মাইনুল ইসলাম । সাভার
১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৬১ জন

আসন্ন ঈদকে সামনে রেখে সারাদেশে মাদকের কারবার জমজমাট:সংঘটিত হচ্ছে চুরি-ছিনতাই

আসন্ন ঈদকে সামনে রেখে সারাদেশে মাদকের কারবার জমজমাট:সংঘটিত হচ্ছে চুরি-ছিনতাই
ছবি : সংগৃহীত
৩১৪

রাজধানী ঢাকা,সাভার-আশুলিয়া এবং গাজীপুর-এর কাশিমপুরসহ দেশের বিভিন্ন এলাকায় আসন্ন পবিত্র রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে জুয়া ও মাদকের কারবার আশঙ্কাজনকভাবে বেড়েছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় বাসিন্দা ও সচেতন মহল বলছেন, ধর্মীয় অনুশাসনের মাসকে ঘিরে এ ধরনের অবৈধ কার্যক্রম সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে। সরেজমিনে জানা যায়, বিভিন্ন স্থানে গোপনে জুয়ার আসর বসানো হচ্ছে এবং ইয়াবা, গাঁজা, ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি চলছে প্রকাশ্যে-অপ্রকাশ্যে। অভিযোগ রয়েছে, এসব অবৈধ কর্মকাণ্ডে জড়িতরা মাদকের টাকা জোগাড় করতে এলাকায় চুরি, ছিনতাই ও ডাকাতির মতো অপরাধেও জড়িয়ে পড়ছে।

ফলে সাধারণ মানুষের মাঝে নিরাপত্তাহীনতা বাড়ছে। স্থানীয়রা জানান, রমজান মাস আত্মশুদ্ধি ও সংযমের শিক্ষা দেয়। কিন্তু কিছু অসাধু ব্যক্তি এ সময়টাকেই বেছে নিচ্ছে অবৈধ ব্যবসা বাড়ানোর জন্য। এতে যুবসমাজ বিপথে যাচ্ছে এবং পরিবার-সমাজে অস্থিরতা তৈরি হচ্ছে।

সচেতন নাগরিকরা আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন। তারা মনে করেন, প্রশাসনের কার্যকর পদক্ষেপ ও সামাজিক সচেতনতা একসাথে বাড়ানো গেলে জুয়া ও মাদকের বিস্তার রোধ করা সম্ভব।

এ বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান, আমাদের নিয়মিত অভিযান অব্যাহত আছে, মাদক ও জুয়া খেলার সাথে জড়িতদের আটক করে আইনের আওতায় আনা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক

১

বোয়িংয়ের কাছ থেকে ১১টি নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

২

রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি প্রচার, বিভ্রান্ত না হওয়ার আহ্বান বিএনপির

৩

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করায় সমমনা জোটের অভিনন্দন

৪

বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী আজ

৫

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫১২, বিপুল মাদক উদ্ধার

৬

করাচিতে স্বাধীনতা দিবসের গুলিবর্ষণে নিহত ১, আহত ৯৪

৭

গোপালগঞ্জ পুলিশ লাইন্সের পুকুরে মাছের পোনা অবমুক্ত

৮

১০ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

৯

বহু বছর পর রাষ্ট্রপতি পদে যোগ্য ব্যক্তি পেতে যাচ্ছি: আসিফ নজরুল

১০

বাংলাদেশ থেকে কর্মী নেবে লাওস, এফওসিতে আলোচনা

১১

নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্যসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৮

১২

শাহবাগে পরীক্ষামূলকভাবে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালু করল ডিএসসিসি

১৩

মাদারীপুরের রাজৈরে এসএসসিতে ফেল করে শিক্ষার্থীর আত্মহত্যা

১৪

সুগন্ধি চালের রপ্তানি কোটা কমানোর উদ্যোগ সরকারের

১৫

টানা ৪ দিনের ছুটির সুযোগ, কারা পাবেন আর কারা থাকছেন বাইরে

১৬

ছয় অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

১৭

রাজনীতির দীর্ঘ পথ পেরিয়ে বঙ্গভবনের দৌড়ে মির্জা ফখরুল

১৮

বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা

১৯

র‌্যাগিংয়ে পবিপ্রবি শিক্ষার্থী অসুস্থ, তদন্ত কমিটি গঠন

২০