কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ প্রতিনিধি
৯ জানুয়ারি ২০২৬, ৬:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৭৩ জন

গোপালগঞ্জে জমি জালিয়াতি: সন্তান-মায়ের নাম ভুয়া দেখিয়ে বিক্রি, শিক্ষক প্রধান হোতা

২২১

গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর গ্রামে বৃদ্ধ মা গান্ধারী মন্ডল (৭০) মৃত দেখিয়ে ওয়ারিশন সনদ তৈরি করে জমি বিক্রি করে দিলো কুলাঙ্গার সন্তান নির্মল মন্ডল৷ এ জাল জালিয়াতির মুল হোতা তার সহযোগি ১৩৩ নং দীঘারকুল দক্ষিণ ঘোষগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অমিত বিশ্বাস।

এ ঘটনায় গোপালগঞ্জ বিজ্ঞ আদালতে নিজের সন্তান নির্মল মন্ডল ও তার সহযোগী অমিত বিশ্বাসকে আসামি করে মামলা করেন ভুক্তভোগী মা গান্ধারী মন্ডল। নিজেকে জীবিত দেখাতে অসহায়ের মত আদালত পাড়ায় ঘুরছে ওই বৃদ্ধ মা।

রঘুনাথপুর এলাকার একাধিক ব্যাক্তি নাম না প্রকাশের শর্তে বলেন, শিক্ষক অমিত বিশ্বাস একজন ধুরন্ধর ব্যক্তি। সে জমিজমার কাগজপত্র জাল জালিয়াতির মাস্টার। ওই মাস্টারই নির্মলের মা’কে মৃত দেখিয়ে ওয়ারিশন সনদ তৈরি করে জমিজমা লিখে নিয়েছে।

অসহায় বৃদ্ধ মা গান্ধারী মন্ডল বলেন, আমার স্বামী নিমাই মন্ডল মারা যাওয়ার পর থেকে ওই শিক্ষক অমিত বিশ্বাসের নজর পরে আমার স্বামীর রেখে যাওয়ার ভিটা ও জায়গা জমির উপর। তারপর থেকেই আমার কুলাঙ্গার ছেলে নির্মল মন্ডলকে নানা কুপরামর্শ দিতে থাকে ওয়ারিশন সনদ তৈরি করে আমার ছেলের নামে জমি নামজারি করে সকল জমি বাড়ি র বসতভিটা দলিল করে নেয় ওই শিক্ষক অমিত বিশ্বাস। এবং আমার স্বামীর বসত ভিটা থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে। তারপর থেকে আমার উপর নানা নির্যাতন করছে আমার ছেলে নির্মল মন্ডল ও ওই শিক্ষক অমিত বিশ্বাস। তাই এখন আমি ঠেলা গুতা খেয়ে অন্যের বাড়িতে দিন কাটাচ্ছিন।এ ঘটনার পর নিজেকে জীবিত প্রমান করতে বিজ্ঞ আদালতে মামলা করেছি।

মায়ের মামলার পর অভিযুক্ত সন্তান নির্মল মন্ডল পালিয়ে থাকার কারনে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে তার সহযোগী ঘটনার মুলহোতা শিক্ষক অমিত বিশ্বাস বলেন, এই জমি বিক্রির টাকা মা ছেলের মধ্যে ভাগ বাটোয়ারা নিয়ে ঝামেলা হচ্ছে। তার জন্যই নির্মলের মা এই মামলা করছে।কালই নির্মল তার মা’কে টাকা দিলে সব ঝামেলা মিমাংসা হয়ে যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন নিয়ে ফরিদপুরে মতবিনিময় সভা

মাদারীপুরে এক রাতে ৬ স্বর্ণের দোকানে ডাকাতি, কোটি টাকার অলংকার লুট

নড়াইলের কালিয়ায় ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই: হাজারো দর্শকের ভিড়

নাটোরের সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু: শোকের ছায়া এলাকায়

জলাতঙ্কে আক্রান্ত কুকুর কি পানিতে নামতে পারে? বাগেরহাট ঘটনার পর নতুন প্রশ্ন

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

টেকেরহাটে ব্যবসায়ীদের ফুলেল শুভেচ্ছায় নববর্ষ উদযাপন ইউসিবি ব্যাংকের

স্বপ্নভাঙা জীবন: ক্যান্সারের সঙ্গে লড়ছে মেধাবী শিক্ষার্থী, শেষ সম্বল হারিয়ে অসহায় পরিবার

সিংড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

১০

যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি মানতে হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১১

শাহবাগে উত্তেজনা: ট্রান্সজেন্ডারদের সঙ্গে সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে

১২

বিশ্বকাপের আগেই আর্জেন্টিনা-ব্রাজিলের নতুন রেকর্ড

১৩

থাইল্যান্ডে রিসোর্টে অভিযান: ২১ বাংলাদেশিসহ ২২ অবৈধ অভিবাসী আটক

১৪

বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ: ৬৪ জেলায় ২,৭০৩ পদ, কোন জেলায় কতজন

১৫

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

১৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার

১৭

বিজু, সাংগ্রাই ও বৈসু উৎসবে রাঙ্গামাটি হয়ে উঠেছে রঙিন উৎসবময়

১৮

নীলফামারীতে নবম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের শিকার, ৫ ঘণ্টা আটকে রাখা হয়েছিল

১৯

কুড়িগ্রামে উদ্ধার হলো ভাইরাল ‘তাজু ২.০’ ফেসবুক পেজ

২০