রিন্টু অভিযোগ করেন, অতীতে প্রকৃত মালিকদের বাদ দিয়ে ভোটার তালিকা প্রণয়ন করা হয়েছিল। তিনি বঞ্চিত মালিকদের নাম অন্তর্ভুক্ত করে তালিকা হালনাগাদের জন্য সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন।

রিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, সাধারণ সম্পাদক ফজলুল কবির দারা, জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপটন, ছাত্রদল ও শ্রমিক দলের নেতৃবৃন্দসহ সমিতির দুই শতাধিক সদস্য।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় এবং সংশ্লিষ্ট সকলের সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন নিয়ে ফরিদপুরে মতবিনিময় সভা

মাদারীপুরে এক রাতে ৬ স্বর্ণের দোকানে ডাকাতি, কোটি টাকার অলংকার লুট

নড়াইলের কালিয়ায় ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই: হাজারো দর্শকের ভিড়

নাটোরের সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু: শোকের ছায়া এলাকায়

জলাতঙ্কে আক্রান্ত কুকুর কি পানিতে নামতে পারে? বাগেরহাট ঘটনার পর নতুন প্রশ্ন

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

টেকেরহাটে ব্যবসায়ীদের ফুলেল শুভেচ্ছায় নববর্ষ উদযাপন ইউসিবি ব্যাংকের

স্বপ্নভাঙা জীবন: ক্যান্সারের সঙ্গে লড়ছে মেধাবী শিক্ষার্থী, শেষ সম্বল হারিয়ে অসহায় পরিবার

সিংড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

১০

যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি মানতে হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১১

শাহবাগে উত্তেজনা: ট্রান্সজেন্ডারদের সঙ্গে সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে

১২

বিশ্বকাপের আগেই আর্জেন্টিনা-ব্রাজিলের নতুন রেকর্ড

১৩

থাইল্যান্ডে রিসোর্টে অভিযান: ২১ বাংলাদেশিসহ ২২ অবৈধ অভিবাসী আটক

১৪

বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ: ৬৪ জেলায় ২,৭০৩ পদ, কোন জেলায় কতজন

১৫

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

১৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার

১৭

বিজু, সাংগ্রাই ও বৈসু উৎসবে রাঙ্গামাটি হয়ে উঠেছে রঙিন উৎসবময়

১৮

নীলফামারীতে নবম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের শিকার, ৫ ঘণ্টা আটকে রাখা হয়েছিল

১৯

কুড়িগ্রামে উদ্ধার হলো ভাইরাল ‘তাজু ২.০’ ফেসবুক পেজ

২০