মাইনুল ইসলাম । সাভার প্রতিনিধি
৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৭২ জন

ঢাকা-১৯ আসনে আশুলিয়ায় হাতপাখা প্রতীকের প্রার্থীর ভোট প্রার্থনা

৩৫২

আগামী ১২ ফেব্রুয়ারী ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৯ আসনে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর পীর সাহেব চরমোনাই মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব মুহাম্মদ ফারুক খান। রবিবার (৮ ফেব্রুয়ারি ২০২৬) সকাল থেকে বিকেল পর্যন্ত ঢাকার সাভার উপজেলার পুরাতন আশুলিয়া জমি রেজিস্ট্রি অফিসের সামনে একই স্থানে অবস্থান করে তিনি তার নির্বাচনী প্রতীক হাতপাখা নিয়ে ভোট প্রার্থনা করেন।

গণসংযোগকালে আলহাজ্ব মুহাম্মদ ফারুক খান বলেন, সাভার-আশুলিয়া এলাকায় দীর্ঘদিন ধরেই নানা সমস্যা বিরাজ করছে। তিনি বলেন, “এখানে সামান্য বৃষ্টি হলেই বছরের ১২ মাস জলাবদ্ধতা তৈরি হয়। পাশাপাশি আশুলিয়া জমি রেজিস্ট্রি অফিসে অনিয়ম ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ রয়েছে।” তিনি এসব সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

তিনি আরও জানান, এর আগেও তিনি ঢাকা-১৯ আসনে এমপি পদপ্রার্থী হিসেবে নির্বাচন করেছেন এবং এলাকার মানুষের দুঃখ-দুর্দশা সম্পর্কে তিনি অবগত। এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, ঢাকা-১৯ আসনে প্রায় সাড়ে ৭ লাখ ভোটার, বেশ কয়েকজন এমপি প্রার্থী থাকলেও তাদের অনেককেই এলাকায় উন্নয়নমূলক কাজে তেমন সক্রিয় দেখা যায়নি।

তারা বলেন, হাতপাখা,শাপলা কলি ও ধানের শীষ প্রতীকের প্রার্থীদের বাইরে আরও বেশ কিছু প্রার্থী থাকলেও তাদের অনেকের ভোট পাওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে কম। স্থানীয়দের মতে, ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু বর্তমানে জনমতে এগিয়ে রয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক

১

বোয়িংয়ের কাছ থেকে ১১টি নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

২

রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি প্রচার, বিভ্রান্ত না হওয়ার আহ্বান বিএনপির

৩

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করায় সমমনা জোটের অভিনন্দন

৪

বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী আজ

৫

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫১২, বিপুল মাদক উদ্ধার

৬

করাচিতে স্বাধীনতা দিবসের গুলিবর্ষণে নিহত ১, আহত ৯৪

৭

গোপালগঞ্জ পুলিশ লাইন্সের পুকুরে মাছের পোনা অবমুক্ত

৮

১০ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

৯

বহু বছর পর রাষ্ট্রপতি পদে যোগ্য ব্যক্তি পেতে যাচ্ছি: আসিফ নজরুল

১০

বাংলাদেশ থেকে কর্মী নেবে লাওস, এফওসিতে আলোচনা

১১

নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্যসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৮

১২

শাহবাগে পরীক্ষামূলকভাবে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালু করল ডিএসসিসি

১৩

মাদারীপুরের রাজৈরে এসএসসিতে ফেল করে শিক্ষার্থীর আত্মহত্যা

১৪

সুগন্ধি চালের রপ্তানি কোটা কমানোর উদ্যোগ সরকারের

১৫

টানা ৪ দিনের ছুটির সুযোগ, কারা পাবেন আর কারা থাকছেন বাইরে

১৬

ছয় অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

১৭

রাজনীতির দীর্ঘ পথ পেরিয়ে বঙ্গভবনের দৌড়ে মির্জা ফখরুল

১৮

বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা

১৯

র‌্যাগিংয়ে পবিপ্রবি শিক্ষার্থী অসুস্থ, তদন্ত কমিটি গঠন

২০