রাজৈর, মাদারীপুর প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০২৬, ৫:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৫৭ জন

রাজৈরে সাংবাদিকদের মিলন মেলা অনুষ্ঠিত

৬৩৯

মাদারীপুরের রাজৈর উপজেলায় কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে দিনব্যাপী মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) রাজৈর কুঞ্জলতা পার্কে রাজৈর মডেল প্রেসক্লাবের উদ্যোগে এই মিলন মেলার আয়োজন করা হয়।

মডেল প্রেসক্লাবের সভাপতি কাজী নজরুল ইসলামের আহ্বানে সাড়া দিয়ে সকাল ১১টা থেকে রাজৈরের বিভিন্ন প্রান্ত থেকে গণমাধ্যমকর্মীরা কুঞ্জলতা পার্কে জড়ো হতে থাকেন। আনন্দঘন পরিবেশে দিনভর মিলন মেলায় অংশ নেন অর্ধশতাধিক সাংবাদিক।

মিলন মেলায় উপস্থিত ছিলেন— দৈনিক ইত্তেফাকের সাংবাদিক খোন্দকার আবদুল মতিন (উপদেষ্টা), দৈনিক বর্তমানের সাংবাদিক অ্যাডভোকেট গৌরাঙ্গ বসু (উপদেষ্টা), দৈনিক পূর্বাঞ্চলের সাংবাদিক সুশান্ত দত্ত (উপদেষ্টা), দৈনিক দিনকালের সাংবাদিক কাজী নজরুল ইসলাম (সভাপতি), যুগান্তরের সাংবাদিক খোন্দকার রুহুল আমিন মুকুল, এশিয়ান টিভির অনাদি কুমার মন্ডল, রাজৈর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আমার দেশ প্রতিনিধি এমদাদুল হক টুটুল বিশ্বাস , এস এম জাকির হোসেন ডাবলু, দৈনিক ভোরের পাতার সাজেদুল ইসলাম শাওন, দৈনিক স্বাধীন সময়ের নাজমুল কবীর, দৈনিক জনতার শহীদুল আলম টুকু, যাযযাদিানের প্রশান্ত কুন্ডু, আলোকিত জনপদের প্রকাশক সবুজ বালা, আই ওয়ান টিভির মহিউদ্দিন চৌধুরী হীরা, মেহেদী হাসান সোহেল, শাওন করিম, রূপালী বাংলার সুজন হোসেন রিফাত, কাজী নাজমুল ইসলাম, রাকিবুল হাসান বাবুল, দৈনিক নব চেতনার শান্তা চৌধুরী, সবুজ বাংলার জুয়েল, পরিমল চন্দ্র বনিক, মিহির লাল মৃধা, শাহালম রাব্বী, শামীম, আলী শেখ, মাহমুদুল, সোহেল শিকদার, বিপুল দাস, দেশ বাংলার বাতেনুজ্জামান জুয়েল, তৃতীয় মাত্রার জাহাঙ্গীর হাওলাদার, শেখ নাজমুল, শাহেন শাহ, নাঈমসহ অনেকে।

নাচ, গান ও আড্ডায় অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও উপভোগ্য। দুপুরে আপ্যায়ন শেষে রাজৈর মডেল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাজেদুল ইসলাম শাওন এবং স্বপ্ন রিটেইলিং সুপার শপের সৌজন্যে আকর্ষণীয় লটারির আয়োজন করা হয়। লটারির মাধ্যমে মোট ৬৬টি পুরস্কার বিতরণ করা হয়। এর মধ্যে সর্বোচ্চ পুরস্কার ছিল তিনটি প্লেট, দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার ২৭টি নুডুলসের কিং সাইজ প্যাকেট এবং তৃতীয় সর্বোচ্চ পুরস্কার ৩৬টি বিস্কুট প্যাকেট।

মিলন মেলায় অংশগ্রহণকারী সাংবাদিকরা মতবিনিময়ের মাধ্যমে সিদ্ধান্ত নেন— রাষ্ট্র মেরামতের চলমান প্রক্রিয়ায় রাজৈরে কর্মরত সাংবাদিকরা দলমত নির্বিশেষে সকল মতাদর্শের ঊর্ধ্বে থেকে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করবেন। পাশাপাশি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন এবং যে কোনো অপতৎপরতা রোধে ঐক্যবদ্ধভাবে সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করে যাবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দলের বৈঠক

জাপানে আরও বেশি কর্মীর কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের প্রত্যাশা প্রতিমন্ত্রীর

মার্কিন প্রেসিডেন্টদের গোপন সফর: বুশ, ওবামা থেকে ট্রাম্প

আরও ১২ জেলায় চালু হচ্ছে ‘ই-বেইল বন্ড’ ব্যবস্থা

৪০ কেজি ওজনের শিরোপা জিতল রিয়াল মাদ্রিদ

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ে ‘বিকল্প’ প্রচারণায় বিব্রত রাষ্ট্রদূত মুশফিক

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করতে বিএনপির জরুরি বৈঠক

নতুন মৌসুমের প্রথম শিরোপার লড়াই আজ: কোথায়, কখন ও কীভাবে দেখবেন

লোহিত সাগরে হুথিদের হামলায় ৪ নাবিকসহ ৬ জন নিহত

ঢাবির দুই শিক্ষার্থী সমকামিতার অভিযোগে হল থেকে বহিষ্কার

১০

উত্তেজনা কাটিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ফিরেছে স্বাভাবিক কার্যক্রম

১১

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

১২

সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন নিয়ে ফরিদপুরে মতবিনিময় সভা

১৩

মাদারীপুরে এক রাতে ৬ স্বর্ণের দোকানে ডাকাতি, কোটি টাকার অলংকার লুট

১৪

নড়াইলের কালিয়ায় ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই: হাজারো দর্শকের ভিড়

১৫

নাটোরের সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু: শোকের ছায়া এলাকায়

১৬

জলাতঙ্কে আক্রান্ত কুকুর কি পানিতে নামতে পারে? বাগেরহাট ঘটনার পর নতুন প্রশ্ন

১৭

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

১৮

টেকেরহাটে ব্যবসায়ীদের ফুলেল শুভেচ্ছায় নববর্ষ উদযাপন ইউসিবি ব্যাংকের

১৯

স্বপ্নভাঙা জীবন: ক্যান্সারের সঙ্গে লড়ছে মেধাবী শিক্ষার্থী, শেষ সম্বল হারিয়ে অসহায় পরিবার

২০