নিজস্ব প্রতিবেদক
১৫ মার্চ ২০২৬, ২:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩২০ জন

ওড়াকান্দি বারুনী স্নান উৎসব ২০২৬: দশলক্ষাধিক মতুয়া ভক্তের মিলন মেলা

ওড়াকান্দি বারুনী স্নান উৎসব ২০২৬: দশলক্ষাধিক মতুয়া ভক্তের মিলন মেলা
৩৬৭

আগামীকাল সোমবার, ১৬ মার্চ, গোপালগঞ্জের কাশিয়ানীর ওড়াকান্দিতে অনুষ্ঠিত হবে বারুনী স্নান উৎসব ও মেলা, যেখানে অংশ নেবেন দশলক্ষাধিক মতুয়া ভক্ত। ২০০ বছরের ঐতিহ্যের এই উৎসব উদযাপিত হয় শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে।

উৎসবের সূচনা সকাল ৮টা ৩৭ মিনিটে হবে এবং চলবে পরের দিন, মঙ্গলবার (১৭ মার্চ) সকাল পৌনে ৯টা পর্যন্ত। তিনদিনব্যাপী মেলায় (১৮ মার্চ বিকেল পর্যন্ত) থাকছে দেশজ ও কুটির শিল্পের পণ্য, মৃৎ শিল্প, খেলনা, খাদ্য এবং মিষ্টির দোকান। উৎসব শুরুর আগে দেশের বিভিন্ন জেলা ও বিদেশ থেকে লাখ লাখ ভক্ত ঢাক-ঢোল ও উলুধ্বনি নিয়ে ঠাকুর বাড়িতে আগমন করবেন।

এইবার শ্রী হরিচাঁদ ঠাকুরের ২১৫তম জন্মতিথি পালন করা হচ্ছে। ফাল্গুন মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশীতে ভক্তরা পাপমুক্তি ও পূণ্য লাভের আশায় স্নান উৎসবে অংশ নেন। ওড়াকান্দি ঠাকুর বাড়ীর আশেপাশের অন্তত ৫ কিলোমিটার এলাকা উৎসবের আমেজে মুখরিত থাকে।

১৭ মার্চ ব্রক্ষ্মমূহুর্তে বাংলাদেশ মতুয়া মহাসংঘের মহাসংঘাদিপতি ও ঠাকুর পরিবারের বয়োজ্যেষ্ঠ শ্রীমতি সীমাদেবী ঠাকুর মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন ও পূজাঅর্চনা করবেন। ভক্তরা ঠাকুর বাড়ির কামনা সাগর ও শান্তি সাগরে স্নান করে পাপমুক্তি ও দেশমঙ্গল কামনা করবেন।

নিরাপত্তা নিশ্চিত করতে গোপালগঞ্জ-০১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্যা, গোপালগঞ্জ-০২ আসনের ডাক্তার কে এম বাবর ও প্রশাসন একাধিক সভার মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন। স্নানোৎসব কমিটির সভাপতি শ্রী অমিতাভ ঠাকুর জানান, স্বেচ্ছাসেবকরা ভক্তদের থাকার ও প্রসাদের সম্পূর্ণ দায়িত্ব নেবেন। এছাড়া অসুস্থ্য ভক্তদের জন্য প্রস্তুত থাকবে একাধিক মেডিকেল টিম।

ঠাকুর পরিবারের সাবেক উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর বলেন, দেশ-বিদেশ থেকে দশলক্ষাধিক মানুষ উৎসবে যোগ দেবেন। পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ নিশ্চিত করেছেন, পুলিশ ও র‍্যাবের যৌথ নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে স্নান উৎসব নির্বিঘ্নে সম্পন্ন হবে।

ওড়াকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর ও তাঁর ছেলে গুরুচাঁদ ঠাকুর। বিশ্বের কোটি কোটি মতুয়া ভক্তদের কাছে ওড়াকান্দি ঠাকুরবাড়ি পবিত্র স্থান। ২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এই ঠাকুর বাড়িতে পূজা অর্চনা করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক

১

বোয়িংয়ের কাছ থেকে ১১টি নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

২

রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি প্রচার, বিভ্রান্ত না হওয়ার আহ্বান বিএনপির

৩

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করায় সমমনা জোটের অভিনন্দন

৪

বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী আজ

৫

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫১২, বিপুল মাদক উদ্ধার

৬

করাচিতে স্বাধীনতা দিবসের গুলিবর্ষণে নিহত ১, আহত ৯৪

৭

গোপালগঞ্জ পুলিশ লাইন্সের পুকুরে মাছের পোনা অবমুক্ত

৮

১০ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

৯

বহু বছর পর রাষ্ট্রপতি পদে যোগ্য ব্যক্তি পেতে যাচ্ছি: আসিফ নজরুল

১০

বাংলাদেশ থেকে কর্মী নেবে লাওস, এফওসিতে আলোচনা

১১

নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্যসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৮

১২

শাহবাগে পরীক্ষামূলকভাবে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালু করল ডিএসসিসি

১৩

মাদারীপুরের রাজৈরে এসএসসিতে ফেল করে শিক্ষার্থীর আত্মহত্যা

১৪

সুগন্ধি চালের রপ্তানি কোটা কমানোর উদ্যোগ সরকারের

১৫

টানা ৪ দিনের ছুটির সুযোগ, কারা পাবেন আর কারা থাকছেন বাইরে

১৬

ছয় অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

১৭

রাজনীতির দীর্ঘ পথ পেরিয়ে বঙ্গভবনের দৌড়ে মির্জা ফখরুল

১৮

বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা

১৯

র‌্যাগিংয়ে পবিপ্রবি শিক্ষার্থী অসুস্থ, তদন্ত কমিটি গঠন

২০