আন্তর্জাতিক ডেস্ক
১৩ আগস্ট ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩২ জন

মার্কিন প্রেসিডেন্টদের গোপন সফর: বুশ, ওবামা থেকে ট্রাম্প

ছবি: রয়টার্স
৪৮

তুরস্ক সফর শেষে যুক্তরাষ্ট্রে ফেরার পথে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গোপনে বিমান বদলের ঘটনা নতুন করে মার্কিন প্রেসিডেন্টদের অতীতের ঝুঁকিপূর্ণ ও গোপন সফরের বিষয়গুলো সামনে এনেছে।

বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ বা ঝুঁকিপূর্ণ এলাকায় মার্কিন প্রেসিডেন্টদের গোপন সফর নতুন কোনো ঘটনা নয়। নিরাপত্তার স্বার্থে এসব সফরের তথ্য আগে থেকে খুব সীমিতসংখ্যক কর্মকর্তা ও সাংবাদিককে জানানো হয়। তাদেরও বিষয়টি গোপন রাখার নির্দেশ দেওয়া হয়।

তবে গত ৮ জুলাই তুরস্ক থেকে ফেরার পথে ট্রাম্পের বিমান বদলের ঘটনা ছিল বেশ ব্যতিক্রমী। নিরাপত্তা হুমকির আশঙ্কায় তাকে নিয়মিত এয়ারফোর্স ওয়ান থেকে গোপনে অন্য একটি সরকারি বিমানে সরিয়ে নেওয়া হয়। একটি ক্যাটারিং ট্রাকের আড়াল ব্যবহার করে বিমান বদলের পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়।

ট্রাম্পের সঙ্গে থাকা মন্ত্রিসভার সদস্য এবং সাংবাদিকদের অধিকাংশই এ বিষয়ে অবগত ছিলেন না। প্রতিবেদনে বলা হয়েছে, তারা যে বিমানে ছিলেন, সেটি মূলত একটি বিভ্রান্তিমূলক বা ‘ডিকয়’ বিমান হিসেবে রাখা হয়েছিল।

এর আগেও মার্কিন প্রেসিডেন্টরা নিরাপত্তার কারণে গোপনে ঝুঁকিপূর্ণ এলাকায় সফর করেছেন। ২০০৩ সালে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ থ্যাংকসগিভিংয়ের দিন ইরাকের বাগদাদে অবস্থানরত মার্কিন সেনাদের সঙ্গে দেখা করতে গোপনে সফর করেন। নিরাপত্তার জন্য বিমানের জানালার পর্দা বন্ধ রাখা হয়। এমনকি সফরসঙ্গী সাংবাদিকদের ইলেকট্রনিক ডিভাইসও সাময়িকভাবে নিয়ে নেওয়া হয়েছিল।

২০০০ সালে প্রেসিডেন্ট বিল ক্লিনটনও নিরাপত্তাজনিত কারণে ভারত থেকে পাকিস্তান যাওয়ার সময় নির্ধারিত বিমানের পরিবর্তে একটি ছোট সামরিক বিমানে গোপনে ইসলামাবাদে পৌঁছান।

২০১৪ সালে প্রেসিডেন্ট বারাক ওবামা আফগানিস্তানের বাগরাম বিমানঘাঁটিতে আকস্মিক সফর করেন। কয়েক সপ্তাহ ধরে সফরটির প্রস্তুতি গোপনে চললেও তিনি সেখানে পৌঁছানোর পর বিষয়টি প্রকাশ্যে আসে।

এ ছাড়া ২০১৮ সালের বড়দিনে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প ইরাকে অবস্থানরত মার্কিন সেনাদের সঙ্গে দেখা করতে আকস্মিক সফর করেন। প্রেসিডেন্ট হিসেবে এটিই ছিল কোনো সংঘাতপূর্ণ এলাকায় ট্রাম্পের প্রথম সফর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক

১

বোয়িংয়ের কাছ থেকে ১১টি নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

২

রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি প্রচার, বিভ্রান্ত না হওয়ার আহ্বান বিএনপির

৩

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করায় সমমনা জোটের অভিনন্দন

৪

বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী আজ

৫

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫১২, বিপুল মাদক উদ্ধার

৬

করাচিতে স্বাধীনতা দিবসের গুলিবর্ষণে নিহত ১, আহত ৯৪

৭

গোপালগঞ্জ পুলিশ লাইন্সের পুকুরে মাছের পোনা অবমুক্ত

৮

১০ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

৯

বহু বছর পর রাষ্ট্রপতি পদে যোগ্য ব্যক্তি পেতে যাচ্ছি: আসিফ নজরুল

১০

বাংলাদেশ থেকে কর্মী নেবে লাওস, এফওসিতে আলোচনা

১১

নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্যসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৮

১২

শাহবাগে পরীক্ষামূলকভাবে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালু করল ডিএসসিসি

১৩

মাদারীপুরের রাজৈরে এসএসসিতে ফেল করে শিক্ষার্থীর আত্মহত্যা

১৪

সুগন্ধি চালের রপ্তানি কোটা কমানোর উদ্যোগ সরকারের

১৫

টানা ৪ দিনের ছুটির সুযোগ, কারা পাবেন আর কারা থাকছেন বাইরে

১৬

ছয় অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

১৭

রাজনীতির দীর্ঘ পথ পেরিয়ে বঙ্গভবনের দৌড়ে মির্জা ফখরুল

১৮

বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা

১৯

র‌্যাগিংয়ে পবিপ্রবি শিক্ষার্থী অসুস্থ, তদন্ত কমিটি গঠন

২০